২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-১২ প্রশ্ন: রেফ্রিজারেটরের কম্প্রেসারের কাজ কী?উত্তর: রেফ্রিজারেটরের কম্প্রেসারের কাজ—১. কম্প্রেসারের প্রধান কাজ হলো গ্যাসীয় ফ্রেয়নকে সংকুচিত করে অতি উচ্চচাপ ও তাপমাত্রায় নিয়ে যাওয়া।২. কম্প্রেসার চালু করা হলে বাষ্পীভবন কুণ্ডলীতে চাপ হ্রাস পায়। ফলে ফ্রেয়ন দ্রুত বাষ্পীভূত হতে পারে।অধ্যায়-১৩প্রশ্ন: প্রথম কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী?উত্তর: প্রথম ১৯০০ সালে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন।প্রশ্ন: আলোক ফ্লাক্স কাকে বলে?উত্তর: কোনো দীপ্তিমান বস্তু থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আলোক শক্তি নির্গত হয় তাকে আলোক ফ্লাক্স বলে।প্রশ্ন: দীপন ক্ষমতা কাকে বলে। এর সংকেত কী?উত্তর: কোনো বিন্দু উৎস থেকে প্রতি সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে একক ঘনকোণে যে পরিমাণ আলোক শক্তি নির্গত হয় তাকে ওই উৎসের দীপন ক্ষমতা বলে। এটি একটি মৌলিক রাশি এবং এর সংকেত I আন্তর্জাতিকভাবে স্বীকৃত।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ঘনকোণের সংজ্ঞা দাও। উত্তর: ত্রিমাত্রিক স্থানে একটি নির্দিষ্ট বিন্দু থেকে যদি কোনো তলের সীমারেখার বিভিন্ন বিন্দুতে সরলরেখা আঁকা হয় তাহলে একটি শঙ্কু উৎপন্ন হয় যার শীর্ষ ওই নির্দিষ্ট বিন্দুতে থাকে। ওই শঙ্কুর শীর্ষবিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তা-ই হলো ঘনকোণ।প্রশ্ন: আলোর কোয়ান্টাম তত্ত্ব বলতে কী বোঝ?উত্তর: কোয়ান্টাম তত্ত্বানুসারে আলোকরশ্মি কোনো উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের আকারে না বেরিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুচ্ছ বা প্যাকেজ আকারে বের হয়। প্রত্যেক রঙের আলোর জন্য এ শক্তি প্যাকেজের শক্তির একটা সর্বনিম্ন মান আছে। এই সর্বনিম্নমানের শক্তিসম্পন্ন কণিকাকে কোয়ান্টাম বা ফোটন তত্ত্ব বলে। অধ্যায়-১৪জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: আলোর প্রতিফলন কাকে বলে?উত্তর: আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায়, তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। তাকে আলোর প্রতিফলন বলে। প্রশ্ন: ব্যাপ্ত প্রতিফলন কী? উত্তর: যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল না থাকে বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত না হয়, তখন সেই প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলন বলে। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্যগুলো কী কী? উত্তর: একটি ভালো সমতল দর্পণের নিচের বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। ১. দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে। ২. দর্পণের পুরুত্ব কম এবং সুষম হতে হবে। ৩. দর্পণের পেছনে ধাতব প্রলেপ ভালো হতে হবে। প্রলেপ যত ভালো হবে বিম্ব তত উজ্জ্বল হবে। ৪. দর্পণের কাচ বায়ু বুদবুদ শূন্য হবে। প্রশ্ন: দর্পণ চেনার উপায় কী? উত্তর: কোনো দর্পণের একেবারে কাছে একটি আঙুল খাড়াভাবে স্থাপন করলে যদি সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয় তাহলে দর্পণটি অবতল, আর যদি ছোট হয় তাহলে দর্পণটি উত্তল এবং বিম্ব লক্ষ্যবস্তুর সমান হলে দর্পণটি সমতল হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল