২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬১ডায়োড একধরনের ইলেকট্রনিক ক্ষুদ্র বস্তু যা তড়িৎ প্রবাহকে একমুখী করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-২২ অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: দূরদূরান্তে তড়িৎ প্রেরণের জন্য তড়িৎপ্রবাহ হ্রাস করা হয় কেন?উত্তর: দূরদূরান্তে তড়িৎ প্রেরণের জন্য তড়িৎপ্রবাহ হ্রাস করা হয়।কারণ, প্রেরক তারে যে রোধ থাকে তা খুবই সামান্য, কিন্তু এই রোধ তাৎপর্যপূর্ণ। তারের ভেতর দিয়ে যত বেশি তড়িৎপ্রবাহ চলে, ততই এটি উত্তপ্ত হতে থাকে। এই তাপশক্তি পারিপার্শ্বিক বায়ুতে ছড়িয়ে পড়ে। তাপশক্তির উৎপাদনে তড়িৎ ব্যয় হয় এবং অপচয় ঘটে। এ ছাড়া পরিবাহী যত বেশি উত্তপ্ত হয়, এর রোধও তত বাড়তে থাকে। সুতরাং ভোল্টেজ বাড়ালে এবং তড়িৎপ্রবাহের মান কমালে শক্তি বা ক্ষমতার অপচয় কম হয়। কারণ আমরা জানি,ক্ষমতার অপচয় = (তড়িৎ প্রবাহ)২ × রোধপ্রশ্ন: তাড়িত চুম্বকের প্রাবল্য কীভাবে বৃদ্ধি করা যায়?উত্তর: ১. সলিনয়েডের তারের ভেতর দিয়ে তড়িৎপ্রবাহের মাত্রা বাড়িয়ে।২. সলিনয়েডের পাক বা পেঁচের সংখ্যা বৃদ্ধি করে।৩. সলিনয়েডের মজ্জা তথা দণ্ডের উপাদান পরিবর্তন করে।৪. সলিনয়েডের দৈর্ঘ্য ও বেধ বৃদ্ধি করে।৫. লোহার দণ্ডকে U অক্ষরের মতো বাঁকিয়ে মেরু দুটিকে কাছাকাছি এনে। অধ্যায়-২৩ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ডোপায়ন কাকে বলে?উত্তর: যে প্রক্রিয়ায় অর্ধপরিবাহীর সঙ্গে নিয়ন্ত্রিত ও অতিসামান্য খাদ যোগপূর্বক এর পরিবাহকত্ব বৃদ্ধি করা হয় তাকে ডোপায়ন বলে।প্রশ্ন: তড়িৎ চৌম্বক তরঙ্গ কী?উত্তর: দৃশ্যমান আলো অবলোহিত বিকিরণ, অতিবেগুনি বিকিরণ ছাড়াও আরও কতগুলো বিকিরণ রয়েছে। তাদের তরঙ্গদৈর্ঘ্য এদের চেয়ে কম বা বেশি। কিন্তু দ্রুতিসহ সব ধর্ম সাধারণ দৃশ্যমান আলোর ধর্মের মতো। এদের সবাইকে একত্রে তড়িৎ চৌম্বক তরঙ্গ বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: সম্মুখ ঝোঁক বলতে কী বোঝো?উত্তর: p-n জংশনে যদি কোনো বহিস্থ বিভব পার্থক্য এমনভাবে প্রয়োগ করা হয় যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত p টাইপ বস্তুর সঙ্গে এবং ঋণাত্মক প্রান্ত n টাইপ বস্তুর সঙ্গে সংযুক্ত করা হয়, তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্ত ইলেকট্রনগুলোকে p টাইপ বস্তুর দিকে এবং ঋণাত্মক প্রান্ত হোলগুলো n টাইপ বস্তুর দিকে টানবে। তাই এ ধরনের সংযোগকে সম্মুখ ঝোঁক বলা হয়। প্রশ্ন: p-n জংশনকে ডায়োড বলার কারণ কী?উত্তর: ডায়োড একধরনের ইলেকট্রনিক ক্ষুদ্র বস্তু যা তড়িৎ প্রবাহকে একমুখী করে। p-n জংশনে ভোল্টেজ প্রয়োগ করা হলে তা ইলেকট্রনকে এক অভিমুখে প্রবাহিত করে। তাই p-n জংশনকে ডায়োড বলা হয়। অধ্যায়-২৪ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: এক্স-রে কাকে বলে?উত্তর: তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন প্রবাহ তথা ক্যাথোড রশ্মি কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে অতিক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের এবং উচ্চ ভেদন-ক্ষমতাসম্পন্ন অজানা প্রকৃতির একপ্রকার তড়িৎ চৌম্বক বিকিরণ উৎপন্ন হয়। এই বিকিরণকে এক্স-রে বা এক্সরশ্মি বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল