বহুনির্বাচনী প্রশ্নোত্তর খ বিভাগ: অধ্যায়-১ ১২। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ কোনটি?ক. ভারত ও নেপাল খ. ভারত ও ভুটান গ. ভারত ও মিয়ানমার ঘ. ভারত ও পাকিস্তান১৩। খাসিয়া-জয়ন্তিয়া পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি?ক. মেঘনা খ. তিস্তা গ. ব্রহ্মপুত্র ঘ. গড়াই১৪। বাংলাদেশের মূল নদীগুলো কী?ক. পদ্মা, মেঘনা, যমুনা খ. মধুমতী, কপোতাক্ষ, পদ্মা গ. তিস্তা, চিত্রা, মেঘনা ঘ. শীতলক্ষ্যা, ইছামতী, যমুনা১৫। সুরমা কোন নদীর শাখা?ক. যমুনা খ. করতোয়া গ. মেঘনা ঘ. ব্রহ্মপুত্র।নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।শীলা এক বিদেশি পর্যটককে বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখাচ্ছিল। পর্যটক মন্তব্য করলেন, তোমাদের দেশে এত নদী, পাহাড়, বনজঙ্গল দেখে আমি মুগ্ধ হলাম। শীলা বলল, এ ভৌগোলিক পরিবেশ শুধু মুগ্ধই করে না, বাঙালিদের জীবনযাত্রার ওপর এর প্রভাবও রয়েছে যথেষ্ট।১৬। বাংলাদেশের নদী মানুষকে শেখায় প্রধানত কোনটি?i. যোদ্ধা হতে ii.কৃষিজীবী হতে iii.নৌকা চালনায় দক্ষ হতেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii১৭। নদ-নদী বাঙালি জীবনযাত্রায় মূলত কী প্রভাব ফেলে?ক. ভৌগোলিক সীমারেখা পরিবর্তনে খ. আর্থিক সুবিধা প্রদানে গ. বিদেশি শক্তির দৃষ্টি আনয়নে ঘ. অধিকার রক্ষায় মানুষকে সংগ্রামীকরণে১৮। দক্ষিণ-পূর্ব দিক ছাড়া বাংলাদেশের অন্য সব সীমারেখা ঘিরে রেখেছে একটি দেশ। দেশটি হলো—ক. মিয়ানমার খ. ভারত গ. ভুটান ঘ. নেপাল১৯। শিক্ষক বললেন, বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য নদ-নদী। কারণ, এখানের অধিকাংশ অঞ্চলই ‘ব’ প্রকৃতির। প্রকৃতিটি কী?ক. পাহাড়ি খ. সমভূমি গ. পার্বত্য ঘ. বনাঞ্চলঅধ্যায়-২ ১। আর্যদের আগমনের পূর্বে বাংলায় কোন বংশের রাজত্ব ছিল?ক. মৌর্য খ. গুপ্ত গ. পাল ঘ. সেন২। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?ক. গৌড়ে খ. কর্ণসুবর্ণে গ. সমতটে ঘ. হরিকেলে৩। বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে?ক. ফখরুদ্দিন মোবারক শাহ খ. মুগিসউদ্দিন তুঘরিল গ. শামসুদ্দিন ইলিয়াস শাহ ঘ. বখতিয়ার খলজি৪। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে?ক. ১৭৫৭ খ. ১৮৫৭ গ. ১৭৪৭ ঘ. ১৮৪৭ সালে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-১: ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. গ। ১৬. ঘ. ১৭. ঘ ১৮. খ ১৯. খ।অধ্যায়-২: ১। ক ২। খ ৩। ক ৪। ক।