অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৮ নম্বর অধ্যায় ‘মহাকর্ষ ও অভিকর্ষ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। সুফিয়া বেগম ১২ কেজি ধান শুকানোর জন্য ছাদে নিয়ে যান। সিঁড়ি বেয়ে উঠতে তাঁর বেশ কষ্ট হয়। কিন্তু বৃষ্টি আসার উপক্রম হওয়ায় তিনি ধানসহ নিচে নেমে এলেন। এতে নামার সময় তুলনামূলকভাবে কষ্ট কম হয়।ক. ওজন কাকে বলে?খ. অভিকর্ষজ ত্বরণ বলতে কী বোঝায়?গ. সুফিয়া বেগমের ধানের ওজন নির্ণয় করো।ঘ. প্রথম অবস্থায় সুফিয়া বেগমের কষ্ট হলেও পরবর্তী সময়ে তাঁর কষ্ট কম হওয়ার কারণ কী? বিশ্লেষণ করো।উত্তর: ক. পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে বস্তুটির ওজন বলে। অর্থাৎ ওজন হলো কোনো বস্তুর ওপর অভিকর্ষ বল।উত্তর: খ. অভিকর্ষের প্রভাবে বস্তুর যে ত্বরণ হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। কোনো বস্তুকে ওপর থেকে নিচের দিকে ছেড়ে দিলে বিনা বাধায় পড়ার সময় প্রতি সেকেন্ডে এর বেগ বৃদ্ধি পায়। অভিকর্ষের প্রভাবে এই বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।উত্তর: গ. দেওয়া আছে, সুফিয়া বেগমের ধানের ভর = ১২ কেজিঅভিকর্ষজ ত্বরণ = ৯.৮ মি/সে২ধানের ওজন বের করতে হবে।জানা আছে,ধানের ওজন = ধানের ভরঅভিকর্ষজ ত্বরণ = (১২৯.৮) নিউটন = ১১৭.৬ নিউটন সুফিয়া বেগমের ধানের ওজন ১১৭.৬ নিউটন (উত্তর)উত্তর: ঘ. সুফিয়া বেগম সিঁড়ি বেয়ে ওঠা বা নামার সময় অভিকর্ষ বল কাজ করে থাকে। যেকোনো বস্তু অভিকর্ষের কারণে কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। সুফিয়া বেগমকে ওপরে ওঠার সময় অভিকর্ষ বলের বিপরীত দিকে কাজ করতে হয়। এ জন্য তাঁর কষ্ট বেশি হয়। কিন্তু সিঁড়ি বেয়ে নিচে নামার সময় অভিকর্ষ বলের দিকে কাজ করতে হয়। এ জন্য তাঁর কষ্ট কম হয়। তাই প্রথম অবস্থায় সুফিয়া বেগমের কষ্ট হলেও পরবর্তী সময়ে তাঁর কষ্ট কম হয়।