বহুনির্বাচনী প্রশ্নোত্তর অধ্যায়-২ ১. ইতিহাসের উপাদানসমূহ সাধারণত কোথায় সংরক্ষিত থাকে?ক. পাঠশালায় খ. বইয়ের পাতায় গ. চিড়িয়াখানায় ঘ. জাদুঘরে ও মহাফেজখানায়২. ‘মহাফেজখানায়’ কী সংরক্ষিত থাকে?ক. দলিল-দস্তাবেজ খ. বইপত্র গ. প্রচারপত্র ঘ. সংবাদপত্র৩. ইতিহাস পাঠে কী করতে মানুষ উদ্দীপিত হয়?ক. রাষ্ট্র গঠনে খ. দল গঠনে গ. ঐতিহ্য অনুসন্ধানে ঘ. সমাজ গঠনে৪. ইতিহাস জ্ঞান দেয় কী সম্পর্কে?ক. ভবিষ্যৎ সম্পর্কে খ. বর্তমান সম্পর্কেগ. অতীত সম্পর্কে ঘ. বতমান ও অতীত সম্পর্কে।৫. কোন রাজা সমগ্র মিসরকে একত্র করে একটা একক রাষ্ট্র গড়ে তোলেন?ক. মেনেস খ. হাম্বুরাবি গ. ফারাও ঘ. ইখনাটন৬. ফারাও শব্দটির অর্থ কী?ক. বড় বাড়ি বা রাজকীয় বাড়ি খ. ছোট ছোট বাড়ি গ. রাজার বৈঠকখানা ঘ. দরবার৭. মিসরের অর্থনীতির মূল উৎস কী ছিল?ক. চাকরি খ. শিল্প গ. ব্যবসা ঘ. কৃষি৮. মিসরীয়রা লাঙলের ব্যবহার শুরু করেন—ক. ৩৮০০ খ. ৪০০০ গ. ৪২০০ ঘ. ৪৩০০ খ্রিষ্টপূর্বাব্দে৯. নীলনদের দেবতার নাম কী?ক. এটন খ. রে গ. ফারাও ঘ. ওসিরিস১০. ফারাও খুফুর পিরামিডের উচ্চতা কত?ক. প্রায় ৪০০ ফুট খ. প্রায় ৪৫০ ফুট গ. প্রায় ৪৭৫ ফুট ঘ. প্রায় ৫০০ ফুট১১. মিসরীয়দের প্রিয় রং কী?ক. লাল ও সাদা খ. সাদা ও কালো গ. হলুদ ও বেগুনি ঘ. নীল ও সবুজ১২. ব্যাবিলনের শূন্য উদ্যান কারা গড়ে তুলেছিল?ক. ব্যাবিলনীয়রা খ. হিবুরা গ. ক্যালডীয়রা ঘ. পারসীয়রা১৩. ব্যাবিলনের প্রধান দেবীর নাম কী?ক. ইশতার খ. ভেনাস গ. মিনার্ভা ঘ. মেনোকা১৪. ব্যাবিলনীয়দের প্রধান মহাকাব্য কোনটি?ক. মেঘনাদবধ খ. মহাশ্মশান গ. গিলগামেশ ঘ. অশ্রুমালা১৫. সর্বপ্রথম লোহার অস্ত্রের ব্যবহার করে কারা?ক. আসিরীয়রা খ. গ্রিকরা গ. মিসরীয়রা ঘ. রোমানরা১৬. কারা সপ্তাহকে সাত দিনে বিভক্ত করে?ক. ক্যালডীয়রা খ. আসিরীয়রা গ. পারসীয়রা ঘ. রোমানরা১৭. বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে?ক. এথেন্সে খ. রোমে গ. হরপ্পায় ঘ. মহেঞ্জোদারোতে১৮. কত খ্রিষ্টাব্দে সিন্ধুসভ্যতা আবিষ্কৃত হয়?ক. ১৯২১ খ. ১৯২২ গ. ১৯২৩ ঘ. ১৯২৪ খ্রিষ্টাব্দে১৯. সিন্ধুনদের তীরে মাটি খুঁড়ে প্রথম কোন শহর খুঁজে পাওয়া যায়?ক. মহেঞ্জোদারো খ. হরপ্পা গ. ব্যাবিলন ঘ. পাঞ্জাব২০. মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় কত সালে?ক. ১৯২১ সালে খ. ১৯২২ সালে গ. ১৯৩১ সালে ঘ. ১৯৫৪ সালে২১. হরপ্পা ও মহেঞ্জোদারোতে কতটি সিল পাওয়া গেছে?ক. প্রায় ১৫০০টি খ. প্রায় ২৫০০টি গ. প্রায় ২২০০টি ঘ. প্রায় ৩২০০টি২২. কাইরাস কে ছিলেন?ক. পারস্যের ক্ষুদ্র রাষ্ট্র আনশানের শাসনকর্তা খ. লিবিয়ার শাসনকর্তা গ. বাগদাদের শাসনকর্তা ঘ. মক্কা-মদিনার রক্ষক২৩. প্রাচীন পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক ছিলেন কে?ক. সম্রাট আলেকজান্ডার খ. অগাস্টাস সিজার গ. সম্রাট দারিয়ুস ঘ. নেবুচাদনেজার২৪। প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল?ক. ফিনিশীয় সভ্যতা খ. হিব্রু সভ্যতা গ. পারসীয় সভ্যতা ঘ. ব্যাবিলনীয় সভ্যতা২৫। সভ্যতায় হিব্রুদের সবচেয়ে বড় অবদান কোন ক্ষেত্রে ছিল?ক. ধর্মের ক্ষেত্রে খ. বিজ্ঞানের ক্ষেত্রে গ. স্থাপত্যের ক্ষেত্রে ঘ. সাহিত্যের ক্ষেত্রে২৬। ‘হিব্রু’ বিশ্বাস কোন ধর্মের ভিত্তি তৈরি করেছিল?ক. হিন্দু ধর্মের খ. খ্রিষ্ট ধর্মের গ. বৌদ্ধ ধর্মের ঘ. জৈন ধর্মের।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ১. ঘ ২. ক ৩. গ ৪. গ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. খ ২২. ক ২৩. গ ২৪. খ ২৫. ক ২৬. খ।