জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-৩জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: সুষম ত্বরণ কী?উত্তর: কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে, তাহলে ওই বেগ বৃদ্ধির হারকে বা ত্বরণকে সুষম ত্বরণ বলে। প্রশ্ন: ভরবেগ কাকে বলে? উত্তর: ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুর মধ্যে যে ধর্মের উৎপত্তি হয়, সেই ধর্মকে বস্তুটির ভরবেগ বলে। অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: জড়তা বলতে কী বোঝো?উত্তর: পদার্থ যে অবস্থায় আছে, চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে। প্রকারভেদ: জড়তা দুই প্রকার। যথা—ক. স্থিতি জড়তা খ. গতি জড়তাঅধ্যায়-৪জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: অভিকর্ষজ ত্বরণ কী? উত্তর: মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। প্রশ্ন: সরল দোলক কী? উত্তর: একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে ওজনহীন, নমনীয় ও অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে যদি এটি ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে দুলতে পারে, তবে তাকে সরল দোলক বলে। প্রশ্ন: বস্তুর ওজন কাকে বলে?উত্তর: পৃথিবী যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে, তাকে ওজন বলে।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: মহাকর্ষ ধ্রুবকের মান G = 6.673x10-11Nm2kg-2 বলতে কী বোঝ?উত্তর: 1kg ভরের দুটি বস্তু 1m দূরত্বে থেকে যে বলে আকর্ষণ করে, তার সংখ্যামান মহাকর্ষীয় ধ্রুবকের সমান। G-এর মান নির্ণয়ে বিভিন্ন সময় বহু বিজ্ঞানী বহু পরীক্ষা-নিরীক্ষা চালান। বিভিন্ন বিজ্ঞানীর প্রাপ্ত মানের মধ্যে পার্থক্য দেখা দেয়। G-এর সর্বসম্মত মান গৃহীত হয় 6.673x10-11Nm2kg-2। অর্থ 1kg ভরের একটি বস্তু 1m দূরে স্থাপন করলে এরা পরস্পরকে 6.673x10-11N বলে আকর্ষণ করে।প্রশ্ন: পৃথিবীর কোনো স্থানে g-এর মান 9.8ms-2 বলতে কী বোঝ?উত্তর: g-এর আদর্শ মান 9.8ms-2 বা 9.81ms-2। ভূপৃষ্ঠে g-এর মান 9.8ms-2-এর অর্থ হচ্ছে, ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8ms-4 বৃদ্ধি পায়।অধ্যায়-৫জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: কিলোওয়াট ঘণ্টা কাকে বলে?উত্তর: এক কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো যন্ত্র এক ঘণ্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয়, তাকে এক কিলোওয়াট ঘণ্টা বলে।প্রশ্ন: শক্তির সংরক্ষণশীল নীতিটি লেখো।উত্তর: শক্তির সৃষ্টি বা বিকাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।প্রশ্ন: কর্মদক্ষতা কাকে বলে?উত্তর: কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে যন্ত্র থেকে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হয়েছে, তার অনুপাতকে বুঝায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল