বাংলা ১ম পত্র
২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৮শিক্ষা মানুষের মূল্যবোধকে জাগিয়ে তোলে
শিক্ষা ও মনুষ্যত্ব অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।# নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও।দরিদ্র পরিবারের সন্তান বিপুল। বহু কষ্টে শিক্ষা লাভ করে একটি বেসরকারি সংস্থায় চাকরি করছেন। সামান্য বেতনে তাঁর সংসার চলে না। উপরি আয়ের সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করেন না। বরং অফিস শেষে দুটি টিউশনি করে কোনোভাবে সংসার চালান। ৪০. উদ্দীপকের মূল বক্তব্য তোমার পঠিত কোন পাঠের সঙ্গে সংগতিপূর্ণ?ক. পূর্বাশার আলো খ. অভিযাত্রিকগ. শিক্ষা ও মনুষ্যত্ব ঘ. অপূর্ব ক্ষমা ৪১. ওই পাঠের কোন উক্তিটি বিপুলের ক্ষেত্রে প্রযোজ্য?ক. এই স্বাক্ষর তরুণ প্রাণের অরুণ রক্তক্ষরা খ. এই তো জীবনের দার্শনিক ভাষ্যগ. অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়ঘ. আমি তোমাকে ক্ষমা করিলাম ৪২. লোভের ফলে আত্মিক মৃত্যু ঘটলে কী হয়?i. অনুভূতির জগৎ শূন্য হয় ii. অন্নবস্ত্রের অভাব হয় iii. শিক্ষা বাধাগ্রস্ত হয় কোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও ii ঘ. ii ও iii৪৩. মানুষের জন্য প্রাথমিক চাহিদা হলো—i. জৈবিক চাহিদা ii. মানবিক চাহিদা iii. অন্নবস্ত্রের চাহিদা কোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও iii ঘ. i, ii ও iii ৪৪. জীবসত্তা ও মানবসত্তার মধ্যে সেতুবন্ধন তৈরি করে—। i. মনুষ্যত্ব ii. শিক্ষা iii. অর্থবিত্ত নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii৪৫. ‘একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্নবস্ত্রের সমাধান করা ভাল’—বড় লক্ষ্যটি হলো কোনটি?i. আত্মার মুক্তি ii. মনুষ্যত্বের বিকাশ iii. শিক্ষার প্রসার নিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii৪৬. ‘শিক্ষার অপ্রয়োজনের দিকই শ্রেষ্ঠ দিক’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?ক. শিক্ষার্জনের মাধ্যমেই জীবসত্তাকে টিকিয়ে রাখা খ. শিক্ষা লাভ করার অর্থই হলো মনুষ্যত্ব জাগ্রত করাগ. শিক্ষা লাভের মাধ্যমেই জীবনকে সাজানোঘ. শিক্ষার্জন মানেই বিবেকমান মানুষ তৈরি হওয়া ৪৭. ‘শিক্ষা ও মনুষত্ব’ প্রবন্ধে অন্নচিন্তার নিগড় বলতে কী বোঝায়—?i. অন্ন সাধনায় ব্যস্ত ii. জীব সত্তায় বন্দী iii. মনুষ্যত্ব বিবর্জিত জীবননিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii ৪৮. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের মূল বিষয় কী?ক. জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টিখ. মানুষকে দোতলার ঘরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া গ. শিক্ষার গুরুত্ব আলোচনা ঘ. শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব বিকাশ সম্পর্কে আলোচনা৪৯. শিক্ষা মানুষের কোন দিকটিকে জাগ্রত করে?ক. উদার মনোভাবকে খ. মূল্যবোধকে গ. অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনাকে ঘ. ব্যক্তিসত্তাকে ৫০. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে ওপর থেকে টানা বলতে কী বোঝানো হয়েছে—?i. জৈবিক চাহিদা পূরণ ii. মানবিক চাহিদা পূরণ iii. মনুষ্যত্বলোকের আহ্বান নিচের কোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও iii ঘ. ii ও iii ৫১. মোতাহের হোসেন চৌধুরীর মতে, জীবনের উন্নয়নে বিলম্ব হওয়ার কারণ কোনটি?i. ভুল শিক্ষা ii. মানুষের লোভ iii. জীবসত্তার ঘরে বিশৃঙ্খলাকোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও ii ঘ. ii ও iii ৫২. ‘পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে গেলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না’—কথাটির তাৎপর্য কী?ক. অর্থ না থাকলে জীবনে চলার গতি আসে না খ. জীবনে কষ্ট না করলে আনন্দ পাওয়া যায় না গ. মনুষ্যত্ব লাভের পাশাপাশি অন্নবস্ত্রের সমাধানও দরকারঘ. জীবনে বাধা-বিপত্তি অতিক্রম করে অগ্রসর হতে হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: শিক্ষা ও মনুষ্যত্ব: ৪০. গ ৪১. গ ৪২. ক ৪৩. গ ৪৪. খ ৪৫. খ ৪৬. খ ৪৭. গ ৪৮. ঘ ৪৯. খ ৫০. ঘ ৫১. ঘ ৫২. গ।