২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬০ একটি চুম্বককে দ্বিখণ্ডিত করা হলে এর উভয় খণ্ডই স্বতন্ত্র চুম্বকে পরিণত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-২১জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: উপমেরু কাকে বলে?উত্তর: ভুল বা অনিয়মিত পদ্ধতিতে চুম্বকনের সময় চৌম্বক পদার্থের দুই প্রান্তে সমমেরু এবং মাঝখানে বিপরীত মেরু সৃষ্টি হতে দেখা যায়। চুম্বকের দুই প্রান্ত ব্যতীত অন্যত্র সৃষ্ট এই অনিয়মিত মেরুকে উপমেরু বলা হয়। একে অনুবন্ধী মেরুও বলা হয়।প্রশ্ন: কুরি বিন্দু কী?উত্তর: কোনো একটি চুম্বককে উত্তপ্ত করতে থাকলে এর চুম্বকত্ব ক্রমশ হ্রাস পায় এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় তার চুম্বকত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় বা লোপ পায়, এই তাপমাত্রাকে ওই চুম্বকের উপাদানের কুরি বিন্দু বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: একটি চুম্বককে দুটি খণ্ডে বিভক্ত করা হলে কী হবে—ব্যাখ্যা করো।উত্তর: একটি চুম্বককে দুটি খণ্ডে বিভক্ত করা হলে বিভক্ত খণ্ড দুটির প্রতিটি এক একটি সম্পূর্ণ স্বতন্ত্র চুম্বকে পরিণত হয় এবং প্রতিটি খণ্ডের দুই প্রান্তে দুটি বিপরীত মেরুর উদ্ভব হয়।প্রশ্ন: চৌম্বক তীব্রতা বলতে কী বোঝ?উত্তর: চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক শক্তিসম্পন্ন বিচ্ছিন্ন উত্তর মেরু স্থাপন করলে এই মেরু যে বল অনুভব করে তাকে উক্ত চৌম্বক ক্ষেত্রের জন্য ওই বিন্দুর চৌম্বক তীব্রতা বলে। চৌম্বক তীব্রতা একটি ভেক্টর রাশি।চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখার সঙ্গে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক তথা চৌম্বক তীব্রতার দিক এবং বলরেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্যদিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা চৌম্বক ক্ষেত্রের তীব্রতার মান নির্দেশ করে।প্রশ্ন: ফেরোচৌম্বক পদার্থ বলতে কী বোঝ?উত্তর: কিছু কিছু পদার্থে চৌম্বক দ্বিপোলগুলো স্বতন্ত্রভাবে বিন্যস্ত না হয়ে দল বেঁধে একই অভিমুখে বিন্যস্ত হয়ে এক একটা চৌম্বক ডোমেইন গঠন করে। প্রত্যেকটি ডোমেইন স্বতঃস্ফূর্তভাবে একটি স্বতন্ত্র চুম্বকের মতো আচরণ করে। অসংখ্য চৌম্বক ডোমেইন নিয়ে গঠিত এসব পদার্থকে ফেরোচৌম্বক পদার্থ বলে। ডেমোইনগুলো বিভিন্ন দিকে মুখ করে থাকে বলে ফেরোচৌম্বক পদার্থকে সাধারণভাবে অচুম্বকিত মনে হয়। বহিঃচৌম্বক ক্ষেত্রের প্রভাবে ফেরোচৌম্বক পদার্থ সম্পূর্ণ চুম্বকত্ব প্রদর্শন করে। অধ্যায়-২২ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: সলিনয়েড কাকে বলে?উত্তর: একটি লম্বা অন্তরীত পরিবাহী তারকে স্প্রিংয়ের মতো বহুপাকে ঘন সন্নিবিষ্ট করে সাজিয়ে বা কয়েল তৈরি করে তা দিয়ে তড়িত প্রবাহ চালনা করলে একটি দণ্ড চুম্বকের মতো চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়। এ ব্যবস্থাকে সলিনয়েড বলে।প্রশ্ন: তাড়িত চৌম্বক আবেশ কাকে বলে?উত্তর: একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অথবা একটি স্থির তড়িৎবাহী বর্তনীর তড়িৎ প্রবাহের পরিমাণ হ্রাস-বৃদ্ধি করে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িচ্চালক বল ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তাড়িত চৌম্বক আবেশ বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল