সন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, ভালোবাসা নিয়ো। আজকে বাংলা ২য় পত্র থেকে সন্ধি: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি সম্পর্কে আলোচনা করছি। (২) বিসর্গ (ঃ) অন্য ধ্বনির সঙ্গে যুক্ত হলে ক্ষেত্রবিশেষে চার প্রকার রূপ পায়। যেমন: ঃ=ও, ঃ=র, ঃ=শ, ষ, স এবং ঃ = লোপ বা বাদ যাওয়া।(৩) সন্ধির নিয়ম জানলে বানান ভুল হয় না। বা ভুল হচ্ছে কি না তা নিজেই ধরা যায়। যেমন: আমরা জানি, ‘নমস্কার’ শব্দটি একটি সন্ধিবদ্ধ শব্দ—নমঃ+কার=নমস্কার। এখানে বিসর্গ ‘স্’-জাত। সুতরাং নমঃ মানে নমস্। অর্থাৎ নমস্+কার =নমস্কার।‘বহিষ্কার’ শব্দটি একটি সন্ধিবদ্ধ শব্দ। বহিঃ+কার=বহিষ্কার। এখানেও বিসর্গটি স্-জাত। কিন্তু এখানে ‘স্’ না হয়ে ‘ষ’ হলো।মুশকিলে পড়া গেল! কোথায় ‘স্’ আর কোথায় ষ্ হবে—বুঝব কী করে? এখানে বিসর্গ সন্ধির নিয়মই আমাদের সাহায্য করবে। এ পাঠে পূর্বপঠিত বিসর্গ সন্ধির ৬.৪ এবং ৬.৫ সংখ্যক নিয়ম দুটি স্মরণ করি—(৬.৪) প, ফ পরে থাকলে অ-কার বা আ-কারের পরস্থিত বিসর্গ স হয়।নমঃ+কার—এখানে পরে ‘ক’ আছে এবং তার আগে অ-কারের পর বিসর্গ আছে। এখানে নিয়মানুসারে অ-কারের পরের বিসর্গটি স হবে। তাই ‘নমস্কার’ বানানের বিসর্গটি ‘স’ হয়েছে।(৬.৫) কিন্তু ক খ প ফ পরে থাকলে তার পূর্বে অ-কার বা আ-কার ভিন্ন অন্য স্বরান্ত ধ্বনি থাকে তাহলে ‘স’ না হয়ে ‘ষ’ হবে। ‘বহিঃ’+কার=বহিষ্কার। এখানে ই-কারের পরে বিসর্গ, অ-কার কিংবা আ-কারের পরে নয়। তাই ‘স্’ না হয়ে ‘ষ’ হয়েছে।এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে, সন্ধির নিয়ম আমাদের শুদ্ধ বানানে লিখতে সাহায্য করে।খাঁটি বাংলা সন্ধিক. খাঁটি বাংলা স্বরসন্ধি:(১) খাঁটি বাংলা স্বরসন্ধিতে দুটি স্বরধ্বনি মিলনের সময় একটি লোপ পায়। যেমন—আধা+উলি=আধুলি (আধা-এর আ-লোপ)মেয়ে+আলি=মেয়েলি (আলি-এর আ-লোপ)কোটি+এক=কোটিক (এক-এর এ-লোপ)মিথ্যা+উক=মিথ্যুক (মিথ্যা-এর আ-লোপ)দুই+এক=দুয়েক (দুই-এর ই-লোপ)কুড়ি+এক=কুড়িক (এক-এর এ-লোপ)গুটি+এক=গুটিক (এক-এর এ-লোপ)(২) একই প্রকার দুটি স্বরধ্বনি থাকলে একটি লোপ পায়। যেমন:শাঁখা+আরি=শাঁখারি, ঘড়ি+ইয়াল=ঘড়িয়াল, ভাই+ইয়া=ভাইয়া ইত্যাদি।(৩) আ-কারান্ত শব্দের সঙ্গে ‘এক’ প্রত্যয় যুক্ত হলে তার ‘আ’ লোপ পায়। যেমন: আধা+এক=আধেক, শত+এক=শতেক, আর+এক=আরেক ইত্যাদি।খ. খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি:খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি দুইভাবে হতে পারে:ক. স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলন।খ. ব্যঞ্জন সন্ধির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলন।নিচে খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধির কয়েকটি নিয়ম উপস্থাপন করছি।(১) যেসব শব্দের শেষের ‘অ’-কার উচ্চারিত না হয়ে ব্যঞ্জনান্ত উচ্চারণ হয়, সেসব শব্দের পরের স্বরধ্বনি সন্ধিবদ্ধ হয়ে একত্র উচ্চারিত হয়। যেমন:পাঁচ+এক=পাঁচেক, ঘটক+আলি=ঘটকালি, বোন+আই=বোনাই, মিশ+উক=মিশুক(২) স্বরান্ত ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জনধ্বনি যুক্ত হলে স্বরান্ত ব্যঞ্জনধ্বনির স্বরটি প্রায়ই লোপ পায়। যেমন:টাকা+শাল=টাঁকশাল, মিশি+কালো=মিশকালো, ঘোড়া+দৌড়=ঘোড়দৌড়, কাঁচা+কলা=কাঁচকলা(৩) বর্গীয় ধ্বনির প্রথম ধ্বনির (ক চ ট ত প) পরে একই বর্গের তৃতীয় ধ্বনি (যথাক্রমে গ জ ড দ ব) থাকলে প্রথম ধ্বনিটি তৃতীয় ধ্বনিতে পরিণত হয়। যেমন:পাঁচ+জন=পাঁজ্জন, এত+দিন=এদ্দিন, যত+দিন=যদ্দিন ইত্যাদি।