২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-১৭জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: দূরদৃষ্টি বা দীর্ঘ দৃষ্টি ত্রুটি কী? উত্তর: চোখের যে ত্রুটির জন্য চোখ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না, তাকে দূরদৃষ্টি বা দীর্ঘ দৃষ্টি ত্রুটি বলে। প্রশ্ন: ক্ষীণ দৃষ্টি ত্রুটি কী? উত্তর: চোখের যে ত্রুটির জন্য চোখ দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় না। কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় তাকে ক্ষীণ দৃষ্টি ত্রুটি বলে। প্রশ্ন: অশ্রু কী? উত্তর: কর্নিয়া ও চক্ষুলেন্সের মধ্যবর্তী স্থান যে স্বচ্ছ লবণাক্ত জলীয় পদার্থ দ্বারা পূর্ণ থাকে তাকে অ্যাকুয়াস হিউমার বলে। অশ্রু বলতে আমরা অ্যাকুয়াস হিউমারকেই বুঝি। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: দুটি চোখ থাকার সুবিধা কী? উত্তর: দুটি চোখ থাকার সুবিধা—১. দুটি বস্তুর প্রকৃত অবস্থান সম্পর্কে সঠিক ধারণা জন্মে। ২. দুটি বস্তুর পারস্পরিক দূরত্ব সমন্ধে সঠিক ধারণা জন্মে। ৩. বস্তু সম্পর্কে ত্রিমাত্রিক ধারণা স্পষ্ট হয়। ৪. বস্তুর দূরত্ব, বেধ, দৈর্ঘ্য, প্রস্থ ও রং সম্পর্কে সঠিক ধারণা লাভ করা সম্ভব হয়। প্রশ্ন: বীক্ষণ কোণ বলতে কী বোঝ?উত্তর: কোনো লক্ষ্যবস্তু চোখে যে কোণ উৎপন্ন করে তাকে বীক্ষণ কোণ বলে। একই দূরত্বে অবস্থিত বড় বস্তুর বীক্ষণ কোণ বড় এবং ছোট বস্তুর বীক্ষণ কোণ ছোট, আবার সমান আকৃতির বস্তুর মধ্যে কাছের বস্তুর বীক্ষণ কোণ বড় এবং দূরের বস্তুর বীক্ষণ কোণ ছোট। অধ্যায়-১৮জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: প্রিজম কাকে বলে?উত্তর: দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে প্রিজম বলা হয়।প্রশ্ন: গৌণ রংধনু কাকে বলে?উত্তর: অনেক সময় প্রাথমিক রংধনুর বাইরে আকারে বড়, কিন্তু অপেক্ষাকৃত অনুজ্জ্বল আরেকটি রংধনু দেখা যায়। একে গৌণ রংধনু বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ন্যূনতম বিচ্যুতি কোণ বলতে কী বোঝো?উত্তর: আপতন কোণের মান ধীরে ধীরে বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান কমতে থাকে। বিচ্যুতি কোণের মান কমতে কমতে একটি সর্বনিম্ন মানে পৌঁছার পর এটি আর না কমে আপতন কোণের বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। বিচ্যুতি কোণের এই সর্বনিম্ন মানকে ন্যূনতম বিচ্যুতি কোণ বলে।প্রশ্ন: লাল আলোতে গাছের পাতা কালো দেখায় কেন?উত্তর: গাছের পাতার ক্লোরোফিল সূর্যালোকের সবুজ বাদে সাতটি বর্ণের সব কটিকেই শোষণ করে, ফলে সবুজ দেখায়। কিন্তু সবুজ পাতা লাল আলোক শোষণ করে নেয় বলে কোনো আলোই আর প্রতিফলিত হয় না, তাই লাল আলোতে সবুজ পাতা কালো দেখায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল