অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের জন্য রয়েছে বাংলা ২য় পত্রের ৩য় অধ্যায়: শব্দ পরিচয়, পাঠ-১ থেকে ধারাবাহিক আলোচনা। আশা করি এ পাঠ থেকে তোমরা শব্দ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। শব্দের শুরুতে যুক্ত অংশকে বলা হয় উপসর্গ। উপসর্গ শব্দের পূর্বে যুক্ত হয়ে অর্থের সংকোচন, প্রসারণ ও পরিবর্তন ঘটায়। যেমন, ‘জয়’ মানে সফলতা। কিন্তু পরা+জয়=পরাজয়। ‘পরাজয়’ মানে অসফলতা বা ব্যর্থতা। ‘জয়’-এর পূর্বে পরা যোগ করাতে অর্থই পরিবর্তিত হয়ে গেছে।শব্দের শেষে যুক্ত অংশ দুই প্রকার:১. বিভক্তি ২. প্রত্যয়১. বিভক্তি: নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির শেষে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলে। বিভক্তি দুই প্রকার: (ক) শব্দবিভক্তি (খ) ক্রিয়াবিভক্তি(ক) শব্দবিভক্তি: নাম প্রকৃতির সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে শব্দবিভক্তি বলা হয়। যেমন: ‘ছাগলে খায়’। এ বাক্যটির ‘ছাগলে’ পদটি গঠন হচ্ছে ছাগল+এ। ‘ছাগল’ নাম প্রকৃতি এবং তার সঙ্গে যুক্ত ‘এ’ বিভক্তিটি শব্দবিভক্তির দৃষ্টান্ত। শব্দবিভক্তিকে কারক বিভক্তিও বলা হয়।(খ) ক্রিয়াবিভক্তি: ক্রিয়া বা ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে ক্রিয়াবিভক্তি বলা হয়। যেমন: ‘ছাগলে খায়। এ বাক্যটির ‘খায়’ পদটি ক্রিয়াপদ। এ ক্রিয়াপদটি গঠিত হয়েছে ‘খা’ ধাতুর সঙ্গে ‘য়’-এই বিভক্তিটি যোগ করে। আর ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে বলে ‘য়’ বিভক্তিটি ক্রিয়াবিভক্তি।২. প্রত্যয়: প্রকৃতির শেষে যুক্ত হয়ে যে বর্ণ বা বর্ণসমষ্টি নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেহেতু প্রকৃতি দুই প্রকার। গঠনের দিক থেকে প্রত্যয়ও দুই প্রকার।১) কৃৎ প্রত্যয় ২) তদ্ধিত প্রত্যয়১) কৃৎ প্রত্যয়: যে প্রত্যয় ক্রিয়া প্রকৃতি বা ধাতুর শেষে যুক্ত হয়ে বিশেষ্য ও বিশেষণ পদ গঠন করে তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন: বই পড়া জ্ঞান অর্জনের সহায়ক।আমার পড়া মুখস্থ হয়নি। পড়+আ=পড়া, চল্+অন্ত=চলন্ত। চলন্ত গাড়িতে উঠতে যেয়ো না। এখানে পড় ধাতুর শেষে ‘অ’ প্রত্যয় যোগ করে ‘পড়া’। এই বিশেষ্য পদটি গঠন করা হয়েছে এবং চল্ ধাতুর সঙ্গে অন্ত প্রত্যয় যোগ করে চলন্ত এই বিশেষণ পদটি গঠন করা হয়েছে। চলন্ত+গাড়ি=চলন্ত গাড়ি। এখানে ‘চলন্ত’ পদটি ‘গাড়ি’-এই বিশেষ্য পদটির বিশেষণ। উল্লেখ্য কৃৎ প্রত্যয়ান্ত শব্দকে কৃদন্ত শব্দ বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল