২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পাটিগণিতের অধ্যায়-৪ থেকে পরিসংখ্যানের কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলি নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই ধারণা করো, পরিসংখ্যানের অঙ্কগুলো খুবই জটিল ও সময়সাপেক্ষ। কিছু নিয়ম জানলে পরিসংখ্যানের অঙ্ক তোমাদের কাছে খুবই সহজ লাগবে এবং কম সময়ের মধ্যেই এ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে।# প্রথমেই জানব ‘পরিসংখ্যান’ কী?পরিসংখ্যান: পরিসংখ্যান হচ্ছে তথ্যবিষয়ক বিজ্ঞান। কোনো কোনো পরিসংখ্যানবিদ পরিসংখ্যানকে সংখ্যাত্মক তথ্য, আবার কেউ কেউ একে সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেছেন।# পরিসংখ্যান হলো অনুসন্ধানের সংখ্যাভিত্তিক তথ্য। যেমন, জন্ম-মৃত্যুর পরিসংখ্যান, দ্রব্যমূল্যের পরিসংখ্যান, বৈদেশিক বাণিজ্যের পরিসংখ্যান, উৎপাদনের পরিসংখ্যান ইত্যাদি।# পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক উপাত্তের সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্যাখ্যাদানের বৈজ্ঞানিক পদ্ধতি।উপাত্ত: সংখ্যার মাধ্যমে প্রকাশিত তথ্যকে উপাত্ত (ডাটা) বলে।# উপাত্ত দুইভাবে সংগৃহীত হয়। যথা১. অবিন্যস্ত উপাত্ত২. বিন্যস্ত উপাত্ত১. অবিন্যস্ত উপাত্ত: সাধারণত এলোমেলোভাবে সংগৃহীত উপাত্তকে অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন—৩০ জন ছাত্রের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর:১৯, ৭, ১৮, ৩৭, ৫৩, ২৪, ৩৯, ৪১, ২৩, ৬৪, ৬৭, ৬৮, ৫০, ৯৩, ৪৩, ৭৫, ১১, ২৩, ১৯, ৫২, ২৯, ৯২, ৭৯, ৪৫, ৮১, ৬৩, ৩৬, ২০, ৩৩, ৫৩—এভাবে প্রাপ্ত নম্বর হলো অবিন্যস্ত উপাত্ত।২. বিন্যস্ত উপাত্ত: অবিন্যস্তভাবে সংগৃহীত উপাত্ত সুষ্ঠুভাবে উপস্থাপনার জন্য সাধারণত তাদের সুবিধাজনকভাবে শ্রেণীবিন্যাস করা হয়। শ্রেণীবিন্যাসের সাহায্যে প্রাপ্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্ত বলে।# অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করার সময় ট্যালি চিহ্ন (।) ব্যবহার করা হয়। প্রতি চারটি ট্যালি চিহ্নের পর পঞ্চম চিহ্নটি (////) এভাবে দিতে হয়।# প্রত্যেক শ্রেণীতে যতগুলো ট্যালি চিহ্ন পড়ে তাকে ওই শ্রেণীর ঘটন সংখ্যা বা গণসংখ্যা বলে।# ওপরে ৩০ জন ছাত্রের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলোকে বিন্যস্ত উপাত্তে পরিণত করতে নিম্নের সারণি অনুযায়ী পরিবর্তন করতে হয়।এভাবে নম্বরের শ্রেণীবিভাগসহ প্রতি শ্রেণীতে প্রাপ্ত ছাত্রসংখ্যা দ্বারা গঠিত সারণিই বিন্যস্ত উপাত্ত।শ্রেণী ব্যাপ্তি: প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত নিম্নতম এবং বৃহত্তম সংখ্যার পার্থক্যকে ওই শ্রেণীর ব্যাপ্তি বা শ্রেণীর বিস্তার বা শ্রেণীর ব্যবধান বলে।# শ্রেণী ব্যাপ্তি নির্ণয়ের নিয়ম: ১ম শ্রেণীর নিম্নসীমা ও সর্বোচ্চ শ্রেণীর উচ্চসীমার পার্থক্যকে যতগুলো শ্রেণীতে ভাগ করা হবে, সে সংখ্যা দিয়ে ভাগ করে শ্রেণীর ব্যাপ্তি নির্ধারণ করা হয়।