২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের জন্য রয়েছে বাংলা ২য় পত্রের ৩য় অধ্যায়: শব্দ পরিচয়, পাঠ-১ থেকে ধারাবাহিক আলোচনা। আশা করি এ পাঠ থেকে তোমরা শব্দ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আরও উদাহরণ দিই: ১. আমি খাই (খা+ই)২. তুকি খাও (খা+ও) ৩. সে খায় (খা+য়) ওপরের বাক্য তিনটিতে খাওয়া ক্রিয়াটি সম্পাদন করছে যথাক্রমে তিনজন ভিন্ন ভিন্ন ব্যক্তি। ‘আমি’-এর বেলায় ‘খা’—এই ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে ‘ই’। ‘তুমি’-এর বেলায় যুক্ত হয়েছে ‘ও’। ‘সে’-এর বেলায় যুক্ত হয়েছে ‘য়’। বাক্য—তিনটির মূল অর্থময় অংশ ‘খা’কে অর্থহীন যুক্ত অংশ যথাক্রমে ই, ও এবং য় তিনটি ভিন্ন অর্থে ব্যবহার করতে সহায়তা করেছে, একই সঙ্গে ‘খা’ শব্দটিকে পদ করে তুলেছে। শব্দের বা পদের এই মূল অর্থময় অংশকে এক কথায় বলা হয় ‘প্রকৃতি’। প্রকৃতি দুই প্রকার। যেমন: ১. নাম প্রকৃতি ২. ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি: নামের (অর্থাৎ বিশেষ্য, সর্বনাম, বিশেষণ ও অব্যয়) মূল অংশকে বলা হয় নাম প্রকৃতি। যেমন: ‘ছাগলে’ শব্দটির মূল অংশ ‘ছাগল’ একটি নাম বা বিশেষ্য। তাই ‘ছাগল’ নাম প্রকৃতির দৃষ্টান্ত। ক্রিয়া প্রকৃতি বা ধাতু: অন্যদিকে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু। ‘খায়’ এই ক্রিয়াপদটির মূল অর্থময় অংশ ‘খা’। এই ‘খা’—ক্রিয়া প্রকৃতি বা ধাতু। শব্দ বা পদের সঙ্গে যুক্ত অংশ: শব্দ বা পদের সঙ্গে মূল অংশ বা প্রকৃতির সঙ্গে অর্থহীন অংশ যোগ করা হয় তিনভাবে বা তিনটি অবস্থানে। ১. শব্দের শুরুতে ২. শব্দের মধ্যে ৩. শব্দের শেষে ১. শব্দের শুরুতে: অ+কাজ= অকাজ, বে+আদব= বেয়াদব , সু+জন= সুজন। ২. দুটি শব্দের মধ্যে: টপ+টপ= টপাটপ। এখানে একটি ‘আ’ আনা হয়েছে। দুটি শব্দ যুক্ত করতে মধ্যে বর্ণ আনা একটি বিশেষ রীতি। আরও উদাহরণ: দূর+করণ=দূরীকরণ (মধ্যে ‘ঈ’ আনা হয়েছে।) সম+ভবন=সমীভবন (‘ঈ’ আনা হয়েছে)। দুটি শব্দের মধ্যে যুক্ত অংশকে বলা যেতে পারে মধ্যাগম। ৩. শব্দের শেষে: রানা+কে=রানাকে, বেলা+র=বেলার। ছাত্র+দের=ছাত্রদের। চল্+অন্ত=চলন্ত।ঢাকা+আই=ঢাকাই ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল