অধ্যায়-১১ উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী বসবাস করছে। যারা এ দেশের নাগরিক। সব দেশের অর্থনৈতিক উন্নয়নে এ জাতিগোষ্ঠীর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রধান জাতিসত্তার লোক হলো মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। এ জনগোষ্ঠীর জীবনব্যবস্থা নানাভাবে বৈচিত্র্যপূর্ণ।ক. ক্ষুদ্রজাতি গারোদের আরেকটি নাম লেখো।খ. বাংলাদেশের ক্ষুদ্রজাতিদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ গারোরা কোথায় কোথায় বসবাস করে?গ. উদ্দীপকে উল্লিখিত মঙ্গোলীয় জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় ব্যাখ্যা করো।ঘ. ওই জনগোষ্ঠীর সাংস্কৃতিক জীবনব্যবস্থার বিবরণ দাও।উত্তর: ক. ক্ষুদ্রজাতি গারোরা নিজেদের সাধারণত ‘মান্দি’ নামে পরিচয় দিতে পছন্দ করে।উত্তর: খ. বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার প্রধান একটি অংশ বাস করে এ দেশের দক্ষিণ-পূর্বাংশে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়। এখানে বসবাসকারী প্রধান ক্ষুদ্র জাতিসত্তা হলো চাকমা। নৃতাত্ত্বিক বিচারে চাকমারা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। তাদের মুখমণ্ডল গোলাকার, নাক চ্যাপ্টা, চুল সোজা ও কালো এবং গায়ের রং ঈষৎ হলদেটে। বাংলাদেশের বাইরেও চাকমারা ভারতের ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচলে বসবাস করে।এ ছাড়া রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাসকারী জনগোষ্ঠীগুলো হলো, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, বম, পাংখুয়া, চাক, খ্যাং, খুমি ও লুসেই। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গারো, হাজং, কোচ এবং বৃহত্তর সিলেট অঞ্চলের খাসি বা খাসিয়া ও মণিপুরী। বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশের দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা প্রভৃতি এলাকায় এবং বৃহত্তর সিলেট অঞ্চলেও নানা ক্ষুদ্র জাতিসত্তার লোক বসবাস করে। এদের মধ্যে রয়েছে, সাওতাল, ওরাও, মাহালি, মুন্ডা, মাল পাহাড়ি, মালো প্রভৃতি। আরও আছে কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলার রাখাইন জনগোষ্ঠীর মানুষ। দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে কয়েকটি ক্ষুদ্র জনগোষ্ঠী। এরা হলো, ডালু, হদি, রাজবংশী, সূর্যবংশী বর্মণ, বানাই, পাথর, মাহাতো ও কোল। নৃতাত্ত্বিক বিচারে এসব জনগোষ্ঠী মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। উত্তর: গ. বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে গারোরা হলো সংখ্যাগরিষ্ঠ। গারোরা ময়মনসিংহ, টাঙ্গাইলের মধুপুর, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও গাজীপুরের শ্রীপুরে বাস করে। বৃহত্তর সিলেট জেলায়ও কিছুসংখ্যক গারো রয়েছে। বাংলাদেশের বাইরে ভারতের মেঘালয় ও অন্যান্য রাজ্যেও গারোরা বাস করে। বাংলাদেশের গারোরা সাধারণত সমতলের বাসিন্দা। এই জাতিগোষ্ঠীর আদি বাসস্থান ছিল তিব্বত। গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক।উত্তর: ঘ. বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রধান জনগোষ্ঠী মঙ্গোলীয় জাতিসত্তার অন্তর্ভুক্ত। উদ্দীপকে উল্লিখিত ওই জেলার প্রধান ক্ষুদ্র জাতিসত্তা হলো চাকমা। এ জনগোষ্ঠীর জীবনব্যবস্থা নানাভাবে বৈচিত্র্যপূর্ণ।অন্য ক্ষুদ্র জাতিসত্তার তুলনায় চাকমারা তুলনামূলক বেশি শিক্ষিত। এরা নিজেদের তাঁত দিয়ে পোশাক তৈরি করে। চাকমাদের সাংস্কৃতিক জীবন অনেক বেশি সুনিয়ন্ত্রিত ও উন্নততর। এ জাতিগোষ্ঠীর মেয়েদের পরনের কাপড়ের নাম পিনোনা ও হাদি। আগে চাকমা পুরুষেরা একরকম মোটা সুতার জামা, ধুতি ও গামছা পরত এবং মাথায় একরকম পাগড়ি বাঁধত। ইদানীং তারা শার্ট, প্যান্ট ও লুঙ্গি ব্যবহার করে। চাকমা মহিলাদের তৈরি বিভিন্ন কাপড়ের মধ্যে ফুলদানি ও নানা ধরনের ওড়না দেশি-বিদেশি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। চাকমারা বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর ঝুড়ি, পাখা, চিরুনি, বাঁশি এবং বাদ্যযন্ত্র তৈরি করে।চাকমাদের প্রধান খাদ্য ভাত। তারা ভাতের সঙ্গে মাছ, মাংস ও শাকসবজি খেতে ভালোবাসে। তাদের প্রিয় খাদ্য বাঁশ কোড়ল। এটি দিয়ে তারা রান্না ও ভাজি করে। হাডুডু, কুস্তি, খিলাখারা চাকমাদের পছন্দের খেলা। ছোট ছোট মেয়েরা বউচি খেলে। বাংলা বর্ষের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিন চাকমারা বিজু উৎসব পালন করে।উন্নততর সাংস্কৃতিক জীবনযাপনের মাধ্যমে চাকমারা স্বদেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক বেশি অবদান রাখছে।