২০১২ সালের এসএসসি পরীক্ষা: মডেল টেস্ট-১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১। হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কোনটি?ক. অর্থনৈতিক তথ্য পরিবেশন করাখ. অর্থ আত্মসাৎ প্রতিরোধ ও ব্যয় নিয়ন্ত্রণ করাগ. লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণঘ. ফলাফল নির্ণয় করা২। হিসাব সমীকরণ কোনটি?ক. মোট সম্পত্তি=মোট স্বত্বাধিকারখ. মোট সম্পত্তি=মোট দায়গ. মোট সম্পত্তি=মোট মূলধনঘ. মোট সম্পত্তি=মোট বিনিয়োগ ৩। ব্যবসায়িক ভবিষ্যৎ পরিকল্পনার প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করে থাকে—ক. আর্থিক অবস্থা খ. লেনদেন গ. উদ্বৃত্তপত্র ঘ. হিসাবরক্ষণ৪। মানুষের মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে—ক. লেনদেনের স্থায়ী সংরক্ষণ খ. ব্যয় নিয়ন্ত্রণ গ. নৈতিক চরিত্র গঠন ঘ. আর্থিক অবস্থা নির্ণয়।৫। ব্যবসায়িক লেনদেনের দলিল—i. চালান ii.বাট্টা iii. ক্যাশমেমোনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii৬। নিচের কোনটি অদৃশ্যমান লেনদেন?ক. অবচয় খ. বাট্টা গ. কমিশন ঘ. কুঋণ।৭। ব্যবসায়ের মোট সম্পদ-সম্পত্তি ও দায়দেনা সম্পর্কে জানা যায় কিসের মাধ্যমে?ক. জাবেদা খ. খতিয়ান গ. রেওয়ামিল ঘ. উদ্বৃত্তপত্র।৮। লেনদেনগুলোকে খতিয়ানে লেখা হয়—i. শ্রেণীবিন্যাস করে ii. নির্দিষ্ট খাতে iii. সংক্ষিপ্ত আকারেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।জনাব শফিক কারবারের সকল লেনদেন দুতরফা দাখিলা পদ্ধতিতে লিপিবদ্ধ করেন। এপ্রিলের ১০ তারিখ ঢাকার নিউমার্কেট থেকে বিক্রয়ের উদ্দেশ্যে ৫টি মোটরসাইকেল বাকিতে ক্রয় করে। ৯। উপযুক্ত লেনদেনে ডেবিট হবে—ক. শফিক হিসাব খ. ক্রয় হিসাব গ. মোটরসাইকেল হিসাব ঘ. বিক্রয় হিসাব।১০। এপ্রিলের ১০ তারিখের লেনদেনটি দ্বারা হিসাব সমীকরণ A=L+P এর যে উপাদান পরিবর্তন হয় তা হলো—i. A ii. A ও P iii. L ও Pকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii১১। লেনদেন সম্পর্কিত যেকোনো তথ্য পাওয়া যায় কোন বই থেকে?ক. জাবেদা খ. খতিয়ান গ. নগদান ঘ. রেওয়ামিল১২। কিসের ওপর ভিত্তি করে ক্রয় ও বিক্রয় বই লেখা হয়?ক. নগদান বইয়ের খ. বিল ও ক্যাশমেমো গ. ক্রেডিট নোটের ঘ. চালানেরনিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।জনাব করিম নগদ ৫০,০০০ টাকা এবং ২০,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। সারা বছর তিনি ২০,০০০ টাকা মুনাফা অর্জন করেন এবং ব্যবসায় থেকে টাকা নিয়ে বাড়ির জন্য খরচ করেন ৫,০০০ টাকা এবং ২,০০০ টাকার শাড়ি স্ত্রীকে উপহার দেন।১৩। শাড়ি কিনে দেওয়াতে কারবারের কোন উপাদান হ্রাস পায়?ক. A খ. E ও Lগ. A ও E ঘ. L১৪। সম্পত্তির ওপর মালিকের ও পাওনাদারের অধিকারকে দায় বলা হয় কেন?ক. মালিক ও পাওনাদারের নিকট প্রতিষ্ঠান দায়বদ্ধ থাকেখ. প্রতিষ্ঠান মালিক ও পাওনাদারের নিকট হতে টাকা পায়গ. মালিক ও পাওনাদার কারবারের মুনাফা পায়ঘ. প্রতিষ্ঠানের উন্নয়নে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ।১৫। কর্মচারী রহিমকে বেতন প্রদান করা হলো। এর জাবেদা দাখিলা কোনটি?ক. নগদান হিসাব-ডে. বেতন হিসাব-ক্রে. খ. বেতন হিসাব-ডে. নাগদান হিসাব- ক্রে. গ. কর্মচারী হিসাব-ডে. নগদান হিসাব-ক্রে. ঘ. রহিম হিসাব-ডে. নগদান হিসাব-ক্রে. ১৬। সম্পত্তির অবচয়ের কারণ—i. ব্যবহারজনিত মূল্যহ্রাসii. সময় অতিক্রান্ত হওয়াiii. দুর্ঘটনাজনিত মূল্য হ্রাসনিচের কোনটি সঠিক?ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii১৭। অফিসে ব্যবহারের জন্য কাগজ, কালি ইত্যাদি ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট হবে?ক. ক্রয় খ. মনিহারি গ. অফিস সরঞ্জাম ঘ. আসবাবপত্র।১৮। নিচের কোনটি খতিয়ানের সুবিধা?ক. কারবারের আর্থিক অবস্থা নির্ণয় খ. গাণিতিক শুদ্ধতা যাচাই করা গ. নিট লাভ জানা ঘ. সম্পত্তি ও দায়ের পরিমাণ জানা১৯। খতিয়ানকে বলা হয়—ক. সহকারী বই খ. প্রাথমিক বই গ. পাকা বই ঘ. খসড়া বইনিচের অনুচ্ছেদটি পড়ে ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।শিক্ষানবিশ সেলামি বাবদ বর্তমান বছরে ১,৫০০ টাকা পাওয়া গেছে। কিন্তু এর মধ্যে ৩০০ টাকা আগামী বছর সংক্রান্ত—২০। আধুনিক পদ্ধতিতে বাট্টা কোন জাতীয় হিসাব?ক. আয় হিসাব খ. সম্পদ হিসাব গ. দায় হিসাব ঘ. ব্যয় হিসাব২১। তিনঘরা নগদান বইয়ে কোন বাট্টা দেখানো হয়?ক. কারবারি খ. ক্রয় গ. বিক্রয় ঘ. নগদ বাট্টা।২২। C/D -এর পুরো নাম কী?ক. Carried down খ. Credit discount গ. Credit down ঘ. Carried discount.২৩। প্যাটেন্ট, ট্রেডমার্ক, সুনাম এগুলো—ক. চলতি সম্পত্তি খ. অদৃশ্যমান সম্পত্তি গ. স্পর্শনীয় সম্পত্তি ঘ. অস্থায়ী সম্পত্তি।নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।জনাব আব্বাস ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংকে একটি হিসাব খোলার জন্য রাশেদ সাহেবকে নিয়ে স্থানীয় ব্যাংকে যান। ব্যাংকের ম্যানেজার আব্বাসকে বিভিন্ন হিসাবের সুবিধা ও অসুবিধা ও নিয়মাবলি ব্যাখ্যা করেন এবং ব্যবসায়িক লেনদেনের জন্য উপযোগী হিসাবটি খুলতে সম্মত হন।২৪। জনাব আব্বাসের ব্যবসায়িক লেনদেনের উপযোগী হিসাব— i. সঞ্চয়ী ii. স্থায়ী iii. চলতিকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii২৫। জনাব আব্বাস ব্যাংকে হিসাব খোলার জন্য মি. রাশেদ সাহেবকে সঙ্গে নিলেন কেন?ক. ব্যাংক চেনার জন্য খ. পরিচয় দান করার জন্য গ. সঙ্গ দেওয়ার জন্য ঘ. পরামর্শ দেওয়ার জন্য।২৬। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় কিসের মাধ্যমে?ক. জাবেদা খ. খতিয়ান গ. রেওয়ামিল ঘ. উদ্বৃত্তপত্র।২৭। রেওয়ামিল বলতে বোঝায়—ক. একটি হিসাবের খাতা খ. একটি পরিপূর্ণ হিসাব গ. চূড়ান্ত হিসাবের অংশ ঘ. খতিয়ানের উদ্বৃত্তসমূহের তালিকা। ২৮। কোন হিসাবটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে?ক. সাধারণ সঞ্চিতি খ. পাওনাদারের বাট্টা সঞ্চিতি গ. দেনাদারের বাট্টা সঞ্চিতি ঘ. অনাদায়ি পাওনা সঞ্চিতি।২৯। রেফ্রিজারেটর বিক্রয়লব্ধ অর্থ—ক. মুনাফাজাতীয় প্রাপ্তি খ. মূলধনজাতীয় প্রাপ্তি গ. মুনাফাজাতীয় ব্যয় ঘ. মূলধনজাতীয় ব্যয়।৩০। যন্ত্রপাতি মেরামতের খরচ কোন জাতীয় ব্যয়?ক. মুনাফাজাতীয় খ. মূলধনজাতীয় গ. মূলধনায়িত ব্যয় ঘ. বিলম্বিত মুনাফাজাতীয়।নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব করিম ঈদ উপলক্ষে ১০০০ টাকা প্রসাধনী, ৩০০ টাকার স্যান্ডেল, ৫০০ টাকার থ্রিপিস, ১০০০ টাকার শাড়ি ক্রয করেন।৩১। মি. করিম ঈদ উপলক্ষে পোশাক খাতে কত টাকা ব্যয় করেন? ক. ১,০০০ টাকা খ. ১,৩০০ টাকা গ. ১,৫০০ টাকা ঘ. ২,৫০০ টাকা। ৩২। লাভ-ক্ষতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?ক. নিট ক্ষতি খ. নিট লাভ গ. মোট ক্ষতি ঘ. মোট লাভ।৩৩। মুখ্য ব্যয়=?ক. প্রত্যক্ষ কাঁচামাল+পরোক্ষ কাঁচামালখ. প্রত্যক্ষ কাঁচামাল+প্রত্যক্ষ মজুরিগ. প্রত্যক্ষ মজুরি+পরোক্ষ মজুরিঘ. প্রত্যক্ষ কাঁচামাল+কারখানা উপরিব্যয়।৩৪। কোনটি চলতি সম্পত্তি?ক. মজুদ পণ্য খ. ট্রেডমার্ক গ. সুনাম ঘ. ইজারা সম্পত্তি।নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৫ থেকে ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। মি. জামান খুলনা থেকে প্রতি লিটার ১০০ টাকা দরে ২০০ লিটার সয়াবিন তেল ক্রয় করেন। ক্রয়কৃত তেল আনার জন্য লিটারপ্রতি ৫ টাকা পরিবহন খরচ এবং ২ টাকা কুলি খরচ প্রদান করেন। তেল বিক্রয়ের জন্য বিক্রয় পরিবহন বাবদ তিনি লিটারপ্রতি ৫ টাকা ব্যয় করেন এবং বিক্রয়ের উদ্দেশ্যে রপ্তানি শুল্ক প্রদান করেন লিটার প্রতি ২ টাকা।৩৫। প্রতি লিটার তেলের নিট ক্রয়মূল্য কত?ক. ১০০ টাকা খ. ১০৫ টাকা গ. ১০৭ টাকা ঘ. ১১৪ টাকা। ৩৬। মি. জামালের ১০০ লিটারের ক্রয়মূল্য কত?ক. ২০০০ টাকা খ. ২০০৫ টাকা গ. ২০০৭ টাকা ঘ. ২০১২ টাকা।৩৭। মি. জামালের পরোক্ষ খরচগুলো হলো—i. কুলি খরচ ii. রপ্তানি শুল্ক iii. বিক্রয় পরিবহননিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩৮। পারিবারিক হিসাব ব্যবস্থার উদ্দেশ্য কী?ক. ব্যয় কমানো খ. আয় বুঝে ব্যয় করা গ. ব্যয় বাড়ানো ঘ. পারিবারিক দায়দেনার পরিমাণ নির্ণয় করা। ৩৯। কোনটি মুনাফাজাতীয় ব্যয়?ক. অগ্রিম বিমা খ. আসবাবপত্র ক্রয় গ. ফ্যান ক্রয় ঘ. মজুরি প্রদান।৪০। পারিবারিক আয়ের শতকরা কত ভাগ খাদ্য খাতে ব্যয় হওয়া উচিত?ক. ৩০-৫০ ভাগ খ. ৪০-৫০ ভাগ গ. ৫০-৬০ ভাগ ঘ. ৬০-৭০ ভাগ।উত্তরমালা : ১। ক, ২। ঘ, ৩। ক, ৪। খ, ৫। ঘ, ৬। খ, ৭। ঘ, ৮। ক, ৯। গ, ১০। ক, ১১। ঘ, ১২। ক, ১৩। খ, ১৪। গ, ১৫। ক, ১৬। গ, ১৭। গ, ১৮। ক, ১৯। ঘ, ২০। খ, ২১। ক, ২২। ঘ, ২৩। ক, ২৪। গ, ২৫। খ, ২৬। ঘ, ২৭। খ, ২৮। গ, ২৯। ঘ, ৩০। গ, ৩১। গ, ৩২। ঘ, ৩৩। খ, ৩৪। ক, ৩৫। খ, ৩৬। ক, ৩৭। ঘ, ৩৮। খ, ৩৯। ক, ৪০। ঘ।