২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-৯ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: তাপমাত্রার সংজ্ঞা দাও।উত্তর: তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা। যা নির্ধারণ করে ওই বস্তুটিকে অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে বস্তুটি তাপ গ্রহণ করবে না, বর্জন করবে।প্রশ্ন: দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা দাও।উত্তর: 1m দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের একটি দণ্ডের তাপমাত্রা Ik বৃদ্ধি করলে ওই দণ্ডের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে।প্রশ্ন: প্রকৃত প্রসারণ সহগ ও আপাত প্রসারণ সহগ সম্পর্কটি লেখো।উত্তর: তরলের প্রকৃত প্রসারণ সহগ=আপত প্রসারণ সহগ+পাত্রের উপাদানের আয়তন প্রসারণ সহগ।প্রশ্ন: পুনঃশিলীভবনের সংজ্ঞা দাও।উত্তর: চাপ প্রয়োগের ফলে কঠিন বস্তু গলে যাওয়া এবং চাপ প্রত্যাহারে আবার এর কঠিন অবস্থা প্রাপ্ত হওয়াকে পুনঃশিলীভবন বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ 22x10-6k-1 বলতে কী বোঝায়?উত্তর: ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ 22x10-6k-1 বলতে বোঝায় 1m2 ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ইস্পাতের পাতের তাপমাত্রা 1k বৃদ্ধি করলে ওই বস্তুর ক্ষেত্রফল 22x10-6m2 বৃদ্ধি পায়।প্রশ্ন: সুউচ্চ পাহাড়ে রান্না করা দুরূহ কেন?উত্তর: পাহাড় বা পর্বতের ওপর বায়ুর চাপ কম থাকায় পানির স্ফুটনাঙ্ক কমে যায় অর্থাৎ পানি কম তাপমাত্রায় ফুটতে শুরু করে। পাহাড়ের ওপর পানির স্ফুটনাঙ্ক কম বলে কম তাপমাত্রায় পানি ফুটতে থাকে। কিন্তু মাছ, মাংস, ডিম প্রভৃতি দ্রুত সেদ্ধ হয় না। মাছ, মাংস, ডিম এগুলো সেদ্ধ হওয়ার জন্য যে তাপের প্রয়োজন, পানি কম তাপমাত্রায় ফুটলে সেই তাপে পৌঁছার আগে পানি বাষ্পীভূত হয়ে যায়। ফলে রান্না করা দুরূহ হয়ে যায়।অধ্যায়-১০জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: তাপ ধারণক্ষমতা কাকে বলে?উত্তর: কোনো বস্তুর তাপমাত্রা 1k বাড়াতে যে তাপের প্রয়োজন, তাকে ওই বস্তুর তাপ ধারণক্ষমতা বলে।প্রশ্ন: আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও।উত্তর: কোনো বস্তুর 1kg ভরের তাপমাত্রা 1k বাড়াতে যে তাপের প্রয়োজন হয়, তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: তামার আপেক্ষিক তাপ 400 J kg K-1 বলতে কী বোঝ?উত্তর: তামার আপেক্ষিক তাপ 400 J kg K-1 বলতে বোঝায়1kg তামার তাপমাত্রা 1K বাড়াতে 400 J তাপের প্রয়োজন হয়। 1kg ভরের তামার তৈরি কোনো বস্তুর তাপ ধারণক্ষমতা 400 JK-1।প্রশ্ন: ক্যালরিমিতির মূলনীতি ব্যাখ্যা করো।উত্তর: যদি একাধিক বস্তুর মধ্যে বাইরের অন্য কোনো তাপ এদের ভেতরে না আসে কিংবা এদের ভেতর থেকে কোনো তাপ বাইরে না যায় কিংবা তাদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটে তাহলে আলাদা তাপমাত্রার বস্তু পরস্পরের সংস্পর্শে এসে তাপের আদান-প্রদান করলে বেশি তাপমাত্রার বস্তুটি তাপ বর্জন করবে এবং কম তাপমাত্রার বস্তুটি তাপ গ্রহণ করবে। শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী, উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ=কম উষ্ণ বস্তু কর্তৃক গৃহীত তাপ। তাপের এই আদান-প্রদান দুটি বস্তুর তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত চলতে থাকবে। এটিই হলো ক্যালরিমিতির মূলনীতি।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল