পদার্থবিজ্ঞান
২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫৫প্রায় সব অধাতু, তরল ও বায়বীয় পদার্থ তাপ কুপরিবাহক
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-১১ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: তাপের বিকিরণ কাকে বলে?উত্তর: যে পদ্ধতিতে তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই তাড়িত চৌম্বক তরঙ্গের সাহায্যে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে।প্রশ্ন: তাপ কুপরিবাহক পদার্থ কাকে বলে?উত্তর: যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে পরিবাহিত হয় না সেগুলোকে কুপরিবাহক বলে। যেমন—কাঠ, কাচ, রাবার, পশম। প্রায় সব তরল ও বায়বীয় পদার্থ এবং অধাতু তাপ কুপরিবাহক।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: লোহার তাপ পরিবাহকত্ব 80 Wm-1K-1 বলতে কী বোঝ?উত্তর: লোহার তাপ পরিবাহকত্ব 80 Wm-1K-1 বলতে বোঝায় 1m পুরুত্ব এবং 1m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের লোহার কোনো খণ্ডের দুই বিপরীত সমান্তরাল পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য 1K হলে এর উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে 80 W হারে তাপশক্তি পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হবে। প্রশ্ন: কাচের ঘর বা সবুজ বাড়ি সব সময় গরম থাকে। কারণ ব্যাখ্যা করো।উত্তর: আমরা জানি, কাচের মধ্যে দিয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তাপ সহজে চলে যেতে পরে, কিন্তু দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বিকীর্ণ তাপ যেতে পারে না। কাচের এই ধর্মের ওপর ভিত্তি করে সবুজ বাড়ি (Green house) তৈরি করা হয়। শীতপ্রধান দেশে এই সবুজ বাড়িতে গাছপালা, ফুল, মূল্যবান উদ্ভিদ ইত্যাদি কাচের ঘরের মধ্যে রাখা হয়। সূর্য থেকে নির্গত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বিকীর্ণ তাপ কাচের মধ্য দিয়ে সহজে ঘরটিতে প্রবেশ করতে পারে। এর ফলে গাছপালা বা মাটি গরম হয়ে যায়। গরম মাটি বা গরম গাছপালা অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের তাপ বিকিরণ করে। কিন্তু এই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বিকীর্ণ তাপ কাচের মধ্য দিয়ে বাইরে যেতে পারে না। ফলে কাচের ঘরটি বেশ গরম থাকে।অধ্যায়-১২জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: তাপ ইঞ্জিন কাকে বলে?উত্তর: যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে তাপ ইঞ্জিন বলে।প্রশ্ন: অন্তর্দহ ইঞ্জিন কাকে বলে?উত্তর: যে ইঞ্জিনে জ্বালানির দহন ক্রিয়া মূল অংশের ভেতরে ঘটে তাকে অন্তর্দহ ইঞ্জিন বলে।প্রশ্ন: ফ্রেয়ন কী?উত্তর: ফ্রেয়ন এক প্রকার উদ্বায়ী পদার্থ। এর রাসায়নিক নাম ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন (Cl2F2)। এটি অতি নিম্নচাপে ও নিম্ন তাপমাত্রায় সহজেই বাষ্পে পরিণত হতে পারে। এ জন্য একে হিমায়ক হিসেবে ব্যবহার করা হয়।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: অটোচক্র বলতে কী বোঝ?উত্তর: পেট্রল ইঞ্জিনে দুবার সামনে ও দুবার পেছনে—এই চারবার গতির সময়ে মাত্র একবার জ্বালানি সরবরাহ করা হয়। ড. অটো প্রথম সফলতার সঙ্গে এই ইঞ্জিন চালু করেন বলে চক্রের পরপর চারটি ঘাতের ক্রিয়াকে অটোচক্র বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল