মানবধর্ম করি-শুণ্ডের ঘর্ষণ দেহে সহি/পথের শিশুরে কুড়ায়ে বক্ষে বহিফিরিয়া আসিল বীর।/বলিয়া উঠিল একজন ‘আরে এ যে মেথরের ছেলে,ইহার জন্য বে-আকুফ তুমি তাজাপ্রাণ দিতে গেলে?’প্রশ্ন: ক. লালন শাহ কার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন? প্রশ্ন: খ. ‘যাওয়া কিংবা আসার বেলায়, জাতের চিহ্ন রয় কার রে’—কথাটির তাৎপর্য লেখো।প্রশ্ন: গ. উদ্দীপকে বীর বাবরের দৃষ্টিভঙ্গির সঙ্গে লালন শাহের দৃষ্টিভঙ্গি কতটুকু সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. চেতনাগত মিল থাকলেও উদ্দীপকটি ‘মানবধর্ম’ কবিতার সামগ্রিক ভাবকে ধারণ করেনি—কথাটির যথার্থতা নিরূপণ করো।উত্তর: ক. লালন শাহ সাধক সিরাজ সাঁই বা সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করেন।খ. একই স্রষ্টার সৃষ্টি মানুষ প্রত্যেকেই সমান মর্যাদার দাবিদার। এখানে মিথ্যা বর্ণবৈষম্য মানুষকে বিভ্রান্তির জালে আটকে রাখে। মানুষ হিসেবে মানুষের সর্বশ্রেষ্ঠ কর্তব্য হলো, স্রষ্টার প্রতিটি সৃষ্টিকে ভালোবাসা। এর মাঝেই সৃষ্টিকর্তার অনুকম্পা লাভ করা যায়। জন্মলগ্নে মানুষ কোনো জাতের স্মারক বহন করে আনে না। আবার মৃত্যুর সময়ও তার শরীরে জাতের কোনো বিশেষ চিহ্ন ফুটে ওঠে না। প্রতিটি মানুষই জন্ম-মৃত্যুর অমোঘ নিয়মের কাছে অসহায়। কেউই এ দুটিকে রোধ কিংবা বিলম্বিত করতে পারে ন। অতএব, মরমি কবি লালন শাহ জাত-ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটা অনুচিত বলে মনে করেন। মানবতাবোধ এবং অসাম্প্রদায়িক চেতনা দ্বারা মানুষকে মানুষ হিসেবেই মূল্যায়ন করা উচিত, জাত-ধর্ম দিয়ে নয়। তাৎপর্যপূর্ণ এ কথাটিই ফুটে ওঠেছে উক্ত চরণটিতে।গ. উদ্দীপকে সম্রাট বাবরের মধ্যে যে অসাম্প্রদায়িক মনোভাবটুকু ফুটে ওঠেছে তার সঙ্গে লালন শাহের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ।মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর ছিলেন মহৎ আদর্শ এবং মানবিক মূল্যবোধসম্পন্ন একজন মানুষ। প্রজাসাধারণের দুঃখ-দুর্দশা লাঘবে তিনি ধনী-গরিব, জাতধর্ম-নির্বিশেষে সবার প্রতিই ছিলেন সমান উদার এবং হূদয়বান। তাঁর রাজ্যের প্রতিটি প্রজাকেই তিনি সমান চোখে দেখতেন। তাই তো রাজপথে পড়ে থাকা মেথর শিশুটিকে তিনি নিজের জীবন বিপন্ন করে মত্ত হস্তির কবল থেকে উদ্ধার করেছিলেন। সাধারণ মানুষ এতে বাবরকে বেকুব বলে মন্তব্য করে। কারণ, তাদের দৃষ্টিতে মেথর ছেলেটি ছিল অস্পৃশ্য। তাই তার গায়ে হাত ছোঁয়া মানে নিজেকে অপবিত্র করা। কিন্তু মহান সম্রাট বাবরের কাছে রাজ্যের সমস্ত প্রজাই ছিল সমমর্যাদার অধিকারী। ‘মানবধর্ম’ কবিতাটিতেও ফুটে ওঠেছে মরমি কবি লালন শাহের মানবতাবোধ এবং অসাম্প্রদায়িক চেতনা। মহান এই সাধক সারাটি জীবন শুধু মনুষ্য ধর্মকেই বড় করে দেখেছেন। ধনী-দরিদ্র, উঁচু-নিচু, জাত-ধর্মকে ডিঙিয়ে সবার ওপরে তিনি মানুষের শ্রেষ্ঠত্বকে বিবেচনা করেছেন। তার কাছে মানুষ হিসেবে সবাই সমান। শুধু শুধু মিথ্যা জাত-ধর্মের দোহাই দিয়ে মানুষের শ্রেষ্ঠত্বের মর্যাদাকে ক্ষুণ্ন করা উচিত নয়। বিবেক-বিবেচনা ও মানবতা বোধই হলো মানুষের আসল পরিচয়। তাই মানুষের সেবক হয়েই তিনি আমৃত্যু জগৎ সংসারে সবাইকে মনুষ্যত্বের দীক্ষা দিয়ে গেছেন। এখানে সম্রাট বাবর এবং লালন শাহ দুজনের মধ্যেই মানবতাবোধ এবং ধর্ম-বর্ণের বৈষম্যহীনতার দিকটি সুস্পষ্ট হয়ে উঠেছে। অতএব এ ক্ষেত্রে দুজনের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ বলা যায়।ঘ. মরমি কবি ও সাধক লালন শাহ রচিত মানবধর্ম কবিতাটিতে ফুটে উঠেছে লালন শাহের আধ্যাত্মিক চেতনা ও মানবধর্মের প্রকৃত স্বরূপ।জাতহীন মানবদর্শন, মরমি চিন্তা-চেতনা ও আত্মার সঙ্গে পরমাত্মার যোগসূত্র স্থাপনে যুগ যুগ ধরে ফকির লালনের গানগুলো মানুষের মাঝে ত্যাগ ও মানবতার দীক্ষা প্রদান করছে। জাত-ধর্ম, গোত্র-বর্ণ ভেদহীন এই মানুষটি আজীবন মানুষের সেবায় আত্মনিয়োগ করে গেছেন। তিনি মনুষ্য ধর্মকেই সবার ওপরে স্থান দিয়েছেন। সব মানুষই একই স্রষ্টার সৃষ্টি। জন্ম এবং মৃত্যু মুহূর্তে কেউই কোনো বিশেষ পরিচয়ের চিহ্ন ধারণ করে না। মানুষ জাত-ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে তা তিনি বিশ্বাস করেননি। তাঁর কাছে মানুষের মাঝে সততা, সম্প্রীতি ও মানবতাবোধের স্বরূপটিই মূল্যবান। মিথ্যা আভিজাত্য এবং উচ্চ সম্প্রদায়ের মুখোশ পরে যারা মানুষের প্রকৃত পরিচয়কে আড়াল করে, তারা আসলে স্রষ্টার সৃষ্টিকেই অবমাননা করে। একই জল যেমন পাত্র-বিশেষে ভিন্নতর রূপ পেলেও জলের ধর্ম একই থাকে, তেমনি ধর্মও মানুষের হূদয়ের ব্যাপার মাত্র। মানবিকতা এবং মনুষ্যত্ব বোধই মানুষের প্রকৃত পরিচয়। উদ্দীপকে উল্লিখিত সম্রাট বাবরের মধ্যে উক্ত গুণটির সমন্বয় ঘটলেও তিনি ছিলেন মূলত একজন প্রজারঞ্জক শাসক। তাই রাজ্যের মধ্যে তাঁর প্রজাদের তিনি সমান চোখে দেখতেন এবং সবার জন্যই আপন কর্তব্যকর্মে অটল ছিলেন। ধনী-গরিব ধর্মবর্ণ-নির্বিশেষে তিনি রাজ্যের সবাইকেই সমান মর্যাদা দিতেন। তাঁর চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা সবটুকুই ছিল প্রজাদের নিমিত্তে। কিন্তু ‘মানবধর্ম’ কবিতায় লালন ফকিরের জীবন দর্শন ছিল সমগ্র মানবকে নিয়ে। তিনি তাঁর আধ্যাত্মিক উপলব্ধি এবং অভিজ্ঞতার সমন্বয়ে মানব জাতির জন্য রেখে গেছেন এক গভীর মানবদর্শন—যার আংশিক ভাবধারা প্রতিফলিত হয়েছে সম্রাট বাবরের চরিত্রে। তাই বলা যায়, চেতনাগত মিল থাকলেও উদ্দীপকটি ‘মানবধর্ম’ কবিতায় সামগ্রিক ভাবকে ধারণ করেনি।