২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬২এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় এক আলোকবর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-২৪ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: এক রন্টজেন কাকে বলে?উত্তর: এক রন্টজেন বলতে সেই পরিমাণ বিকিরণ বোঝায় যা স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় এক মিলিমিটার বায়ুতে এক স্থির বৈদ্যুতিক আধানের সমান আধান উৎপন্ন করতে পারে। প্রশ্ন: এক আলোকবর্ষ কাকে বলে।উত্তর: এক বছর সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। এক আলোকবর্ষ সমান 9.46×1015 সেকেন্ড।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলতে কী বোঝো?উত্তর: একটি তেজস্ক্রিয় মৌলের কতগুলো পরমাণু কোন সময় ক্ষয়প্রাপ্ত হবে তা হিসাব করে বের করা সম্ভব নয়। তাই পরমাণুর ক্ষয় বিবেচনা করার জন্য একগুচ্ছ পরমাণু নিয়ে হিসাব করা হয়। যে নির্দিষ্ট সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ওই পদার্থের অর্ধায়ু বলে।প্রশ্ন: মৌলিক কণিকার বৈশিষ্ট্যগুলো কী?উত্তর: মৌলিক কণিকার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ—১. সকল বিক্রিয়ায় এদের আধান/চার্জ, ভরশক্তি ও ভরবেগ সংরক্ষিত থাকে।২. সকল ব্যারিয়ান ও লেপটনের স্পিন 1/2, সকল মেসনের স্পিন 0 এবং ফোটনের স্পিন 1।৩. 0মেসন ও ফোটন ছাড়া সকল কণিকার স্বতন্ত্র প্রতিকণিকা আছে।৪. আধান ও চৌম্বক মোমেন্ট ছাড়া কণিকা ও প্রতিকণিকা একই রকম। অধ্যায়-২৫ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: চেইন বিক্রিয়া কাকে বলে?উত্তর: যে বিক্রিয়া একবার শুরু হলে আপনা-আপনি চলতে থাকে এবং শক্তিনির্গত করে তাকে চেইন বিক্রিয়া বলে।প্রশ্ন: নিউক্লিয় ফিশন কাকে বলে?উত্তর: যে বিক্রিয়ায় একটি উচ্চগতিসম্পন্ন কণা দ্বারা কোনো বড় নিউক্লিয়াসবিশিষ্ট পরমাণুকে আঘাত করে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসবিশিষ্ট পরমাণুতে পরিণত করা হয় এবং প্রচুর শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় ফিশন বলে।প্রশ্ন: বায়োগ্যাস কী?উত্তর: গোবর, মলমূত্র, পাতা, খড়কুটা প্রভৃতি পদার্থ পানিতে মিশিয়ে বাতাসের অনুপস্থিতিতে রাখলে একধরনের ব্যাকটেরিয়ার সাহায্যে এর গাজন-প্রক্রিয়া ঘটনের মাধ্যমে বর্ণহীন ও দাহ্য গ্যাস—যার ৫০-৭০ শতাংশ মিথেন—উৎপন্ন হয়। এই গ্যাসকে বায়োগ্যাস বলে। রান্নাবান্নাসহ বিভিন্ন কাজে বায়োগ্যাস ব্যবহার করা যায়।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: পারমাণবিক চুল্লিতে বোরন দণ্ড কেন ব্যবহার করা হয়?উত্তর: নিউক্লিয় চেইন বা শৃঙ্খল বিক্রিয়াকে যে যন্ত্রে নিয়ন্ত্রণ করা হয় তার নাম নিউক্লিয় রিয়্যাক্টর বা পারমাণবিক চুল্লি। এই চুল্লিতে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক হিসেবে ক্যাডমিয়াম বা বোরনের দণ্ড ব্যবহূত হয় বা নিউট্রনকে শোষণ করে বিক্রিয়া মন্দীভূত করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামী শনিবার