বাংলা ১ম পত্র
২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৮‘হিজরত’ শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে ‘পরিত্যাগ’
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-২৯প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। মানুষ মুহাম্মদ (সা.)১৫। ‘অরাতি’ শব্দের অর্থ কী?ক) শত্রু খ) সাথী গ) পথিক ঘ) ঘাড়১৬। ‘রুধিরাক্ত’ শব্দটির অর্থ কী? i. রক্তাক্ত ii. রক্তে রঞ্জিত iii. অরাতিকোনটি সঠিক? ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii১৭। ‘হিজরত’ শব্দটির শাব্দিক অর্থ কী?ক) দেশত্যাগ খ) গমন গ) পরিত্যাগ ঘ) পরিহার১৮। তায়েফ অবস্থিত সৌদি আরবের কোন দিকে?ক) উত্তরে খ) পূর্বে গ) দক্ষিণে ঘ) পশ্চিমে১৯। কার গম্ভীর উক্তিতে সবার চৈতন্য হলো?ক) খলিফা হজরত উমর (রা.)-এর খ) খলিফা হজরত আবু বকর (রা.)-এর গ) খলিফা হজরত উসমান (রা.)-এর ঘ) খলিফা হজরত আলী (রা.)-এর২০। কোথায় সত্য প্রচার করতে গিয়ে হজরত মুহম্মদ (সা.) ভীষণ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন?ক) মদীনায় খ) তায়েফে গ) মক্কায় ঘ) বাগদাদে২১। মক্কা বিজয়ের পর হজরত মুহম্মদ (সা.) কোথায় বসে সত্যান্বেষী মানুষদের দীক্ষা দিচ্ছিলেন?ক) সাফা পর্বতের পাশে খ) হেরা পর্বতে গ) কাবা শরীফে ঘ) আল-আকসা মসজিদে২২। হজরত মুহম্মদ (সা.)-এর চিত্তে মুহূর্তের জন্যও স্থান লাভ করেনি কী? ক) স্বজনপ্রীতি খ) আত্মসচেতনতা গ) বংশ গৌরব ঘ) আত্ম অহংকার২৩। ‘শিথিল অঙ্গ মাটিতে লুটাইল’—কার উক্তি?ক) খলিফা হজরত ওমর (রা.)-এর খ) খলিফা হজরত আবু বকর (রা.)-এর গ) বীর খালিদের ঘ) খলিফা হজরত আলী (রা.)-এর২৪। হজরত মুহম্মদ (সা.)-এর মৃত্যুর পর বহু হাদিস উদ্ধৃত করেছেন কে?ক) হজরত ফাতিমা (রা.) খ) হজরত আবু বকর (রা.) গ) হজরত আয়েশা (রা.) ঘ) হজরত আলী (রা.)২৫। উম্মে মা’বদ হজরত মুহম্মদ (সা.)-এর তৃষ্ণা মিটিয়েছিলেন কী দিয়ে?ক) ভেড়ার দুধ দিয়ে খ) পানি দিয়ে গ) ছাগির দুধ দিয়ে ঘ) খেজুরের রস দিয়ে২৬। ‘তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃশ নন’—কে?ক) হজরত ইমাম হাসান (রা.) খ) হজরত ইমাম হোসেন (রা.) গ) হজরত মুহম্মদ (সা.) ঘ) খলিফা হজরত উমর (রা.)২৭। ‘মানুষ মুহাম্মদ (সা.)’ প্রবন্ধে প্রতিপাদ্য আলোচনা কোনটি?ক. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর বৈশিষ্ট্য খ. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর প্রশংসাগ. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর সৌন্দর্যঘ. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর মানবতা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: মানুষ মুহাম্মদ (সা.): ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. খ ২০. খ ২১. ক ২২. গ ২৩. ক ২৪. গ ২৫. গ ২৬. গ ২৭. ক।