সাধারণ বিজ্ঞান (রচনামূলক) # পূর্ণমান-৬০[প্রতিটি অংশ থেকে কমপক্ষে একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।] পদার্থবিজ্ঞান ও দুর্যোগব্যবস্থাপনা অংশ১. রহিম সাহেবের বাড়িতে ৬০ ওয়াটের ৭টি বাতি এবং ১০০ ওয়াটের ৩টি ফ্যান ব্যবহার হয়। অধিকাংশ সময়ই দেখা যায়, বাতি ও ফ্যানগুলো বিনা প্রয়োজনে চালু থাকে। এ কারণে মাস শেষে তাঁকে অনেক টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। এ ব্যাপারে তিনি তাঁর পরিবারের সদস্যদের সচেতন হতে বললেন।ক. রোধ কী? ১খ. ফিউজ কেন ব্যবহার করা হয়? ২গ. সব কটি বাতি ও ফ্যান প্রতিদিন ১০ ঘণ্টা করে চালালে জুন মাসে রহিম সাহেবের বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? ৩ঘ. রহিম সাহেবের পরিবারের সদস্যদের কর্মকাণ্ডই কি বিদ্যুৎ অপচয়ের ক্ষেত্রে একমাত্র কারণ? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও। ৪২. স্বপ্না স্কুল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামল। চারপাশ আলোকিত হয়ে উঠল এবং আলোকিত হওয়ার কিছুক্ষণ পর স্বপ্না মেঘের প্রচণ্ড গর্জন শুনতে পেল। আবার সে লক্ষ করল, প্রচণ্ড শব্দটি শোনার আরও কিছু সময় পর একটানা গুড় গুড় শব্দ শোনা যাচ্ছে। ক. শব্দের বেগ কাকে বলে? ১খ. সব শব্দ শোনা যায় না কেন? ২গ. শব্দ সঞ্চালনের যে কৌশলের জন্য স্বপ্না মেঘের প্রচণ্ড গর্জন শুনতে পেল, তা বর্ণনা করো। ৩ঘ. স্বপ্নার দুই ধরনের শব্দ শোনার কারণ বিশ্লেষণ করো। ৪৩. চেয়ারম্যান সাহেব রেডিওতে আসন্ন ঘূর্ণিঝড়ের সংবাদ শুনে দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করলেন। কিন্তু তার পরও দুর্যোগ-পরবর্তী সময়ে মানুষের দুরবস্থা দেখে ব্যথিত হলেন।ক. টেলিগ্রাফ কী? ১খ. বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের দেশ বলা হয় কেন? ২গ. বর্ণিত যন্ত্রের মাধ্যমে কীভাবে চেয়ারম্যান সাহেব ঘূর্ণিঝড়ের সংবাদ শুনতে পেলেন? ৩ঘ. দুর্যোগ মোকাবিলায় চেয়ারম্যান সাহেবের করণীয় ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করো। ৪উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান অংশ৪. পুকুরে গোসল শেষে বাড়ি ফেরার পথে সুমন গাছের গুঁড়িতে সবুজ গালিচার মতো কতগুলো উদ্ভিদ দেখতে পেল। কিছুদূর যেতেই তার চোখে পড়ল কুকুরের লেজের মতো পাকানো পাতাবিশিষ্ট আরও কতগুলো উদ্ভিদ। এসব উদ্ভিদ সম্পর্কে জানার জন্য সে আগ্রহী হয়ে উঠল। ক. শ্রেণিবিন্যাস কাকে বলে? খ. লাইকেন বলতে কী বোঝ? ২গ. সুমনের পর্যবেক্ষণকৃত প্রথম উদ্ভিদের গঠন বর্ণনা করো। ৩ঘ. সুমনের পর্যবেক্ষণকৃত উদ্ভিদের মধ্যে কোনটি উন্নত? