বাংলা ১ম পত্র
২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪ বালকের জন্য মাতৃভবন ছাড়া কোনো অপরিচিত স্থান নরকের মতো
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।ছুটি১. ফটিক মামার বাড়ি থেকে কেন পালিয়েছিল? ক. বই হারিয়ে ফেলেছিল বলে খ. পরের পয়সা নষ্ট করছে ভেবে গ. স্কুলে যাওয়া থেকে রক্ষা পাবে বলে ঘ. ব্যামো বাঁধালে মামির ওপর উপদ্রব হবে মনে করে। ২. ‘বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারিনে।’ এই বাক্যটি কেমন? ক. উপহাসসূচক খ. শ্লেষাত্মক গ. বিদ্রূপাত্মক ঘ. ব্যঙ্গাত্মক ৩. বালক দিগের সরদার কে? ক. মাখনলাল খ. ফটিক গ. বাঘা বাগদি ঘ. হীরণ ৪. নদীর ধারে শালকাষ্ঠ পড়েছিল কিসে রূপান্তরিত হওয়ার জন্য? ক. নৌকা খ. নৌকার গলুই গ. মাস্তুল ঘ. বৈঠা৫. অকাল তত্ত্বজ্ঞানী মানব কে? ক. ফটিক খ. মাখনলাল গ. বিশ্বম্ভর বাবু ঘ. বাঘা বাগদি ৬. ‘ছুটি’ গল্পে নৌকাটি কী অবস্থায় ছিল? ক. ঘাটে বাঁধা খ. চলমান গ. অর্ধনিমগ্ন ঘ. সম্পূর্ণ ডুবন্ত ৭. মা মাখনের পক্ষ নিয়ে ফটিককে কটি চপেটাঘাত করল? ক. দুটি-তিনটি খ. তিনটি-চারটি গ. একটি-দুটি ঘ. দুটি-চারটি ৮. ফটিকের মামা কোথায় কাজ করতে গিয়েছিল? ক. দার্জিলিংয়ে খ. পশ্চিমে গ. ইংল্যান্ডে ঘ. ব্যাংককে ৯. বালকের জন্য মাতৃভবন ছাড়া কোনো অপরিচিত স্থান কিসের মতো? ক. প্রবাসের মতো খ. স্বর্গের মতো গ. নরকের মতো ঘ. দেশের মতো ১০. মামির স্নেহহীন চোখে ফটিক কিসের মতো? ক. চাঁদের মতো খ. আলোর মতো গ. শুভ গ্রহের মতো ঘ. দুর্গ্রহের মতো ১১. ‘ঢের হয়েছে, ঢের হয়েছে। ওতে আর তোমার হাত দিতে হবে না।’ এখানে ফটিকের প্রতি মামির কী আচরণ প্রকাশ পেয়েছে— ক. আন্তরিকতা খ. নিষ্ঠুর অবিচার গ. সহযোগিতা ঘ. মানসিক অত্যাচার ১২. মায়ের প্রতি ফটিকের ভালোবাসা কেমন? ক. গভীর ভালোবাসা খ. অকৃত্রিম ভালোবাসা গ. কৃত্রিম ভালোবাসা ঘ. অবুঝ ভালোবাসা ১৩. মাস্টারের মার ফটিক কীভাবে সহ্য করত? ক. গরুর খ. গর্দভের গ. পৃথিবীর ঘ. মাটির মতো ১৪. ছেলেদের খেলার সময় ফটিক কী করত? ক. খেলায় অংশগ্রহণ করত খ. দূরের মাঠে চেয়ে থাকত গ. দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত ঘ. জানালায় দাঁড়িয়ে থাকত ১৫. ফটিক কোন মাসে মায়ের কাছে যাওয়ার অনুমতি পায়? ক. ভাদ্র খ. কার্তিক গ. আশ্বিন ঘ. পৌষ মাসে১৬. স্কুলের ছুটি হবে কখন? ক. দুর্গা পূজার সময় খ. সরস্বতী পূজার সময় গ. পূজার সময় ঘ. মেলার সময় ১৭. মামাতো ভাইয়েরা ফটিকের সম্বন্ধ কীভাবে স্বীকার করত? ক. সম্মান বোধ করত খ. আনন্দ প্রকাশ করত গ. আহ্লাদ প্রকাশ করত ঘ. লজ্জাবোধ করত ১৮. ব্যামো হলে ফটিক কী বুঝতে পারল? ক. উপদ্রব করা হবে খ. অনর্থক উপদ্রব করা হবে গ. অত্যন্ত অনর্থক উপদ্রব করা হবে ঘ. নিরুপদ্রব করা হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল নমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: ছুটি: ১. ঘ খ. গ ৩. খ ৪. গ ৫. খ ৬. গ ৭. ক ৮. খ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. গ।