অধ্যায়-১ পদার্থের গঠন: অণু, পরমাণুপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১ নম্বর অধ্যায় ‘পদার্থের গঠন: অণু, পরমাণু’ থেকে সৃজনশীল পদ্ধতীর একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।ক. পরমাণু কাকে বলে?খ. যৌগিক অণু বলতে কী বোঝায়?গ. x পাত্রে মুখ বন্ধ করে তাপ প্রয়োগ করলে কী ঘটবে? ব্যাখ্যা করো।ঘ. x, y ও z পাত্রে চাপ প্রয়োগ করলে পদার্থের অবস্থার কী পরিবর্তন হবে? যুক্তিসহ ব্যাখ্যা করো।উত্তর: ক. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা সংশ্লিষ্ট পদার্থের বৈশিষ্ট্য বজায় রেখে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে এবং যাকে আরও ভাগ করা হলে ওই পদার্থের স্বাতন্ত্র্য সম্পূর্ণরূপে লোপ পায় তাকে পরমাণু বলে।উত্তর: খ. ভিন্নরকম বা ভিন্নধর্মী মৌলের দুটি বা তার বেশি পরমাণু একত্রে যুক্ত হয়ে যে অণু গঠন করে, তাকে যৌগিক অণু বলে। যেমন: পানির অণু হাইড্রোজেনের দুটি ও অক্সিজেনের একটি পরমাণু নিয়ে গঠিত। কাজেই পানির অণু যৌগিক অণু।উত্তর: গ. x পাত্রে কঠিন পদার্থ আছে।x পাত্রের মুখ বন্ধ করে তাপ দিলে অতিরিক্ত শক্তিলাভের ফলে অণুর গতিশক্তি বা কম্পন বেড়ে যাবে এবং পরস্পর থেকে একটু দূরে সরে যাবে। আরও তাপ প্রয়োগের ফলে এর অণুগুলোর কম্পন বৃদ্ধি পেয়ে এমন অবস্থায় পৌঁছাবে যে অণুগুলো আর নির্দিষ্ট স্থানে না থেকে চলাচল শুরু করবে এবং দৃঢ়তা হারিয়ে তরলে পরিণত হবে। আরও তাপ প্রয়োগ করলে তা বাষ্পে পরিণত হবে।উত্তর: ঘ. x পাত্রে কঠিন পদার্থ আছে। কঠিন পদার্থের অণুগুলো পরস্পরের সঙ্গে খুব কাছাকাছি দৃঢ়ভাবে আটকে থাকে। এরা চলাচল করতে পারে না, কেবল এক স্থানে থেকে কাঁপতে থাকে। এদের মধ্যে কোনো ফাঁকা স্থান নেই। ফলে প্রচণ্ড চাপ দিয়েও এর আকার বা আয়তনের কোনো পরিবর্তন করা যাবে না।আবার, y পাত্রে তরল পদার্থ আছে। তরল পদার্থের অণুগুলো পরস্পরের সঙ্গে তুলনামূলক শিথিলভাবে যুক্ত থাকে। এ পদার্থে চাপ প্রয়োগ করলে আয়তনের কিছুটা সংকোচন ঘটবে এবং আন্তআণবিক দূরত্ব কমবে। ফলে অণুগুলোর আন্তআণবিক শক্তি বৃদ্ধি পেয়ে পরস্পরের সংস্পর্শে আসতে থাকবে। আবার, z পাত্রে তরল পদার্থ আছে। বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। এদের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ নেই বললেই চলে। z পাত্রের পদার্থের অণুগুলোর মধ্যে যথেষ্ট ফাঁক থাকে, ফলে এদেরকে চাপ দিয়ে সংকুচিত করা যায় এবং অত্যধিক চাপে এদের তরলেও পরিণত করা যায়।# পরবর্তী প্রশ্ন ছাপা হবে আগামীকাল