বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষার গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-৫ ৩৫. খলিফা হারুন-অর-রশিদের সহধর্মিণী মুসলমানদের কষ্ট দূর করার জন্য কী করেন?(ক) রাস্তা তৈরি (খ) সেতু মেরামত (গ) বিদ্যালয় প্রতিষ্ঠা (ঘ) খাল খনন ৩৬. কোন বিখ্যাত চিকিৎসকের কাছে পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপ থেকে অগণিত রোগী আসত?(ক) ইবনে সিনা (খ) হাসান ইবনে হাইসাম (গ) আবু বকর আল-রাযী (ঘ) ইয়াকুত ইবনে আবদুল্লাহ.৩৭. কোন যুদ্ধের ভয়াবহতার পরিপ্রেক্ষিতে হজরত মুহাম্মদ (সা.)-এর ‘হিলফুল ফুযুল’ বা শান্তিসংঘ গঠন করেন?(ক) উহুদের যুদ্ধের (খ) বদরের যুদ্ধের (গ) ফিজার যুদ্ধের (ঘ) ইয়ামামার যুদ্ধের৩৮. ‘আল তারিখ জালালী’ নামের পঞ্জিকা কে উদ্ভাবন করেন?(ক) আল-মুকাদ্দাসী (খ) আলী তাবারী (গ) উসার খাইয়াম (ঘ) ইবনে সিনা৩৯. হজরত ওসমান (রা.) ইসলামের খিদমতে কোন মসজিদটি সম্প্রসারণের জন্য অর্থসম্পদ দিয়ে সাহায্য-সহযোগিতা করেছিলেন?(ক) মক্কার জামে মসজিদ (খ) মসজিদে নববী (গ) মসজিদুল আকসা (ঘ) মসজিদুস সুলাইমানিয়া৪০. ইমাম গাজ্জালি ছিলেন সর্বশ্রেষ্ঠ সুফি দার্শনিক. দর্শন চর্চার ক্ষেত্রে তিনি কোনটির ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন?(ক) ধর্মীয় ও রাজনৈতিক শিক্ষার ওপর (খ) হাদিস ও তাফসিরের ওপর (গ) ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর (ঘ) ধর্মীয় ও তাসাউফ চর্চার ওপর.৪১. আল-বিরুনির বিখ্যাত গ্রন্থ কোনটি?(ক) আল-জুদারি ওয়াল হাসবহ (খ) আল-কানুন আল মাসউদি (গ) কিতাবুল মানসুরি (ঘ) হুজ্জাতুল ইসলাম.৪২. খলিফা মামুন বাগদাদে ‘বায়তুল হিকমাহ’ নামে কী গড়ে তোলেন?(ক) একটি ধর্মীয় প্রতিষ্ঠান (খ) একটি শিক্ষাপ্রতিষ্ঠান (গ) একটি বিজ্ঞানাগার (ঘ) একটি পাঠাগার.৪৩. তোমার আর্থিক সচ্ছলতা নেই, তুমি কীভাবে ইসলামের সেবা করবে?(ক) মেধা দিয়ে (খ) ভালোবাসা ও শক্তি—দুটিই দিয়ে (গ) ঈমান দিয়ে (ঘ) গুণ দিয়ে৪৪. হজরত ওমর (রা.) রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ কাদের সঙ্গে পরামর্শ করে সম্পাদন করতেন?(ক) মন্ত্রীদের (খ) বন্ধুদের (গ) সাহাবিদের (ঘ) বিচারকদের.৪৫. শিশু হজরত মুহাম্মদ (সা.)-এর চরিত্রে কিসের একটি অনুপম দৃষ্টান্ত পরিলক্ষিত হয়?(ক) ভালোবাসার (খ) দরদের (গ) ইনসাফের (ঘ) পবিত্রতার।সঠিক উত্তর:অধ্যায়-৫: ৩৫. ঘ ৩৬. গ. ৩৭. গ ৩৮. গ ৩৯. খ ৪০. গ ৪১. খ ৪২. গ ৪৩. ক ৪৪. গ ৪৫. গ.