২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।তথ্যপ্রযুক্তি১। ভয়েজার মহাকাশযানের কম্পিউটারটি কেমন ধরনের?ক. খুবই সাধারণ খ. মোটামুটি গ. অতি আধুনিক ঘ. অসাধারণ২। লেখক নতুন প্রজন্মের কাছে কী আশা করেন?i. তারা প্রযুক্তিবিদ হবে ii. তারা ভবিষ্যতে বিজ্ঞানী হবেiii. প্রিয় মাতৃভূমিকে পৃথিবীর বুকে গৌরবান্বিত করবেনিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii৩। ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলে কী হবে?i. অনেক পিছিয়ে পড়বে ii. আধুনিক পৃথিবীর সঙ্গে তাল মেলাতে পারবে না iii. মানুষ মূল্যবোধহীন হয়ে পড়বেকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. iii ঘ. i ও iii৪। কম্পিউটার নেটওয়ার্কের ওপর নির্ভর করে গবেষণার কাজ কারা করেন?i. বিজ্ঞানীরা ii. গণিতবিদেরা iii. দার্শনিকেরা নিচের কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. iii ঘ. ii ও iii৫। তথ্যপ্রযুক্তির পেছনে কোন যন্ত্রটির ভূমিকা সবচেয়ে বেশি?ক. টেলিভিশনের খ. কম্পিউটারের গ. ফাইবার অপটিক কেবেলর ঘ. টেলিফোনের৬। তথ্যপ্রযুক্তির বিপ্লবে কোন যন্ত্রটি কাজ করছে?ক. কি-বোর্ড খ. অ্যানালগ কম্পিউটার গ. ডিজিটাল কম্পিউটার ঘ. সফটওয়্যার৭। পৃথিবীতে জ্ঞান-বিজ্ঞানের নেতৃত্ব দিতে হলে কোন বিপ্লবে অংশ নিতে হবে?ক. সামাজিক বিপ্লবে খ. তথ্যপ্রযুক্তি বিপ্লবে গ. অর্থনৈতিক বিপ্লবে ঘ. শিল্পবিপ্লবে৮। কম্পিউটারের অনেক কাজের মধ্যে একটি কী?ক. কম্পিউটার অপারেটর খ. কম্পিউটার নেটওয়ার্ক গ. কম্পিউটার প্রোগ্রামার ঘ. কম্পিউটার হার্ডওয়্যার৯। কত সালে মহাকাশযান ভয়েজার সৌরজগতে যাত্রা শুরু করে?ক. ১৯৯৬ সালে খ. ১৯৭৯ সালে গ. ১৯৭৭ সালে ঘ. ১৯৭৮ সালে১০। ফাইবার অপটিকে কিসের ভেতর দিয়ে তথ্য পাঠানো হয়?ক. কাচের তন্তুর খ. তামার তারের গ. বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের ঘ. কার্বনের তন্তুর১১। ভয়েজার কী? ক. ইন্টারনেট খ. মহাকাশযান গ. কৃত্রিম উপগ্রহ ঘ. জলযান১২। কোন যন্ত্রকে সবচেয়ে বেশি তথ্য সংগ্রহের কৃতিত্ব দেওয়া হয়?ক. ইন্টারনেটকে খ. অ্যাপোলো মিশনকে গ. ভয়েজারকে ঘ. জেমিনি মিশনকে১৩। কোন যন্ত্র সারা পৃথিবীতে বিপ্লব ঘটিয়েছে?ক. ডিজিটাল কম্পিউটার খ. মাদারবোর্ড গ. সিপিইউ ঘ. কি-বোর্ড১৪। কম্পিউটারের চমকপ্রদ কর্মদক্ষতা কিসের ওপর নির্ভর করে?ক. মানুষের বিবেকের ওপর খ. মানুষের সৃজনশীলতার ওপর গ. মানুষের কায়িক শ্রমের ওপর ঘ. বিজ্ঞানের আবিষ্কারের ওপর১৫। ভয়েজার মহাকাশযানের কৃতিত্ব কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি?ক. সবচেয়ে বড় যন্ত্র খ. ভয়েজারের কম্পিউটার ছিল অসাধারণ গ. বেশি দিন মহাকাশে পাঠানোর ক্ষেত্রে ঘ. তথ্য পাঠানোর ক্ষেত্রে১৬। পুরো পৃথিবী আজ মানুষের হাতের মুঠোয়। এটি কীভাবে সম্ভব হয়েছে?ক. আধুনিক যুগ বলে খ. প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে গ. মানুষের আধ্যাত্মিক শক্তি প্রসারের ফলে ঘ. তথ্যপ্রযুক্তির একটা বিপ্লবের কারণে১৭। ১৯৭৭ সালের ভয়েজার মহাকাশযানের কম্পিউটার এখনকার তুলনায় কেমন ছিল?ক. বড় ছিল খ. খেলনার মতো ছিল গ. ছোট ছিল ঘ. গাড়ির মতো ছিল১৮। সৌরজগত পাড়ি দেওয়ার সময় মহাকাশযান দুটো কী কাজ করেছে?ক. মহাকাশের খবর সংগ্রহ করেছে খ. মঙ্গলগ্রহে কেন্দ্র স্থাপন করেছে গ. সূর্যের গঠন-প্রকৃতি বিশ্লেষণ করেছে ঘ. গ্রহগুলো সম্পর্কে নানা তথ্য পৃথিবীতে পাঠিয়েছে১৯। ‘ভয়েজারের’ চমকপ্রদ কৃতিত্বের পেছনে কোনটি ছিল?ক. বিজ্ঞানী খ. অ্যারোপ্লেন গ. কম্পিউটার ঘ. মহাকাশযান২০। আজ থেকে প্রায় কত বছর আগে পৃথিবীতে শিল্পবিপ্লব হয়?ক. প্রায় এক শ বছর আগে খ. প্রায় তিন শ বছর আগে গ. প্রায় চার শ বছর আগে ঘ. প্রায় দুই শ বছর আগে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: তথ্য প্রযুক্তি: ১. ক ২. ঘ ৩. খ ৪. খ ৫. খ ৬. গ ৭. খ ৮. খ ৯. গ ১০. ক ১১. খ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. ঘ।