সন্ধি প্রিয় শিক্ষার্থীরা, ভালোবাসা নিয়ো। আজকে বাংলা ২য় পত্র থেকে সন্ধি: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি সম্পর্কে আলোচনা করছি। (৬.১) চ কিংবা ছ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গস্থানে ‘শ’ হয়। যেমন:নিঃ + চয় = নিশ্চয়, দুঃ + চরিত্র = দুশ্চরিত্র,শিরঃ + ছেদ = শিরশ্ছেদ। (৬.২) ট কিংবা ঠ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গস্থানে ‘ষ’ হয়। যেমন: ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার, নিঃ + ঠুর = নিষ্ঠুর। (৬.৩) ত কিংবা থ থাকলে পূর্ববর্তী বিসর্গ স্থানে ‘স’ হয়। যেমন: ইতঃ + তত = ইতস্তত, নিঃ + তেজ = নিস্তেজ, মনঃ + তাপ = মনস্তাপ। (৬.৪) ক, খ, প, ফ পরে থাকলে অ-কার কিংবা আ-কারের পরবর্তী বিসর্গ স্থানে ‘স’ হয়। যেমন: নমঃ + কার = নমস্কার, পুরঃ + কার = পুরস্কার, তিরঃ + কার = তিরস্কার, ভাঃ + কর = ভাস্কর, বাচঃ + পতি = বাচস্পতি। (৬.৫) অ কিংবা আ ছাড়া অন্য কোনো বিসর্গযুক্ত স্বরধ্বনির পরে ক, খ, প, ফ থাকলে বিসর্গস্থনে ‘ষ’ হয়। যেমন: নিঃ + কাম = নিষ্কাম, নিঃ + কলঙ্ক = নিষ্কলঙ্ক, ভ্রাতুঃ + পুত্র = ভ্রাতুষ্পুত্র, বহিঃ = কৃত = বহিষ্কৃত। তবে ওপরের ৬.৪ এবং ৬.৫-এর নিয়ম দুটির ব্যতিক্রমও আছে। যেমন: অন্তঃকরণ, শিরঃপীড়া, অধঃপতন ইত্যাদি। (৭) অ-কার ছাড়া অন্য কোনো স্বরধ্বনি পরে থাকলে অ-এর পরে কার বিসর্গ লোপ পায় অর্থাৎ বাদ যায়। লোপের পর আর সন্ধি হয় না। যেমন: অতঃ + এব = অতএব, শিরঃ + উপরি = শিরউপরি। (৮) র-কার পরে থাকলে পূর্ববর্তী বিসর্গস্থানে যে ‘র্’ হয়, তার লোপ হয়ে এর পূর্ব হ্রস্বস্বর দীর্ঘ হয়। অর্থাৎ ই থাকলে ঈ, উ থাকলে ঊ ইত্যাদি হয়। যেমন: নিঃ + রোগ = নীরোগ, নিঃ + রস = নীরস, নিঃ + রব = নীরব, চক্ষু + রোগ = চক্ষুরোগ [বাংলা ভাষায় প্রায় অপ্রচলিত] ইত্যাদি। ব্যতিক্রমী বা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি:অহঃ+রাত্র = অহোরাত্র ,হরিঃ+চন্দ্র = হরিশ্চন্দ্র, গো+পদ = গোস্পদ ,বন+পতি = বনস্পতি, বৃহৎ+পতি = বৃহস্পতি, পতৎ+অঞ্জলি = পতঞ্জলিমনে রাখি:(১) আমরা আগেই বলেছি বিসর্গ (ঃ) আসে র্ থেকে বা স থেকে। অন্য কথায় কার বা ফলার মতো বিসর্গ (ঃ) হচ্ছে র্ বা স-এর বিকল্প রূপ।এই বিসর্গ নিয়ে একটা সমস্যা দেখা দেয় কোনটি র্-জাত বিসর্গ, আর কোনটিই বা স্-জাত বিসর্গ। এ প্রশ্নের উত্তর হচ্ছে—শব্দের শেষের ‘র্’ থেকে জাত যে বিসর্গ তাকে র্-জাত বিসর্গ বলে জানব এবং শব্দের শেষের ‘স’ থেকে জাত যে বিসর্গ তাকে স-জাত বিসর্গ বলে জানব। উদাহরণ:(ক) র্-জাত বিসর্গ: অন্তর্=অন্তঃ, দুর=দুঃ, নির্=নিঃ, পুনর্=পুনঃ, প্রাতর্=প্রাতঃ ইত্যাদি।(খ) স্-জাত বিসর্গ: অধস্=অধঃ,আবিস্=আবিঃ, ইতস্=ইতঃ ,বয়স্=বয়ঃ মনস্=মনঃ ,নভস্=নভঃ,পুরস্=পুরঃ ,বহিস্=বহিঃশিরস্=শিরঃ ,সদ্যস্=সদ্যঃ# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল