বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।সময়ের প্রয়োজনে১. ‘সময়ের প্রয়োজনে’ গল্পটির ঘটনাটি কিসের?ক. মুক্তিযুদ্ধের, খ. ভাষা আন্দোলনেরগ. বাষট্টির গণ-আন্দোলনের ঘ. ঊনসত্তরের অভ্যুত্থানের২. জহির রায়হান কত সালে, কোথায় জন্মগ্রহণ করেন?ক. ১৯৩৫ সালে, ফেনী খ. ১৯৩৯ সালে, কুমিল্লা, গ. ১৯৪০ সালে নোয়াখালী ঘ. ১৯৩৬ সালে, লক্ষ্মীপুর৩. জহির রায়হানের আসল নাম কী?ক. মোহাম্মদ জাহিদুল ইসলাম খ. মোহাম্মদ জাকিরুল ইসলামগ. মোহাম্মদ শাহিদুল ইসলাম, ঘ. মোহাম্মদ জহিরুল্লাহ৪. রক্তের স্রোতে কী বন্ধ হয়ে গিয়েছিল?ক. খাল খ. নদী, গ. বিল ঘ. নর্দমা৫. ক্যাম্প কমান্ডার লেখকের দিকে কী এগিয়ে দিলেন?ক. অস্ত্র, খ. কলম, গ. ডায়েরি, ঘ. খাতা৬. কোন নদীর পাশে অসংখ্য মৃতদেহের দৃশ্য দেখা যায়?ক. বুড়িগঙ্গা, খ. পদ্মা, গ. তিতাস, ঘ. যমুনা৭. হেলিকপ্টারের শব্দে সবাই কিসের মতো ছিটকে পড়ে?ক. ফড়িংয়ের মতো, খ. পুঁটি মাছের মতোগ. পতঙ্গের মতো, ঘ. কাঁচকি মাছের মতো৮. মুক্তিযোদ্ধাদের চেহারা কেমন? ক. ভাস্কর্যের মতো, খ. পাথরে খোদাই করাগ. বাঘের মতো, ঘ. উত্তেজিত৯. শত্রুদের মৃতদেহের হিসাব রাখার জন্য কোথায় দাগ দিত?ক. খাতায়, খ. দেয়ালে, গ. ডায়েরিতে, ঘ. মাটিতে১০. মুক্তিযোদ্ধাদের মৃতদেহের হিসাব রাখার জন্য কোথায় দাগ দিত? ক. দেয়ালে, খ. কল্পনায়, গ. খাতায়, ঘ. মনে১১. মুক্তিযোদ্ধাদের মাঝে দুই-ই এক। তা কী?ক. অস্তিত্ব ও লক্ষ্য, খ. অস্ত্র ও কলমগ. স্বপ্ন ও যুদ্ধ, ঘ. অস্ত্র ও স্বাধীনতা১২. পুরোনো দালান ঘরে কতজন মুক্তিযোদ্ধা ছিলেন?ক. ৩০ জন, খ. ৪০ জন, গ. ২০ জন, ঘ. ২৭ জন১৩. অসুস্থ মুক্তিযোদ্ধা কাকে চিঠি লিখেছিল?ক. বাবাকে, খ. ভাইকে, গ. মাকে, ঘ. বোনকে১৪. ২৭ জন মুক্তিযোদ্ধার হাতে কতটি রাইফেল ছিল?ক. মাত্র নয়টি, খ. মাত্র দশটি, গ. মাত্র পাঁচটি, ঘ. মাত্র বারোটি১৫. বুকে মাইন বেঁধে ছেলেটি কোথায় ঝাঁপিয়ে পড়েছিল?ক. শত্রুর ওপর, খ. ট্যাংকের ওপরগ. ভারতীয় সৈন্যের ওপর, ঘ. যুদ্ধজাহাজের ওপর১৬. কে রাইফেল হাতে তুলে মৃদু হেসে বলেছিল, ‘চললাম’?ক. তরুণ যুবা, খ বৃদ্ধ কৃষক গ. দুরন্ত কিশোর, ঘ. ডাক্তার১৭. উদ্বাস্তু শিবিরে কতজন শিশু মৃত্যুবরণ করেছিল?ক. দুই লক্ষ, খ. পাঁচ লক্ষ, গ. এক লক্ষ, ঘ. তিন লক্ষ১৮. ‘সময়ের প্রয়োজনে’ গল্পে উল্লিখিত গ্রামটির নাম কী?ক. রসুলপুর, খ. হরিপুর, গ. রোহনপুর, ঘ. ইসলামপুর১৯. মুক্তিযোদ্ধাদের ঘাঁটিতে লেখক কেন গিয়েছিল?ক. গোপন সংবাদ দিতে, খ. অস্ত্র জোগান দিতেগ. সংবাদ সংগ্রহ করতে, ঘ. ওষুধপথ্য দিতে২০. মুক্তিযোদ্ধার খাতাটা বাঁধানো কেমন ছিল?ক. কালো রঙের মলাটে, খ. হলুদ রঙের মলাটেগ. লাল রঙের মলাটে, ঘ. ধূসর রঙের মলাটে২১. খাতার পাতায় লেখার ধরন কেমন ছিল?ক. কাঁচা হাতের কাটাকাটি খ. মেয়েলি হাতের গোটা গোটা গ. মুক্তার মতো ঝরঝরে, ঘ. স্পষ্টাক্ষরে বড় বড়২২. ‘একদিন যারা আমাদের অংশ ছিল’ বাক্যটিতে কাদের সম্পর্কে বলা হয়েছে?ক. রাজাকার আলবদরদের, খ. পাকিস্তানিদের গ. ভারতীয়দের, ঘ. মুক্তিযোদ্ধাদের২৩. কারা ওখানে ঘাঁটি পেতেছে? ক. শত্রুরাখ. মুক্তিযোদ্ধারা গ. হানাদারেরা, ঘ. রাজাকারেরা২৪. এক জোড়া লাল চোখ কার?ক. হানাদারের, খ. মুক্তিযোদ্ধারগ. ক্যাম্প কমান্ডারের ঘ. রাজাকারের২৫. ‘সময়ের প্রয়োজনে’ গল্পের কাহিনি কীভাবে উপস্থাপিত হয়েছে?ক. লেখকের জবানিতে, খ. গল্পচ্ছলে গ. প্রত্যক্ষদর্শীর বর্ণনায়, ঘ. একজন মুক্তিযোদ্ধার জবানিতে২৬. জমাট বাঁধা রক্ত দেখতে কিসের মতো ছিল?ক. বরফের মতো, খ. মাংসপিণ্ডের মতোগ. আলকাতরার মতো, ঘ. পুডিংয়ের মতো২৭. অসংখ্য মানুষ কিসের মতো ছুটছিল?ক. ইঁদুরের মতো, খ. পিঁপড়ের মতোগ. পশুর মতো, ঘ. পঙ্গপালের মতো২৮. ‘ওখানে আমরা থাকি’—কোথায়?ক. কুঁড়েঘড়ে, খ. পোড়াবাড়িতে, গ. পুরোনো দালানে, ঘ. গহিন অরণ্যে২৯. ‘মাঝে মাঝে বিশ্রামের মুহূর্তে গোল হয়ে গল্প করি আমরা’ — কিসের গল্প?ক. মুক্তিযুদ্ধের, খ. অনিশ্চিত ভবিষ্যতেরগ. অতীতের, ঘ. সমস্যাবহুল বর্তমানের।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: সময়ের প্রয়োজনে: ১. ক ২. ক ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. গ ২১. খ ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. ঘ ২৬. ঘ ২৭. খ ২৮. গ ২৯. ক