২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩  প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের জন্য রয়েছে বাংলা ২য় পত্রের ৩য় অধ্যায়: শব্দ পরিচয়, পাঠ-১ থেকে ধারাবাহিক আলোচনা। আশা করি এ পাঠ থেকে তোমরা শব্দ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। ২) তদ্ধিত প্রত্যয়: যে প্রত্যয় নাম প্রকৃতি বা কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন বিশেষ্য বা বিশেষণ পদ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন: ঘর+আমি=ঘরামি।-আমি ঘরামি। ঘর বানানোই আমার কাজ।ঢাকা+আই=ঢাকাই।-ঢাকাই শাড়ি দেখতে সুন্দর। এখানে(১) ‘ঘর’ নামক একটি বিশেষ্য পদের শেষে ‘আমি’ প্রত্যয় যোগ করে ‘ঘরামি’ নামক আরেকটি বিশেষ্য পদ বানানো হয়েছে।(২) ‘ঢাকা’ নামক বিশেষ্য পদের সঙ্গে ‘আই’ প্রত্যয় যোগ করে ‘ঢাকাই’ নামক বিশেষণ পদটি গঠন করা হয়েছে। (কেমন শাড়ি?=ঢাকাই শাড়ি)।যেহেতু একটি শব্দের শেষে (ধাতু নয়) ‘আমি’ ও ‘আই’ প্রত্যয় যোগ করে নতুন বিশেষ্য ও বিশেষণ পদ গঠন করা হয়েছে। সুতরাং ‘আমি’ এবং ‘আই’ তদ্ধিত প্রত্যয়। উল্লেখ্য, তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ।বিভক্তি ও প্রত্যয়ের মধ্যে সাদৃশ্য ও পার্থক্যসাদৃশ্য: প্রত্যয় ও বিভক্তি উভয়েই শব্দের মূল অংশের বা প্রকৃতির শেষে বসে। বিভক্তি ও প্রত্যয় উভয়েই শব্দ গঠনের উপাদান।পার্থক্য: শব্দবিভক্তি নাম প্রকৃতির শেষে যুক্ত হয় এবং সংখ্যা ও কারক চিনিয়ে দেয়। ক্রিয়াবিভক্তি ধাতুর শেষে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে।কিন্তু কৃৎ ও তদ্ধিত উভয় প্রকার প্রত্যয় যথাক্রমে ধাতু ও শব্দের শেষে বসে নতুন বিশেষ্য বা বিশেষণ পদ গঠন করে। উপসর্গ, বিভক্তি ও প্রত্যয় ছাড়াও সন্ধি ও সমাসের সাহায্যে শব্দ গঠন করা যায়:১. সন্ধির সাহায্যে: পাশাপাশি দুই বর্ণের মিলনের নাম সন্ধি। এই সন্ধির সাহায্যে নতুন শব্দ গঠন করা যায়। যেমন: পরি+ঈক্ষা=পরীক্ষা, দিক্+অন্ত=দিগন্ত।২. সমাসের সাহায্যে:পরস্পর সম্পর্কযুক্ত দুই বা বহু পদকে এক পদে পরিণত করার নাম সমাস। সমাসের সাহায্যে শব্দ গঠন করা হয়। যেমন: দিকের অন্ত=দিগন্ত, পথের রাজা=রাজপথ।সবশেষে আমরা বলতে পারি শব্দ গঠনের উপায়গুলো হচ্ছে:১. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ‘কার’ যোগ করে। যেমন: ‘মা’ ম+আকার(া)=মা।২. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের সংযোগ ঘটিয়ে বা ‘ফলা’ যোগ করে। যেমন: ক্+ল=ক্ল—শুক্ল (সাদা), ক্+র=ক্র—ক্রয়।৩. শব্দের শুরুতে উপসর্গ যোগ করে। যেমন: অ+নিয়ম=অনিয়ম।৪. শব্দের মধ্যে বর্ণ আনয়ন অর্থাৎ মধ্যাগমের সাহায্যে। যেমন: টপ+টপ—টপ+আ+টপ=টপাটপ।৫. শব্দের শেষে বিভক্তি যোগ করে। যেমন: শব্দবিভক্তি=ছাগল+এর=ছাগলের। ক্রিয়াবিভক্তি পড়+ই=পড়ি।৬. শব্দের শেষে প্রত্যয় যোগ করে। যেমন: কৃৎ প্রত্যয়—চল্+অন্ত=চলন্ত, তদ্ধিত প্রত্যয়—ঢাকা+আই=ঢাকাই।৭. সন্ধির সাহায্যে। যেমন: বিদ্যা+আলয়=বিদ্যালয়।৮. সমাসের সাহায্যে। যেমন: সিংহ চিহ্নিত আসন=সিংহাসন।