২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-১৯জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: তড়িৎ আবেশ কাকে বলে?উত্তর: একটি আহিত বস্তুকে কোনো পরিবাহকের কাছে রেখে আহিত বস্তুর প্রভাবে পরিবাহকটিকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে।প্রশ্ন: কুলম্বের সূত্রটি বর্ণনা করো।উত্তর: নির্দিষ্ট মাধ্যমে দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধানের গুণফলের সমানুপাতিক আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল তাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।প্রশ্ন: তড়িৎক্ষেত্রের তীব্রতার সংজ্ঞা দাও।উত্তর: তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে, তাকে ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বলে।অনুধাবনমূলকপ্রশ্ন: কোনো বিন্দুর তড়িৎ তীব্রতা 1N/C বলতে কী বোঝো?উত্তর: 1N/C তড়িৎ তীব্রতা বলতে বোঝায় তড়িৎক্ষেত্রের ওই বিন্দুতে IC আধান স্থাপন করলে এটি IN বল অনুভব করে।প্রশ্ন: পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন?উত্তর: আমাদের পৃথিবী ঋণাত্মক আধানের এক বিশাল ভান্ডার। এতে কিছু ইলেকট্রন গেলে বা এতে কিছু ইলেকট্রন এলেও এর বিভবের তেমন কোনো পরিবর্তন হয় না। তাই ভূমি তথা পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয়।অধ্যায়-২০জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ও’মের সূত্রটি বর্ণনা করো।উত্তর: তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে যে প্রবাহ চলে তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।প্রশ্ন: আপেক্ষিক রোধের সংজ্ঞা দাও।উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহকের রোধকে ওই তাপমাত্রার পরিবাহকের উপাদানের আপেক্ষিক রোধ বলে।অনুধাবনমূলকপ্রশ্ন: তড়িচ্চালক শক্তি বলতে কী বোঝ?উত্তর: এক কুলম্ব আধানকে কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় অর্থাৎ কোনো তড়িৎকোষ বা ব্যাটারি যে তড়িৎ শক্তি সরবরাহ করে, তাকে ওই কোষের বা তড়িৎ উৎসের তড়িচ্চালক শক্তি বলে।প্রশ্ন: তামার তারের আপেক্ষিক রোধ 4.2´10-8Wm বলতে কী বোঝ?উত্তর: তামার তারের আপেক্ষিক রোধ 4.2´10-8Wm বলতে বোঝায় Oহ্নC তাপমাত্রায় 1m দৈর্ঘ্য এবং 1m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তামার তারের রোধের মান 4.2´10-8প্রশ্ন: 220V - 60W-এর অর্থ কী?উত্তর: কোনো বাল্বের গায়ে 220V ও 60W লেখা থাকলে বোঝা যায় 220V বিভব পার্থক্যে সংযুক্ত করলে বাল্বটি সবচেয়ে বেশি আলো বিকিরণ করবে এবং প্রতি সেকেন্ডে 60 Joule হারে বৈদ্যুতিক শক্তি আলো ও তাপশক্তিতে রূপান্তরিত হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল