২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২ উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।গ্রীষ্মের ছুটিতে আশকা ও তাহী নানাবাড়িতে বেড়াতে এসেছে। আশকা ও তার ছোটবোন তাহী পুকুরে সাঁতার শেখে। আবার নানাবাড়ির পুকুরের মাছ দেখে ও বাগানে নানা জাতের আম, কাঁঠাল, জাম, লিচু প্রভৃতি গাছের নিচে তারা ঘুরে বেড়ায়, ফল পেড়ে খায়। বাঁশ বাগানের ঝোপে ও বাগানের অন্যান্য গাছের ডালে পাখির কিচিরমিচির ডাক শুনতে তাদের ভালো লাগে। তারা বাসার চেয়ে গাছপালার ছায়ায় বেশি ঠান্ডাও অনুভব করে।ক. প্রাকৃতিক সম্পদ কাকে বলে?খ. বাংলাদেশের পোশাকশিল্পের বিবরণ দাও।গ. আশকার নানাবাড়ির সম্পদটি কোন ধরনের সম্পদ? ব্যাখ্যা করো।ঘ. বাংলাদেশের বর্তমান জীববৈচিত্র্য উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকেই প্রাকৃতিক সম্পদ বলা হয়। যেমন, পানি, বায়ু, মাটি, গাছপালা, জীবজন্তু ইত্যাদি।উত্তর: খ. বর্তমান সময় বাংলাদেশের তৈরি পোশাকশিল্প খাতের যথেষ্ট অগ্রগতি হয়েছে। আশির দশকে এ শিল্প যাত্রা শুরু করে। বর্তমানে এ শিল্পটি দেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়েছে। বর্তমানে তিন হাজারের বেশি পোশাকশিল্প ইউনিটে প্রায় ৩০ লাখের অধিক শ্রমিক কাজ করছে। ফলে কর্মসংস্থান সৃষ্টি হয়ে বেকার সমস্যার সমাধান হচ্ছে। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে পোশাক রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে। ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক থেকে ৫৯১৯ মার্কিন ডলার আয় করেছে।উত্তর: গ. উদ্দীপকে উল্লিখিত আশকার নানাবাড়ির সম্পদটি ব্যক্তিগত সম্পদ হলেও এর উপাদানসমূহ প্রাকৃতিক সম্পদের আওতাভুক্ত। যেমন—পুকুর: যা মানুষের তৈরিকৃত পানির উৎস এবং মৎস্য সম্পদের বাসস্থান হতে পারে, সেখানে মাছ চাষ করা হয়। বনজ সম্পদ: গাছপালা, বাঁশবাগান প্রভৃতি আমাদের ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরির কাজে ব্যবহার করা হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনের গুরুত্ব অপরিসীম।প্রাণীজ সম্পদ: বাগানের পাখিগুলো আমাদের প্রাণীজ সম্পদ।আরও গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে উষ্ণতা কমিয়ে আবহাওয়াকে ঠান্ডা করে। ফলে আশকা ও তাহী তাদের বাসার চেয়ে গাছের ছায়ায় বেশি ঠান্ডা অনুভব করে।উত্তর: ঘ. প্রকৃতির মধ্যে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে তাকে সংক্ষেপে জীববৈচিত্র্য বলা যায়। উদ্দীপকে একটি প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্যকে তুলে ধরা হয়েছে, যা বাংলাদেশের জন্য অতি প্রয়োজন।বাংলাদেশে একসময় প্রচুর বনজঙ্গল, জীবজন্তু ও পশুপাখি ছিল। নিচু জলাভূমিতে ছিল প্রচুর জলচর প্রাণী। দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ায় জলাভূমি ভরাট করে ঘরবাড়ি, রাস্তাঘাট ও শহর তৈরি হচ্ছে। জীববৈচিত্র্যের ওপর যার খারাপ প্রভাব পড়ছে। জলাভূমি ও নিচুভূমি ভরাট করার ফলে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে জলচর প্রাণী ও মাছের বংশবিস্তার কমে যাচ্ছে। কৃষিজমি কমে যাওয়ার কারণে অধিক উৎপাদনের জন্য জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। ফলে মাছ, পোকামাকড় ও পাখির বংশ বিস্তার বাধাগ্রস্ত হয়। তাতেও জীববৈচিত্র্য নষ্ট হয়।দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ায় গাছপালা, প্রাণিসম্পদ ও মৎস্য সম্পদের ওপর চাপ পড়ছে। শহরে গ্যাস ও পানি সরবরাহ কমে গিয়ে জনজীবনে সংকট সৃষ্টি হচ্ছে। গ্রামাঞ্চলে গাছপালা কমে যাওয়ায় সেখানেও তাপমাত্রা বেড়ে গেছে। এই বিপদ মোকাবিলায় এখনই আমাদের সচেতন ও সক্রিয় হতে হবে।সুতরাং উদ্দীপকের আলোকে বলা যায়, মানুষ, প্রাণী ও কীটপতঙ্গসহ জীবজগৎ প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রেখেই বেঁচে থাকে।