২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।ধনধান্য পুষ্পভরা১৫. প্রতিটি মানুষের কাছে অতুলনীয় কোনটি?ক. বিদেশ খ. জন্মভূমি গ. অলংকার ঘ. তীর্থস্থান১৬. বাংলাদেশের মানুষ কীসের ডাকে ঘুম থেকে জেগে ওঠে?ক. নদীর কলতানে খ. সাগরের গর্জনে গ. বাঘের গর্জনে ঘ. পাখির গানে১৭. ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতাটির শেষ চরণ কোনটি?ক. এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমিখ. চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারাগ. ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে সেরাঘ. সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি১৮. ‘কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মিশে।’ এখানে ‘হরিৎক্ষেত্র’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?ক. আকাশ ও মাটির মিতালি খ. দিগন্তবিস্তৃত সবুজ মাঠ গ. আবহমান বাংলার সৌন্দর্য ঘ. বাংলার মাটির সজীবতা১৯. এ দেশের মানুষের মনে তৃপ্তি দিয়েছে কী?ক. বর্ষাকালের বৃষ্টি খ. শরতের কাশফুল গ. মা ও ভাইবোনের স্নেহ ঘ. শীতকালের শিশির২০. অলি কীভাবে ফুলে ফুলে ঘুরে বেড়ায়?ক. পাখা মেলে খ. গান গেয়ে গ. নাচতে নাচতে ঘ. পাখা গুটিয়ে২১. আমাদের দেশের নির্মল আকাশে চন্দ্র-সূর্য কীভাবে আলো ছড়ায়?ক. খাড়াভাবে খ. অকৃপণভাবে গ. লম্বালম্বি ঘ. তীর্যকভাবে২২. এ দেশের মানুষের মন কীভাবে তৃপ্তিতে ভরে উঠেছে?ক. অপূর্ব সুন্দর নদ-নদী দেখে খ. শত বাধাবিপত্তি অতিক্রম করে গ. স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে ঘ. পারস্পরিক স্নেহ-মমতার মধ্য দিয়ে২৩. কবি গানের বেশির ভাগ পঙিক্ততে প্রকৃতির রূপ বর্ণনা করেছেন। আর তাই বলা যায় কবির মানসচিত্তে কী বেশি?ক. সরলতা বেশি খ. রসবোধ বেশি গ. জটিলতা বেশি ঘ. দেশাত্মবোধ বেশি২৪. ‘ধনধান্য পুষ্পভরা’ গানটির মধ্য দিয়ে কবির কোন ভাব ফুটে উঠেছে?ক. দেশের প্রতি ভালোবাসা খ. দেশের প্রতি করুণা গ. মায়ের প্রতি ভালোবাসা ঘ. কবির রাজনৈতিক মনোভাবনা২৫. বাংলাদেশের মাটিতে জন্ম নিয়েও সুখ, মরেও সুখ—এ উপলব্ধির কারণ?ক. দেশের মানুষ দেখে খ. দেশের নদ-নদী দেখে গ. দেশের কারণে ঘ. দেশের ধন-সম্পদের লোভে২৬. বাংলাদেশের মানুষকে কোন বৈশিষ্ট্যে কবি তাদের শ্রেষ্ঠ মনে করেছেন?ক. শ্রমিকের কঠোর পরিশ্রম খ. পরিবারের জৈবিক বন্ধন গ. মাতৃত্ব ও ভ্রাতৃত্ব বন্ধন ঘ. পরমতসহিষ্ণু মনোভাব২৭. একজন প্রকৃত দেশপ্রেমিকের প্রকৃত কর্তব্য কী?ক. রাজনীতিতে অংশগ্রহণ করা খ. প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করা গ. কল্যাণমূলক কাজ করা ঘ. দেশের প্রতি আনুগত্য প্রকাশ করা২৮. ‘বাংলার মুখ’ কবিতায় ‘পৃথিবীর রূপ’ বলতে কী বোঝানো হয়েছে?i. পৃথিবীর সৌন্দর্য ii. পৃথিবীর বিভিন্ন দেশের পরিচয় iii. পৃথিবীর প্রতিচ্ছবিকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. iii ঘ. i, ii ও iii২৯। কবি দ্বিজেন্দ্রলাল রায় খ্যাতি অর্জন করেন কিসে?i. ঐতিহাসিক নাটক রচনা করে ii. হাসির গান রচনা করে iii. লোককাহিনি রচনা করেকোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩০। হাসির গানে দ্বিজেন্দ্রলাল রায় আঘাত করেছেন কাকে?i. কাপুরুষতাকে ii. সাহসিকতাকে iii. সংকীর্ণতাকেকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ধনধান্য পুষ্পভরা: ১৫। খ ১৬। ঘ ১৭। ঘ ১৮। খ ১৯। গ ২০। খ ২১। খ ২২। ঘ ২৩। ঘ ২৪। ক ২৫। গ ২৬। গ ২৭। ঘ ২৮। ঘ ২৯। ক ৩০। গ।