ঘড়ির চেইনে ক্রোমিয়ামের প্রলেপ দিলে উজ্জ্বলদেখায়: রসায়ন
২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৭২
বহুনির্বাচনী প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, আজ রসায়ন বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করা হলো। অধ্যায়-১০ ১০. কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?ক. সোডিয়াম ক্লোরাইড খ. চিনি গ. গ্লুকোজ ঘ. অ্যাসিটিক অ্যাসিড১১. চিনি বা গ্লুকোজ হচ্ছে—ক. ইলেকট্রনীয় খ. তড়িৎ বিশ্লেষ্য গ. তড়িৎ প্রলেপন ঘ. তড়িৎ অবিশ্লেষ্য ১২. কোনটির বিজারণ আগে ঘটবে?ক. Zn2+ খ. Cu2+ গ. H+ ঘ. Na+১৩. পানির তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোনটি জমা হয়?ক. H2 এবং O2 গ্যাস খ. H- আয়ন গ. O2 গ্যাস ঘ. H2 গ্যাস১৪. পানির তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোনটি জমা হয়? ক. O+OO2 গ্যাস খ. OH-OH+e- গ. 2H++2e-H2 ঘ. 4OH-2H2O+O2+4e-১৫. তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড হচ্ছে—ক. নিরপেক্ষ তড়িৎদ্বার খ. জারণ তড়িৎদ্বার গ. বিজারণ তড়িৎদ্বার ঘ. জারণ-বিজারণ কোনো বিক্রিয়া ঘটে না।১৬. সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন পদার্থটি উৎপন্ন হয় না?ক. সোডিয়াম ধাতু খ. সোডিয়াম হাইড্রোক্সাইড গ. হাইড্রোজেন ঘ. ক্লোরিন১৭. কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের সময় কোন ক্ষেত্রে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে না?ক. অ্যানোড কোন নিষ্ক্রিয় ধাতুর তৈরি খ. অ্যানোড কপার ধাতুর তৈরি গ. অ্যানোড কোন সক্রিয় ধাতুর তৈরি ঘ. অ্যানোড জিংক বা আয়রনের তৈরি১৮. ক্যাটায়ন আকৃষ্ট হয়—ক. দ্রবণে খ. ভোল্টমিটারে গ. অ্যানোডে ঘ. ক্যাথোডে১৯. অ্যানায়ন কী?ক. ধনাত্মক আয়ন খ. ধনাত্মক তড়িৎদ্বার গ. ঋণাত্মক আয়ন ঘ. ঋণাত্মক তড়িৎদ্বার২০. ক্যাথোডকে কী বলে?ক. ধনাত্মক তড়িৎদ্বার খ. নিরপেক্ষ তড়িৎদ্বার গ. ঋণাত্মক তড়িৎদ্বার ঘ. অ্যামিটার২১. বাইরের বিদ্যুৎ উৎসের ধানাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কী বলে?ক. ক্যাথোড খ. অ্যানায়ন গ. অ্যানোড ঘ. ক্যাটায়ন২২. প্লাটিনাম তড়িৎদ্বার ও সোডিয়াম ক্লোরাইডের লঘু দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয়?ক. Na খ. Cl2 গ. H2 ঘ. O2 ২৩. তড়িৎ বিশোধন প্রক্রিয়ায় ধাতু বিশুদ্ধকরণের সময় ধাতুটিকে ব্যবহার করা হয় কী হিসেবে?ক. ক্যাথোড খ. তড়িৎ বিশ্লেষ্য গ. অ্যানোড ঘ. ভোল্টমিটার ২৪. ঘড়ির চেইনে কোন ধাতুর প্রলেপ দিলে উজ্জ্বল দেখায়?ক. ক্রোমিয়াম খ. সোডিয়াম গ. ক্যালসিয়াম ঘ. পটাশিয়াম২৫. লোহার জিনিসকে মরিচার হাত থেকে রক্ষার জন্য গ্যালভানাইজিংয়ের কাজে কোন ধাতু ব্যবহার করা হয়?ক. Al খ. Zn গ. Cu ঘ. Pb# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-১০: ১. ঘ ২. খ ৩. গ ৪. খ ৫. খ ৬. ক ৭. ক ৮. গ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. ঘ ১৯. গ ২০. গ ২১. গ ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. খ