২০১২ সালের এসএসসি পরীক্ষা: সাধারণ বিজ্ঞান ও ইংরেজি
সাধারণ বিজ্ঞানমোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১০ নম্বর অধ্যায় ‘উদ্ভিদ শারীরতত্ত্ব’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: ক. পরাগায়ন কাকে বলে?প্রশ্ন: খ. নিষেক বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. চিত্রটি কিসের? ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. উদ্ভিদের বংশবিস্তারে প্রদর্শিত চিত্রটির গুরুত্ব বিশ্লেষণ করো।উত্তর: ক. পরাগায়ন: পরাগধানী থেকে পরাগরেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভস্থলে পতিত হওয়াকে পরাগায়ন বলে।উত্তর: খ. বিসদৃশ দুটি জননকোষ অর্থাৎ স্ত্রীগ্যামেট তথা ডিম্বাণুর সঙ্গে পুংগ্যামেটের যৌন মিলনকে নিষেক বলে। নিষেকের জন্য ফুলের গর্ভাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বকগুলো বীজে পরিণত হয়। বীজ উদ্ভিদের বংশরক্ষা করে। আর এই বীজ সৃষ্টি না হলে উদ্ভিদকুল বিলীন হয়ে যেত। অন্যভাবে বলা যায়, নিষেক না ঘটলে উদ্ভিদকুল বিলীন হয়ে যেত। উত্তর: গ. প্রদর্শিত চিত্রটি পতঙ্গ পরাগায়নের। অধিকাংশ ক্ষেত্রেই পতঙ্গ মধু আহরণকালে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে স্থানান্তর করে পরাগায়ন ঘটিয়ে থাকে। পতঙ্গের মাধ্যমে যে ফুলের পরাগায়ন ঘটে তাদের পতঙ্গপরাগী ফুল বলে। সরিষা, তুলসী, অর্কিড, গোলাপ—এগুলো পতঙ্গপরাগী ফুল। ফুলের বর্ণ ও গন্ধে আকৃষ্ট হয়ে মধু সংগ্রহের জন্য ফুলে ঢোকার সময় পতঙ্গের দেহে পরাগরেণু লেগে যায়। এ পতঙ্গ মধু সংগ্রহের জন্য যখন একই প্রজাতির অন্য ফুলে ঢোকে, তখন এদের দেহে লেগে থাকা পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে পরাগায়ন ঘটায়। উত্তর: ঘ. বিচিত্র ধরনের উদ্ভিদ নিয়ে আমাদের এই উদ্ভিদজগৎ। এই বিচিত্র ধরনের উদ্ভিদরাজি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার মূলেই আছে উদ্ভিদের বংশবিস্তার। উদ্ভিদের বংশবিস্তারে প্রদর্শিত চিত্রটি (পতঙ্গ পরাগায়ন) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদের ফুলই এর প্রজনন অঙ্গ। ফুলের ভেতর পুংজননকোষ ও স্ত্রীজননকোষ সৃষ্টি হয়। পতঙ্গ ফুলের বর্ণ ও গন্ধে আকৃষ্ট হয়ে মধু সংগ্রহের সময় পরাগরেণু পতঙ্গের ডানা ও পায়ে লেগে যায়। এই পতঙ্গ যখন একই প্রজাতির অন্য ফুলে বসে, তখন ডানা ও পায়ে লেগে থাকা পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়ে পরাগায়ন ঘটায়। পরাগায়নের ফলে পুংজননকোষ ও স্ত্রীজননকোষের মিলনে জাইগোট সৃষ্টি হয়। এ জাইগোট থেকে ফল ও বীজ উৎপন্ন হয়। উদ্ভিদের ফল ও বীজ বিভিন্ন বাহকের মাধ্যমে অনেক দূর-দূরান্তে ছড়িয়ে পড়ে। বীজ উদ্ভিদের বংশ রক্ষা করে। কারণ, অনুকূল পরিবেশে এ বীজ থেকে নতুন চারাগাছ সৃষ্টি হয়। বীজ উদ্ভিদের বংশরক্ষার পাশাপাশি বংশবৃদ্ধি করে। যদি বীজের সৃষ্টি না হতো, তাহলে উদ্ভিদ সম্প্রদায় বিলীন হয়ে যেত। বীজ সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে পরাগায়ন ও নিষেক। পরাগায়ন না ঘটলে উদ্ভিদের প্রজনন বন্ধ হয়ে যাবে। ফলে নতুন কোনো উদ্ভিদ জন্মাতে পারবে না। উদ্ভিদকুল ধ্বংসের মুখে পতিত হবে। সুতরাং উদ্ভিদের বংশবিস্তারে এবং জীবের অস্তিত্ব রক্ষায় প্রদর্শিত চিত্রের (পতঙ্গ পরাগায়ন) গুরুত্ব অপরিসীম। ইংরেজি ২য় পত্রবাদল চৌধুরী, শিক্ষক (প্রা.), ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছ। আজ তোমাদের জন্য নিয়ম সহকারে কিছু Completing Sentence দেওয়া হলো। তোমরা তা চর্চা করবে।Rule-1: যদি কোনো Sentence-এর মধ্যে lest থাকে, তাহলে Sentenceটিকে Complete করতে হলে lest-এর পরে Subject + Should + মূল verb-এর Present form বসাতে হবে।যেমন: a) Work carefully lest —.Ans: Work carefully lest you should mistake.b) Walk fast lest —.Ans: Walk fast lest you should miss the train.নিজে চেষ্টা করো:a) Run fast lest —. b) Write quickly lest —.Rule-2: It is time বা It is high time-এর পরে যে verb বসবে, সেই verb-এর simple past tense ব্যবহার করতে হয়।যেমন: a) It is high time —.Ans: It is high time we took steps.b) It is time —.Ans: It is time they went there.নিজে চেষ্টা করো: a) It is high time the committee —. b) It is time —.Rule-3: Sentence-এর মধ্যে যদি while থাকে, তাহলে while-এর পরের অংশের verb-এর Past continuous tense ব্যবহার করতে হবে।যেমন: a) I went there while —.Ans: I went there while he was working.b) Mother called me while —.Ans: Mother called me while I was reading.নিজে চেষ্টা করো:a) We told him the matter while —.b) The sunset while —.Rule-4: Sentence-এর মধ্যে যদি as soon as থাকে, তাহলে as soon as-এর উভয় অংশের verb একই tense-এর হবে।যেমন: a) We reached there as soon as —.Ans: We reached there as soon as we could.b) — as soon as you came.Ans: You helped me as soon as you came.নিজে চেষ্টা করো:a) The students gathered there as soon as —.b) She became happy as soon as —.Rule-5: ফলাফল অর্থে and-এর স্থলে so বসে।যেমন: a) —, so he was the winner.Ans: She scored two goals, so he was the winner.b) He has lost his purse, so —.Ans: He has lost his purse, so he is at a stake.নিজে চেষ্টা করো:a) —, so you have been selected.b) —, so it was difficult.