সন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, ভালোবাসা নিয়ো। আজকে বাংলা ২য় পত্র থেকে সন্ধি: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি সম্পর্কে আলোচনা করছি। ৮) ত্ ও দ্-এর পর হ্ থাকলে ত্ ও দ্-স্থানে দ্ এবং হ্ স্থানে ধ হয়। যেমন:উৎ+হত=উদ্ধত, উৎ+হার=উদ্ধার, পদ+হতি=পদ্ধতি।৯) ‘ম্’-এর পরে যদি কোনো স্পর্শবর্ণ থাকে তাহলে ম্-এর জায়গায় ওই স্পর্শবর্ণ যে বর্গের অন্তগর্ত, সেই বর্গের নাসিক্য বর্ণ হয়। যেমন:# ম্-এর পর ‘ক’ থাকলে ম্-স্থানে ‘ঙ’ হবে, যেমন: শম+কা=শঙ্কা।# ম্-এর পর ‘চ’ থাকলে ম্-এর স্থানে ‘ঞ’ হবে। যেমন: সম্ + চয় = সঞ্চয়। # ম্-এর পর ‘ত’ থাকলে ম্-এর স্থানে ‘ন্’ হবে। যেমন: সম্ + তাপ = সন্তাপ।১০। কখনো কখনো ম্-এর স্থানে ‘ং’ হয়। যেমন: সম্ + খ্যা = সংখ্যা, সম্ + গীত = সংগীত, সম্ + বাদ = সংবাদ। # তৎসম ব্যঞ্জনসন্ধির আরও কিছু দৃষ্টান্ত :সম্ + যোগ = সংযোগ, সম্ + লাপ = সংলাপ। সম্ + ঘাত = সংঘাত, সম্ + হার = সংহার। মুচ্ + ত = মুক্ত, যজ্ + ন = যজ্ঞ।রুহ্ + ত = রূঢ়, মুহ্ + ত = মুগ্ধ। যাচ + অক = যাচক, (যাজক নয়)সম্ + কার = সংস্কার, সম্ + কৃত = সংস্কৃত। বিসর্গসন্ধি:(১) যদি বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ (গ, ঘ, ঙ, জ, ঝ, ঞ, ড, ঢ, ণ, দ, ধ, ন, ব, ভ, ম) পরে থাকে, তাহলে অ-কার এবং অ-কারের পরস্থিত বিসর্গ মিলে ও-কার হয়। ও-কার পূর্ব বর্ণে যুক্ত হয়।অঃ + বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ = ও মনঃ + গত = মনোগত, অধঃ + গতি = অধোগতি, মনঃ + জ = মনোজ, তপঃ + বন = তপোবন, সদ্যঃ + জাত = সদ্যোজাত, মনঃ + মোহন = মনোমোহন। (২) যদি য, র, ল এবং হ পরে থাকে, তাহলেও অ-কার এবং অ-কারের পরস্থিত বিসর্গ মিলে ও-কার হয়। ও-কার পূর্ব বর্ণে যুক্ত হয়। যেমন: মনঃ + যোগ = মনোযোগ, মনঃ + রম = মনোরম, অহঃ + রাত্রি = অহোরাত্রি, পুরঃ + হিত = পুরোহিত। (৩) অ কিংবা আ ছাড়া অন্য কোনো বিসর্গযুক্ত স্বরবর্ণের পরে স্বরবর্ণ অথবা বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ থাকলে বিসর্গস্থানে ‘র’ হয়। যেমন: দুঃ + অবস্থা = দুরবস্থা (দুরাবস্থা নয়), নিঃ + অবধি = নিরবধি, নিঃ + আকার = নিরাকা, দুঃ + আত্মা = দুরাত্মা, বহিঃ + গমন = বহির্গমন, নিঃ + গত = নির্গত, নিঃ + ঘোষ = নির্ঘোষ, দুঃ + বোধ্য = দুর্বোধ্য, নিঃ + ঝর = নির্ঝর, আবিঃ + ভাব = আবির্ভাব, জ্যোতিঃ + ইন্দ্র = জ্যোতিরিন্দ্র। (৪) অ-কার ও আ-কার ছাড়া অন্য কোনো বিসর্গযুক্ত স্বরবর্ণের পরে য়, র, ল এবং হ থাকলেও বিসর্গস্থানে র্ হয়। যেমন: দুঃ + যোগ = দুর্যোগ (৫) যদি অ-কারের বিসর্গ থাকে এবং তার পর অ-কার থাকে, তাহলে আগের অ-কার এবং বিসর্গ মিলে ও-কার হয়। ও-কার পূর্ব বর্ণে যুক্ত হয়। যেমন: ততঃ + অধিক = ততোধিক,যশঃ + অভিলাষ = যশোভিলাষ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল