২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩৫নতুন ছন্দ প্রবর্তনের জন্য কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।ঝর্ণা১৩. সত্যেন্দ্রনাথ দত্তকে ‘ছন্দের জাদুকর’ বলা হয় কেন?ক. ছন্দ সংশোধনের জন্য খ. ছন্দ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য গ. নতুন ছন্দ প্রবর্তনের জন্য ঘ. ছন্দ নিয়ে গবেষণার জন্য১৪. জুঁইফুলের মতো বৃষ্টির ফোঁটা চাঁদের কিরণে ঝর্ণার জলধারায় কীভাবে দোলে?ক. কুমকির লহরি হয়ে খ. সোনালি বর্ণ হয়ে গ. রুপালি বর্ণ হয়ে ঘ. উজ্জ্বল রং হয়ে১৫. ‘গিরি-দরী-বিহারিণী হরিণীর লাস্যে’— অনুপ্রাসকৃত বাক্যটিতে ‘র’ ধ্বনির অনুবর্তনে কতবার সুর-মূর্ছনা সৃষ্টি করেছে?ক. দুবার খ. চারবার গ. তিনবার ঘ. পাঁচবার১৬. ‘ঝর্ণা’ কবিতাটি কোন ছন্দে রচিত?ক. পয়ার ছন্দে খ. মাত্রাবৃত্ত গ. স্বরবৃত্ত ঘ. অক্ষরবৃত্ত১৭. ‘ঝর্ণা’ কবিতায় ঝর্ণা শব্দটি কতবার ব্যবহূত হয়েছে?ক. ছয় খ. আট গ. দশ ঘ. সাত১৮. কোন শব্দের প্রয়োগে সত্যেন্দ্রনাথ অত্যন্ত সুদক্ষ ছিলেন?ক. আরবি-ফরাসি খ. উর্দু-ফরাসি গ. ফারসি-আরবি ঘ. উর্দু-আরবি১৯. ঝর্ণাকে কোন দেবীর সঙ্গে তুলনা করা হয়েছে?ক. কালী খ. মনসা গ. অপর্ণা ঘ. সরস্বতী২০. ঝর্ণা কীভাবে ধূসর মাঠ-প্রান্তরকে সবুজে-শ্যামলে ভরে তোলে?ক. তার সৌন্দর্য দিয়ে খ. তার পলি দিয়ে গ. তার জাদুকরি শক্তি দিয়ে ঘ. জলধারা দিয়ে২১. কোন পঙিক্তটিতে অনুপ্রাসের সার্থক প্রয়োগ লক্ষণীয়?ক. পাহাড়ের বুক-চেরা এস প্রেমদাত্রী খ. চুমা-চুমিকর হারে চাঁদ ঘেরে রঙ্গেগ. তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা! ঘ. এস তৃষ্ণার দেশে এস কলহাস্যে—২২. পাহাড়ি ঝর্ণার চুলে ও কানে পাহাড়ি ফুল-মল্লিকার অলংকার বলে যে বর্ণনা দেওয়া হয়েছে তাকে কী বলা যায়?ক. অনুপ্রাস খ. চিত্রকল্প গ. রূপক ঘ. উপমা২৩. ‘ঝর্ণা’ কবিতাটির মূলভাব কোনটি?ক. ঝর্ণার সৌন্দর্য বর্ণনা খ. ঝর্ণার উপকারিতা বর্ণনা গ. ঝর্ণার চলার পথের বর্ণনা ঘ. পার্বত্যপ্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা২৪. ‘অপর্ণা’ শব্দটির অন্তর্নিহিত অর্থ কোনটি?ক. যিনি তপস্যা করতে ভালোবাসেন খ. যিনি তপস্যা করে জীবন অতিবাহিত করেনগ. যিনি তপস্যাকালে গাছের পাতাও খাননি ঘ. তপস্যাই যার ব্রত২৫. কোন কবি অনুবাদক হিসেবেও সমাদৃত হয়েছেন?ক. কায়কোবাদ খ. সত্যেন্দ্রনাথ দত্ত গ. কাজী নজরুল ইসলাম ঘ. সুফিয়া কামাল২৬. কোন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য ছিলেন?ক. কামিনী রায় খ. সত্যেন্দ্রনাথ দত্ত গ. বিহারীলাল চক্রবর্তী ঘ. দ্বিজেন্দ্র লাল রায়২৭. কোন কবি কাব্যনির্মাণ কৌশলে রবীন্দ্রপ্রভাবমুক্ত ছিলেন?ক. অময় চক্রবর্তী খ. বুদ্ধদেব বসু গ. মোহিতলাল মজুমদার ঘ. সত্যেন্দ্রনাথ দত্তবাংলার মুখ১. ‘বাংলার মুখ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? ক. বনলতা সেন খ. রূপসী বাংলা গ. মহাপৃথিবী ঘ. ঝরাপালক ২. বেহুলা একদিন গাঙুড়ের জলে কী ভাসিয়েছিলেন?ক. ফুল খ. ভেলা গ. নৌকা ঘ. প্রদীপ ৩. ‘রূপসী বাংলা’ কোন ধরনের রচনা? ক. উপন্যাস গ্রন্থ খ. নাট্য গ্রন্থ গ. কাব্য গ্রন্থ ঘ. প্রবন্ধ গ্রন্থ ৪. ‘মনসামঙ্গল’ কোন ধরনের কাব্য?ক. পৌরাণিক কাব্য খ. গীতিকাব্য গ. ঐতিহাসিক কাব্য ঘ. কাহিনি কাব্য।৫. কবি জীবনানন্দ দাশ প্রধানত কী হিসেবে পরিচিত ছিলেন? ক. প্রকৃতির কবি খ. নবজাগরণের কবি গ. স্বপ্নাতুর কবি ঘ. আধুনিক জীবন চেতনার কবি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল সঠিক উত্তর: ঝর্না: ১৩.গ ১৪.ক ১৫.খ ১৬.খ ১৭.খ ১৮.গ ১৯.গ ২০.গ ২১.খ ২২.খ ২৩.ক ২৪.গ ২৫.খ ২৬.খ ২৭.ঘ।বাংলার মুখ: ১. খ ২. খ ৩. গ ৪. ক। ৫। ঘ