বাংলা ১ম পত্র
২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫ কলকাতায় যাওয়ার আগে ফটিক মাখনকে তিনটি জিনিস দিয়ে গেল
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। ছুটি ১৯. ‘ছুটি’ গল্পে রাত হতে কীরূপ বৃষ্টি হচ্ছিল? ক. টিপটিপ বৃষ্টি খ. অঝোর ধারায় বৃষ্টি গ. শ্রাবণের বৃষ্টি ঘ. মুষলধারে শ্রাবণের বৃষ্টি ২০. পুলিশের গাড়িটি কখন বাড়ির সামনে এসে দাঁড়াল— ক. সন্ধ্যার সময় খ. ভোর বেলা গ. দুপুর বেলা ঘ. বিকেল বেলা।২১. ‘অবস্থা বড়ই খারাপ।’ চিকিৎসক কথাটি কীভাবে জানালেন? ক. দুঃখিত মনে খ. চিন্তিত বিমর্ষ মুখে গ. বিষণ্ন মুখে ঘ. ভারাক্রান্ত মনে ২২. বিশ্বম্ভর বাবু বহু কষ্টে কী করলেন? ক. শোকোচ্ছ্বাস নিবৃত্ত করলেন খ. মনের দুঃখ প্রকাশ করলেন গ. ধৈর্য ধারণ করলেন ঘ. বোনকে সান্ত্বনা দিলেন ২৩. ফটিক তার রক্তচক্ষু উন্মীলিত করে হতবুদ্ধিভাবে কোন দিকে তাকিয়ে ছুটির কথা জানতে চাইল?ক. মামার মুখের দিকে তাকিয়ে খ. দরজার দিকে তাকিয়ে গ. জানালার দিকে তাকিয়ে ঘ. কড়িকাঠের দিকে তাকিয়ে ২৪. ফটিকের মৃত্যুর জন্য দায়ী কে? ক. মামা খ. পরিবেশ গ. মামি ঘ. মা ২৫. কলকাতায় যাওয়ার আগে ফটিক মাখনকে কটি জিনিস দিয়ে গেল?ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি ২৬. দেয়ালের মধ্যে আটকা পড়ে ফটিকের কার কথা মনে পড়ত? ক. মায়ের কথা খ. মাখনলালের কথা গ. গ্রামের কথা ঘ. বন্ধুদের কথা।২৭. কলকাতায় ঘরের মধ্যে ফটিক কীরূপে ছিল? ক. আদরে খ. সম্মানে গ. তাচ্ছিল্যে ঘ. অনাদরে ২৮. ১৩-১৪ বছর বয়সের ছেলেদের চেহারা এবং ভাবখানা কেমন? ক. এতিম ছেলেদের মতো খ. প্রভুহীন পথের কুকুরের মতো গ. অভিভাবকহীন সন্তানদের মতো ঘ. টোকাইদের মতো ২৯. বিশ্বম্ভর বাবুর ছেলেমেয়ে কয়টি? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. একটি ৩০. ফটিককে কলকাতায় পাঠাতে মায়ের মনে কী দেখা দিল? ক. আপত্তি খ. আনন্দ গ. আশঙ্কা ঘ. কান্না ৩১. অর্ধবয়সী ভদ্রলোকটি দেখতে— i. কাঁচা গোঁফের এবং কাঁচা চুলের ii. কাঁচা গোঁফের এবং পাকা চুলের iii. পাকা গোঁফের এবং কাঁচা চুলের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii৩২. বিশ্বম্ভর বাবু মাখনের ব্যাপারে শুনলেন—i. সুশান্ত সুশীতলতা সম্পন্ন ii. পাঠে অমনোযোগী iii. বিদ্যানুরাগী কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. iii৩৩. ফটিককে মাটির সঙ্গে মিশিয়ে দিল—i. নিজের হীনতা ii. নিজের দৈন্য iii. নিজের লজ্জা কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ঘ. ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল নমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: ছুটি: ১৯. ঘ ২০. ক ২১. খ ২২. ক ২৩. ঘ ২৪. খ ২৫. খ ২৬. গ। ২৭. ঘ ২৮. খ ২৯. খ ৩০. গ ৩১. খ ৩২. গ ৩৩. খ।সংশোধনীগত ১৯ নভেম্বর পড়াশোনা পাতায় এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩ এ ভুল উত্তর ছাপা হয়েছে। নিচে উত্তরগুলো সঠিকভাবে দেওয়া হলো। সঠিক উত্তর: পল্লী সাহিত্য: ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. খ ১০. গ ১১. গ ১২. খ। ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. গ ২০. ঘ ২১. ঘ। ২২. ক ২৩. খ ২৪. গ ২৫. ঘ ২৬. গ ২৭. খ ২৮. খ ২৯. খ ৩০. খ ৩১. গ ৩২. ক।