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও। ৪৫. কনিকা স্কুল থেকে বাসায় এসে বিকেলে ছাদে গিয়ে দেখল, টবে থাকা গাছগুলো সব নেতিয়ে পড়েছে। সে সব টবে পানি দিল। পরদিন সে সকালে ছাদে গিয়ে লক্ষ করল, টবের গাছগুলো আগের অবস্থায় ফিরে এসেছে। ক. উদ্ভিদের পুষ্টি কী? ১খ. প্রজনন বলতে কী বোঝ? ২গ. টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ল কেন? ব্যাখ্যা করো। ৩ঘ. টবের গাছগুলো আগের অবস্থায় ফিরে আসার কারণ বিশ্লেষণ করো। ৪৬. নিচের চিত্রটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও।ক. কঙ্কালতন্ত্র কাকে বলে? ১খ. এনজাইম বলতে কী বোঝ? ২গ. চিত্রের এ ও বি অংশ একটি অপরটি থেকে আলাদা—ব্যাখ্যা করো। ৩ঘ. উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে প্রদর্শিত চিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—বিশ্লেষণ করো। রসায়ন ও জনসংখ্যা অংশ৭. সড়ক দুর্ঘটনায় রিপন আহত হলে তার রক্তের প্রয়োজন হয়। স্থানীয় একটি ক্লিনিক থেকে কোনো রকম পরীক্ষা ছাড়াই তাকে রক্ত দেওয়া হয়। কিছু দিন ধরে তার শুকনা কাশি হচ্ছে এবং রাতে অতিরিক্ত ঘাম হচ্ছে। শরীরের ওজনও দ্রুত কমে যাচ্ছে।ক. জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কাকে বলে? খ. গ্রিন হাউস প্রতিক্রিয়া বলতে কী বোঝ? ২গ. উদ্দীপকে বর্ণিত কারণ ছাড়া রিপনের দেহে আর কী কী উপায়ে রোগটি সংক্রমিত হতে পারে? ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে বর্ণিত রোগটির ভয়াবহতা বিশ্লেষণ করো। ৮. সাত্তার সাহেব বাড়ি তৈরির পর দরজা-জানালায় এক ধরনের অস্বচ্ছ তরল এবং তার পুরোনো কাঠের মূল্যবান আসবাবগুলোর উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আর একধরনের স্বচ্ছ তরলের প্রলেপ ব্যবহার করেন, যার মধ্য দিয়ে কাঠের আঁশগুলো দেখা যায়।ক. রঞ্জক পদার্থ কী? ১ খ. ইমালশন পদার্থ কী? ২গ. আসবাবে তিনি কী ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো। ৩ঘ. তুমি কি মনে করো সাত্তার সাহেবের দরজা-জানালা ও আসবাবে উল্লিখিত উপাদান দুটির ব্যবহার যৌক্তিক ছিল? মতামত দাও। ৪৯. ষোড়শী তূর্ণা নিজেকে স্মার্ট রাখার জন্য রূপচর্চা পছন্দ করে। এ জন্য সে প্রতিদিন বাজারজাত বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে। তূর্ণা একদিন লক্ষ করল তার চুল পেকে যাচ্ছে; এমনকি শরীর ও মুখের ত্বকের বিভিন্ন অংশে ফোসকা পড়ছে। এ অবস্থায় তূর্ণা চিকিৎসকের কাছে গেলে তিনি তাকে প্রয়োজনীয় পরামর্শ দিলেন।ক. টেলকম পাউডারের মূল উপাদান কী? ১খ. প্রসাধনী বলতে কী বোঝ? ২গ. তূর্ণার চুল পেকে যাওয়ার কারণ কী? ব্যাখ্যা করো। ৩ঘ. তুমি কি মনে করো বাজারজাত প্রসাধনী ব্যবহার না করে তূর্ণা নিজের শরীর ও ত্বকের যত্ন নিতে পারত? মতামত দাও। ৪