অধ্যায়-২৩ কয়েকটি সাধারণ ব্যাধিপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৩ নম্বর অধ্যায়ের ‘কয়েকটি সাধারণ ব্যাধি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টি ভালোভাবে পড়বে।বেশ কিছুদিন ধরে ফরহাদের শুকনা কাশি, জ্বর ও অতিরিক্ত ঘাম হচ্ছে। শরীরের ওজনও কমে যাচ্ছে। এ অবস্থায় চিকিৎসকের কাছে গেলে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানালেন ফরহাদের এইচআইভি পজিটিভ। চিকিৎসক আরো বললেন, ‘অল্প বয়সী ছেলেমেয়েরা এ রোগে বেশি সংক্রমিত হচ্ছে। প্রশ্ন: ক. ক্যানসার কী?প্রশ্ন: খ. উচ্চ রক্তচাপে কী কী ক্ষতি হতে পারে?প্রশ্ন: গ. ফরহাদের দেহের জীবাণুটি কীভাবে ছড়ায়? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. উদ্দীপকে উল্লিখিত চিকিৎসকের মন্তব্য বিশ্লেষণ করো। উত্তর: ক. ক্যানসার: ক্যানসার একটি জীবনঘাতী রোগ। যে স্থানে ক্যানসার হয়, সেখানকার কোষগুলো বিশেষ ধরনের। খুব দ্রুত বিভাজিত হয় এবং দেহের পুষ্টিকর উপাদান ব্যবহার করে নেয়। উত্তর: খ: উচ্চ রক্তচাপে মানুষের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। যেমন: হূদপিণ্ড, মস্তিষ্ক ও বৃক্ক। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে হূদেরাগ, ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হওয়ার আশঙ্কা এবং কিডনির রোগ হতে পারে। তা ছাড়া চোখেও সাংঘাতিক ক্ষতি হতে পারে। উত্তর: গ. এইচআইভি নামক এক ধরনের ভাইরাসের সংক্রমণে ফরহাদের এইডস রোগ হয়। এই জীবাণুটি বিভিন্নভাবে ছড়াতে পারে। যেমন: ১. এইচআইভি সংক্রমিত রক্ত ও অপারেশনে ব্যবহূত যন্ত্রপাতির মাধ্যমে২. অনৈতিক ও অনিরাপদ দৈহিক সম্পর্কের মাধ্যমে৩. এইচআইভি/এইডস আক্রান্ত মায়ের মাধ্যমে (গর্ভাবস্থায় প্রসবের সময়ে এবং মায়ের দুধ পানে) তাঁর শিশু সংক্রমিত হতে পারে। ৪. আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে। উত্তর: ঘ. UNAIDS ২০০৭ সালের তথ্য অনুযায়ী, পৃথিবীব্যাপী প্রতিবছর নতুনভাবে এইচআইভি আক্রান্ত মানুষের অর্ধেকই হচ্ছে ২৫ বছরের কম বয়সী কিশোর-কিশোরী বা যুবক-যুবতী। অন্যদিকে, এইচআইভি আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ওই বয়সী মেয়েরা ছেলেদের তুলনায় অধিক ঝুঁকিতে রয়েছে। এর প্রধান কারণগুলো হলো:১. আর্থসামাজিক কাঠামোতে মেয়েদের দুর্বল অবস্থান২. মেয়েরা এইচআইভি/এইডস বিষয়ে ছেলেদের তুলনায় কম অবহিত।৩. নারী-পুরুষ বৈষম্যের কারণে পুরুষ দ্বারা মেয়েদের নিগৃহীত হওয়া।৪. অনিরাপদ দৈহিক সম্পর্ক থেকে সৃষ্ট রোগ সম্পর্কে অসচেতনতা । মেয়েদের মতো অল্পবয়সী ছেলেরাও ঝুঁকিপূর্ণ। তাই এইচআইভি/এইডস থেকে মুক্ত থাকার জন্য ছেলেমেয়েদের যেমন শিক্ষিত হতে হবে, তেমনই সুরক্ষার জন্য পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে উদ্দীপকে উল্লিখিত চিকিৎসকের মন্তব্য যথার্থ বলে প্রতীয়মান হয়।