বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।মহেশ১. গফুর একটা কথারও জবাব দিল না কেন?ক. অনুশোচনায় খ. ভয়ে গ. ক্ষোভে ঘ. দুঃখে২. গফুর কোনো কথার জবাব দিল না?ক. মহেশকে বিক্রির প্রস্তাবে খ. অন্যের খেত খাওয়া নিয়ে ঝগড়ায়গ. ক্রেতার মহেশকে নিয়ে যাওয়ার প্রস্তাব ঘ. বিচারকার্যে তাকে ভর্ৎসনা৩. ‘মহেশ গফুরের সন্তানতুল্য’—এ উক্তিটি নিচের কোন বিবরণের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে ফুটে উঠেছে?ক. মহেশের জন্য অপমান ও তিরস্কার সহ্য করাখ. প্রতিবেশীদের ঘর থেকে ফেন এনে মহেশকে খাওয়ানোগ. মাথায় ও শিঙে হাত বুলিয়ে অস্ফুটে কথা বলাঘ. কসাই মহেশকে নিতে চাইলে তার প্রতি উদ্ধত আচরণ৪. গফুর মিঞার বাড়ি কোন গ্রামে?ক. কাশিপুর খ. রসুলপুর গ. কাশিমপুর ঘ. শিবপুর৫. ‘গো ব্রাহ্মণের ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত’—কার প্রসঙ্গে এ কথাটি বলা হয়েছে?ক. শিবচরণ খ. পেয়াদা গ. মানিক ঘোষ ঘ. গফুরের৬. গফুর তর্করত্নের কাছে কয় কাহন খড় ধার চেয়েছিল?ক. দুই কাহন খ. তিন কাহন গ. চার কাহন ঘ. পাঁচ কাহন৭. মহেশ গল্পে নিচের কোনটি বর্ণিত হয়েছে?ক. দরিদ্র ও নিচু স্তরের মানুষের জীবন কাহিনিখ. মধ্য নাগরিকদের জীবন কাহিনি গ. জমিদারের অত্যাচারের কাহিনিঘ. উঁচু স্তরের মানুষের জীবন কাহিনি৮. গফুর মিঞার বাড়িটি কোথায়?ক. মাঠের সীমানায় খ. খেতের ধারে গ. পথের ধারে ঘ. বাবলা গাছের নিচে৯. ‘তোরা তো রামরাজত্বে বাস করিস তাই তার নিন্দে করিস মরিস’—কার উক্তি?ক. পেয়াদার খ. মানিক ঘোষের গ. শিবচরণ বাবুর ঘ. তর্করত্নের১০. গফুরের মেয়ে আমিনার বয়স কত?ক. আট বছর খ. নয় বছর গ. দশ বছর ঘ. এগার বছর১১. কখন আমিনা গফুরকে বলল, ‘ঘরে চাল নেই?’ক. সকালে খ. দুপুরে গ. দ্বিপ্রহরে ঘ. রাত্রে১২. ‘ওদের অনেক আছে তবু দেয় না।’—কার প্রসঙ্গে বলা হয়েছে?ক. জমিদারদের খ. তর্করত্নের গ. শিবচরণ বাবুর ঘ. মানিক ঘোষের১৩. ‘মহেশ’ গল্পে কোন মাসের প্রাধান্য লক্ষ করা যায়?ক. বৈশাখ খ. জ্যৈষ্ঠ গ. চৈত্র ঘ. ভাদ্র১৪. ‘তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা।’—এখানে কার কথা বলা হয়েছে?ক. গফুরের খ. আমিনার গ. পেয়াদার ঘ. মহেশের১৫. গফুর কাশিপুর গ্রাম ছেড়ে চলে যায়—ক. ধর্মের কারণে খ. শাস্তির ভয়ে গ. শিবচরণের ভয়ে ঘ. প্রায়শ্চিত্তের জন্য১৬. ‘মহারানির রাজত্বে কেউ কারও গোলাম নয়।’—এখানে কোন রানিকে উদ্দেশ্য করা হয়েছে?ক. রানি এলিজাবেথ খ. রানি ফুলন গ. রানি ভিক্টোরিয়া ঘ. রানি অম্বিকা১৭. ‘মহেশ’ গল্পে গফুর ও আমিনার মধ্যে লেখক একটা ছলনার অভিনয়ের কথা বলেছেন, এটি কে লক্ষ করেছেন?ক. তর্করত্ন খ. মানিক ঘোষ গ. দেবতা ঘ. বিধাতা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: মহেশ: ১। ঘ ২। ঘ ৩। ঘ ৪। ক ৫। গ ৬। ক ৭। ক ৮। গ ৯। ঘ ১০। গ ১১। ঘ ১২। খ ১৩। ক ১৪। ঘ ১৫। গ ১৬। গ ১৭। ঘ