বাংলা ১ম পত্র
২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৬ বঙ্গবাণী কবিতায় মূলত প্রকাশ পেয়েছে ‘স্বভাষাপ্রীতি’
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-২৭প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।বঙ্গবাণী১. ‘দেশী’ ভাষা বলতে কোনটি বোঝানো হয়েছে? ক. বাংলা ভাষা খ. সংস্কৃত ভাষা গ. প্রকৃত ভাষা ঘ. আরবি-ফারসি ভাষা ২. কবি আবদুল হাকিমের মতে সব মানুষ স্রষ্টাকে ডাকে কোন ভাষায়? ক. নিজের ভাষায় খ. বাংলা ভাষায় গ. আরবি ভাষায় ঘ. ফারসি ভাষায় ৩. ‘ছিফত’ শব্দের অর্থ কী? ক. শিক্ষা খ. গুণ গ. বিদ্যা ঘ. বৃদ্ধি ৪. ‘বঙ্গবাণী’ কবিতায় মূলত প্রকাশ পেয়েছে কোনটি? ক. স্বভাষাপ্রীতি খ. স্বদেশপ্রীতি গ. মানবপ্রীতি ঘ. সংস্কৃতপ্রীতি ৫. মাতৃভাষা সম্পর্কে কবির চিন্তা-চেতনা কেমন? ক. আধুনিক খ. রক্ষণশীল গ. প্রাচীন ঘ. মধ্যযুগীয় ৬. কবি আবদুল হাকিমের মতে প্রভু কোন ভাষা বুঝতে পারেন? ক. হিন্দি খ. সর্বভাষা গ. আরবি ঘ. ইংরেজি ৭. ‘বঙ্গবাণী’ কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? ক. নূরনামা খ. কারবালা গ. বিষাদসিন্ধু ঘ. লালমতি৮. স্বদেশ থেকে যারা স্বদেশের ভাষার প্রতি বীতরাগ দেখায় তারা প্রকৃতপক্ষে কী? ক. দেশপ্রেমিক খ. জাতিপ্রেমিক গ. ভাষাপ্রেমিক ঘ. শিকড়বিহীন পরগাছা৯. কবি আবদুল হাকিমের কাব্য রচনার উদ্দেশ্য কী? ক. সাধারণ মানুষের তুষ্টি খ. শিক্ষিত জনকে আনন্দ দান গ. আত্মপ্রচার করা গ. মনের শান্তি ১০. ‘বঙ্গবাণী’ কবিতার সঙ্গে চেতনাগত সাদৃশ্য রয়েছে কোন কবিতার? ক. মাগো ওরা বলে খ. পল্লীবর্ষা গ. বাংলার মুখ গ. ধনধান্য পুষ্পভরা ১১. কবি আবদুল হাকিম কাদের দেশ ছেড়ে চলে যেতে বলেছেন? ক. যারা ইংরেজি ভাষা বোঝে নাখ. যাদের স্বভাষায় অনুরাগ নেই গ. যারা সংস্কৃত পড়ে ঘ. যারা আরবি বোঝে না ১২. নিজ পরিশ্রম দ্বারা কবি আবদুল হাকিম কাদের তুষ্ট করেছেন?ক. বাদশাকে খ. বন্ধুকে গ. সকলকে ঘ. আত্মীয়কে। সঠিক উত্তর: বঙ্গবাণী: ১. ক ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. ক ১১. খ ১২. গ।