অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায় ‘পানির খরতা’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: ক. সাবানের সংকেত লেখো।প্রশ্ন: খ. কাপড় পরিষ্কার করতে ডিটারজেন্ট ব্যবহার করা হয় কেন?প্রশ্ন: গ. Q পাত্রের পানিকে কীভাবে মৃদু পানিতে রূপান্তরিত করা যায়? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. P, Q ও R-এর মধ্যে কোন পাত্রের পানি সাবান দিয়ে কাপড় পরিষ্কারের ক্ষেত্রে উপযোগী হবে? বিশ্লেষণ করো।উত্তর: ক. সাবানের সংকেত C17H35COONaউত্তর: খ. ডিটারজেন্ট খর পানিতে দ্রবণীয় লবণের সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া না করে সরাসরি ফেনা উৎপন্ন করে এবং ময়লা পরিষ্কার করে। ডিটারজেন্ট কাপড়ের গভীরে ঢুকে দাগ ও ময়লা তুলে আনে। ঠান্ডা পানিতে ডিটারজেন্ট খুব তাড়াতাড়ি গলে যায়। এ কারণে কাপড় ধোয়ায় কোনো সমস্যা হয় না। তাই কাপড় পরিষ্কার করতে ডিটারজেন্ট ব্যবহার করা হয়।উত্তর: গ. Q পাত্রে নদীর পানি আছে। এটি খর পানি। এ পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতির ক্লোরাইড, সালফেট ও হাইড্রোজেন কার্বনেট লবণ দ্রবীভূত থাকে। ফলে অদ্রবীভূত লবণে পরিণত করে পানির এ খরতা দূর করা যায়। স্থায়ী ও অস্থায়ী—উভয় খরতাকে সোডিয়াম কার্বনেটের সাহায্যে দূর করা যায়। এ কারণে সোডিয়াম কার্বনেট-মিশ্রিত খর পানিতে সাবান যোগ করলেই সহজে ফেনা হয়। এভাবে Q পাত্রের পানিকে মৃদু পানিতে রূপান্তরিত করা যায়।উত্তর: ঘ. উদ্দীপকে Q পাত্রের পানি খর পানি এবং P ও R পাত্রের পানি মৃদু পানি। Q পাত্রের পানি খর হওয়ায় কাপড় পরিষ্কারের ক্ষেত্রে সাবানের চেয়ে ডিটারজেন্ট ব্যবহার করা সুবিধাজনক। কেননা সাবানের মধ্যে সোডিয়াম স্টিয়ারেট থাকায় এটি পানিতে দ্রবণীয় এবং কাপড়ের ময়লার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে। Q পাত্রের পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের লবণ দ্রবীভূত থাকায় সোডিয়াম স্টিয়ারেট বিক্রিয়া করে অদ্রাব্য অধঃক্ষেপ হিসেবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন স্টিয়ারেট উৎপন্ন করে, যা গাদ হিসেবে ভাসতে থাকে। ফলে সাবান অপচয় হয়, কিন্তু ফেনা তৈরি হয় না। P ও R পাত্রের পানি মৃদু হওয়ায় এ পানিতে সহজেই ফেনা উৎপন্ন হয়। কারণ, এ পানিতে ধাতুর কোনো লবণ থাকে না। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, P ও R পাত্রের পানি সাবান দিয়ে কাপড় পরিষ্কারের ক্ষেত্রে উপযোগী হবে।