বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।পারী১. ফরাসিদের মধ্যে কোন শখটি বেশি দেখা যায়?ক. প্রসাধন খ. কাপড় গ. টুপি ঘ. সুগন্ধি ২. আয়তন ও লোকসংখ্যায় পারী লন্ডনের কতটুকু অংশ? ক. প্রায় অর্ধেক খ. অর্ধেক গ. এক-তৃতীয়াংশ ঘ. দুই-তৃতীয়াংশ৩. ফরাসি সভ্যতার অন্যতম অঙ্গ কোনটি? ক. কাফে ক. মিউজিয়াম গ. অপেরা ঘ. রেস্তোরাঁ৪. ‘মোনালিসা’ কার আঁকা? ক. লিওনার্দো দ্য ভিঞ্চি খ. মাইকেল অ্যাঞ্জেলের গ. ফ্রান্সিস জেভিয়ার ঘ. গ্যারিব্যান্ডির৫. ‘অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা’ পারীকে উদ্দেশ করে লেখক কেন উক্তিটি করেছেন? ক. পারীর সভ্যতা বোঝানোর জন্য খ. ঐতিহ্য বোঝানোর জন্য গ. শিল্পকলা বোঝানোর জন্য ঘ. সৌন্দর্য বোঝানোর জন্য ৬. ফরাসিদের স্বভাব কেমন? ক. বাচাল খ. দাম্ভিক গ. গম্ভীর ঘ. অস্থির ৭. লিওনার্দো দ্য ভিঞ্চি কোথাকার অধিবাসী ছিলেন? ক. ইতালির খ. ফ্রান্সের গ. জার্মানির ঘ. রাশিয়ার৮. ‘পারী’ প্রবন্ধে বর্ণিত আমেরিকানদের চোখে পারী কেমন? ক. পর্যটন নগর খ. সৌন্দর্যের দেশ গ. আমেরিকার রাজধানী ঘ. ইউরোপের রাজধানী ৯. ‘পারী’ প্রবন্ধে বর্ণিত গোটা ইউরোপের মধ্যে পারীতে কোন শিল্পের পরিচয় অধিক হিসেবে দেখা যায়?ক. বস্ত্রশিল্পের খ. চিত্রশিল্পের গ. রন্ধনশিল্পের ঘ. চারুশিল্পের ১০. অন্নদাশঙ্কর রায় ফরাসি জাতিকে কী বলে উল্লেখ করেছেন? ক. মেট্রোপলিটন খ. কসমোপলিটন গ. শেরাটন ঘ. এলিট ১১. ‘পারী’ প্রবন্ধের আলোকে কোন নগরকে নিয়ে পৃথিবীসুদ্ধ লোক মায়াপুরীর স্বপ্ন দেখে? ক. লিরা খ. ট্রয় গ. ভেনিস ঘ. পারী ১২. ফরাসিদের জগদ্বিখ্যাত মিউজিয়াম কোনটি? ক. গিমে খ. ত্রোকাদেরো গ. লুভর ঘ. লুকশবুর্গ১৩. ‘পারী’ প্রবন্ধে উল্লিখিত নদীটির নাম কী? ক. টেমস খ. সিন গ. হাডসন ঘ. টিবের ১৪. ‘পারী’ প্রবন্ধে উল্লিখিত ইতালির স্বাধীনতার সংগ্রাম করেন কে?ক. বিসমার্ক খ. মাইকেল অ্যাঞ্জেলো গ. ফ্রান্সিস জেভিয়ার ঘ. গ্যারিব্যান্ডি১৫. ‘পারী’ প্রবন্ধের বিচারে ফরাসিদের মধ্যে কী নেই? ক. ধর্মবিদ্বেষ খ. বর্ণবিদ্বেষ গ. গোত্রবিদ্বেষ ঘ. জাতিবিদ্বেষ১৬. ‘পারী’ নগর কাদের আশ্রয়দাত্রী? ক. অসহায়দের খ. ধর্মহীনদের গ. সর্বদেশের পলাতকদের ঘ. নাস্তিকদের ১৭. অন্নদাশঙ্করের মতে পারীর আসল সৌন্দর্য কোথায়? ক. কাফেগুলোতে খ. মিউজিয়ামগুলোতে গ. প্রশস্ত সরল রাজপথগুলোতে ঘ. প্লে-গ্রাউন্ডগুলোতে১৮. ‘পারী’ প্রবন্ধে উল্লিখিত লন্ডনের মতো পারীতে কী বিরল? ক. কাফে খ. রাস্তা গ. মিউজিয়াম ঘ. পার্ক ১৯. ফ্রান্সের কাফেগুলোতে কত টাকা খরচ করে দুই ঘণ্টা এক স্থানে বসা ও প্রাণ খুলে গল্প করা যায়? ক. দু-এক আনায় খ. দু-চার আনায় গ. চার-পাঁচ আনায় ঘ. দু-তিন আনায় ২০. অন্নদাশঙ্কর রায়ের মতে ইংল্যান্ড-ফ্রান্সে জন্ম নিলে কী সুবিধা পাওয়া যায়? ক. আর্থিক খ. দৈহিক গ. আত্মিক ঘ. দৈশিক।সঠিক উত্তর: ১. খ ২. ক ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ঘ ৯. গ ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. ঘ ১৯. খ ২০. গ।