জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-১৫জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: পরম প্রতিসরণাঙ্কের সংজ্ঞা দাও।উত্তর: শূন্য মাধ্যম সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বলে। প্রশ্ন: ক্রান্তি কোণের সংজ্ঞা দাও।উত্তর: নির্দিষ্ট রঙের আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 900 হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায় তাকে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তি কোণ বলে। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য কী কী শর্ত মেনে চলে?উত্তর: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হওয়ার শর্তগুলো হচ্ছে: ১. আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে ঘন ও হালকা মাধ্যমের বিভেদ তলে আপতিত হবে। ২. আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হবে।প্রশ্ন: অপটিক্যাল ফাইবার কী কী কাজে ব্যবহার করা হয়?উত্তর: কাজ: চিকিৎসকেরা মানবদেহের ভেতরের কোনো অংশ দেখার জন্য এরূপ আলোক নল ব্যবহার করেন। এ ছাড়া বর্তমানে টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থায় অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। অধ্যায়-১৬জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: লেন্সের সংজ্ঞা দাও। উত্তর: দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। প্রশ্ন: ফোকাস তল কাকে বলে? উত্তর: কোনো লেন্সের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যে সমতল কল্পনা করা যায় তাকে ফোকাস তল বলে। প্রশ্ন: লেন্সের ক্ষমতার সংজ্ঞা দাও। উত্তর: কোনো লেন্সের একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অভিসারী গুচ্ছে বা অপসারী গুচ্ছে পরিণত করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলে। প্রশ্ন: এক ডাই অপ্টার কাকে বলে? উত্তর: এক মিটার ফোকাস দূরত্বের কোনো লেন্সের ক্ষমতাকে এক ডাই অপ্টার বলে। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: প্রধান ফোকাস বলতে কী বোঝায়? উত্তর: যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, তবে ওই রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের ওপর কোনো বিন্দুতে মিলিত হয় অথবা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। ওই নির্দিষ্ট বিন্দুকেই সেই লেন্সের প্রধান ফোকাস বলা হয়। প্রশ্ন: স্পর্শ না করে একটি লেন্স কী রূপ তা কীভাবে বোঝা যায়? উত্তর: লেন্স শনাক্তকরণের জন্য লেন্সের সামনে খুব কাছে একটি আঙুল রেখে লেন্সটির অপর দিক দিয়ে দেখলে যদি আঙুলটির বিম্ব বড় দেখায়, তবে বুঝতে হবে যে লেন্সটি উত্তল। কিন্তু আঙুলটির বিম্ব আকারে ছোট হলে বুঝতে হবে যে লেন্সটি অবতল। প্রশ্ন: লেন্সের ব্যবহার লেখো।উত্তর: উত্তল লেন্সের ব্যবহার: ১. আতশি কাচ হিসেবে ব্যবহূত হয়। ২. চশমা, ক্যামেরা, বিবর্ধক কাচ, অণুবীক্ষণ যন্ত্র ইত্যাদি আলোক যন্ত্রে ব্যবহার করা হয়। অবতল লেন্সের ব্যবহার: ১. প্রধানত চশমায় ব্যবহূত হয়। ২. গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্রে ব্যবহূত হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল