২০১২ সালের এসএসসি পরীক্ষা: সাধারণ বিজ্ঞান, ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ বিজ্ঞানমোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাঅধ্যায়-৯ উদ্ভিদের বিভিন্নতাপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৯ নম্বর অধ্যায় ‘উদ্ভিদের বিভিন্নতা’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। গোসলের জন্য পুকুরে নামার সময় সুমন পুকুরের পাড়ে একটি উদ্ভিদ দেখতে পেল। যার মূল, কাণ্ড ও পাতা আছে কিন্তু ফুল নেই এবং গোড়ায় লেজের মতো বাঁকানো একটি অংশ আছে। গোসল শেষে বাড়ি ফেরার সময় ছায়াযুক্ত স্থানে ছাতাকৃতির আরেক ধরনের উদ্ভিদ দেখতে পেল। এসব উদ্ভিদ সম্পর্কে জানার জন্য সে আগ্রহী হয়ে উঠল।প্রশ্ন: ক. একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে?প্রশ্ন: খ. নগ্নবীজী উদ্ভিদ বলতে কী বোঝায়? প্রশ্ন: গ. সুমনের পর্যবেক্ষণকৃত দ্বিতীয় উদ্ভিদের গঠন বর্ণনা করো। প্রশ্ন: ঘ. সুমনের পর্যবেক্ষণকৃত প্রথম ও দ্বিতীয় উদ্ভিদের মধ্যে কোনটি উন্নত? তুলনামূলক আলোচনা করে মতামত দাও। উত্তর: ক. যেসব উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী উদ্ভিদ বলে। যেমন: ধান, ইক্ষু, নারকেল ইত্যাদি। উত্তর: খ. যেসব উদ্ভিদের বীজ অনাবৃত বা নগ্ন অবস্থায় থাকে তাদের নগ্নবীজী উদ্ভিদ বলে। এদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বক নগ্ন অবস্থায় থাকে এবং নিষিক্ত হয়ে বীজ উৎপন্ন হয়। এ জাতীয় উদ্ভিদে ফল উৎপন্ন হয় না। তাই বীজ ফলের মধ্যে আবৃত থাকে না। যেমন: সাইকাস, পাইনাস, থুজা ইত্যাদি।উত্তর: গ. সুমনের পর্যবেক্ষণকৃত দ্বিতীয় উদ্ভিদটি এগারিকাস বা ব্যাঙের ছাতা, যা একটি মৃতজীবী ছত্রাক। এরা সাধারণত বর্ষাকালে মাঠে-ঘাটে, বাড়ির আঙিনা ও বনজঙ্গলের পচা স্যাঁতসেঁতে মাটিতে জন্মে।এদের দেহের সূক্ষ্ম সুতার জালের মতো মূল অংশ মাটির নিচে চারদিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। এ অংশ হচ্ছে মাইসেলিয়াম। অনুকূল আবহাওয়ায় মাইসেলিয়ামের মাঝে মাঝে প্রথমে ছোট ছোট বলের মতো অংশ জন্মায়। এগুলো পরে মাটির ওপরে বৃদ্ধি পেয়ে ছাতার আকারে উন্মুক্ত হয়। ছাতার মতো ওই অংশই ফ্রুট বডি। বংশবৃদ্ধির জন্য এ অংশে ক্ষুদ্র স্পোর বা রেণু উৎপন্ন হয়। উত্তর: ঘ. সুমনের পর্যবেক্ষণকৃত প্রথম উদ্ভিদটি ফার্ন এবং দ্বিতীয় উদ্ভিদটি এগারিকাস। ফার্নের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। কিন্তু এগারিকাসের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়। ফার্নে ক্লোরোফিল থাকে বলে এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। কিন্তু এগারিকাস ক্লোরোফিলবিহীন বলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ফার্নে পরিবহন কলাগুচ্ছ বা ভাস্কুলার বান্ডল থাকে কিন্তু এগারিকাসে পরিবহন কলাগুচ্ছ অনুপস্থিত। ফার্ন ও এগারিকাসের বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, ফার্নের বৈশিষ্ট্যগুলো অপেক্ষাকৃত উন্নত। সুতরাং সুমনের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ দুটির মধ্যে প্রথম উদ্ভিদটি (ফার্ন) দ্বিতীয় (এগারিকাস) অপেক্ষা উন্নত।ইংরেজি ১ম পত্ররবার্ট টমাস কস্তা, সিনিয়র শিক্ষকসরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকাSeen Comprehension-2 প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইংরেজি প্রথম পত্রের PART-A (Seen Comprehension) আলোচনা করব। আজ দেওয়া হলো গত পরশু প্রকাশিত প্যাসেজ থেকে Sample Question-2 -এর প্রশ্নোত্তর।PART : A : Reading Test গতকালের পর1. Choose the best answer from the alternatives : 5(a) Feroza began her life with a lot of—(i) land and capital (ii) capital and hopes (iii) sufferings and happiness (iv) sufferings(b) The first baby was born to them in—(i) 1992 (ii) 1979 (iii) 1880 (iv) 1980(c) At last Feroza had to work hard to feed—(i) 5 mouths(ii) 6 mouths (iii) 3 mouths (iv) 4 mouths(d) Her second son was born in—(i) 1982 (ii) 1983 (iii) 1984 (iv) 1985(e) What made Feroza solvent and happy?(i) her family (ii) her own effort (iii) Grameen bank (iv) her husband2. Write whether the statements are true or false. If false, give the correct answer : 5(a) Feroza passed her childhood in miseries.(b) Feroza was married when she was an adult.(c) Three sons were born to Feroza.(d) Feroza’s worst days were never gone.(e) She started a stationery shop when she was thirty six years old.3. Fill in each gap in the following sentences of the passage with a suitable word from the list. There are more words than necessary : 5hopes—dreams—conjugal—tillstruggling—Program—unwillingtoiling—birth—with—adult—Improve Feroza began her (a) — life in sufferings with high (b) — and lofty (c) — of prosperity. In her husband’s house she had to do a lot of household work from morning (d) — night. Her (e) — days turned more and more intense with the (f) — of children while the unemployed husband was still (g) — to undergo manual labour to earn for the expanding family. However, Feroza’s involvement and financial transaction (h) — the Grameen Bank brought about turning point in her life. She would overcome the difficulties by starting business, joining the (i) — literacy (j) — and by learning to read and write.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল