২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দ পরিচয়প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে বাংলা ভাষায় ব্যবহূত শব্দ পরিচয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। বাংলা ভাষায় ব্যবহূত শব্দের পরিচয়বাংলা ভাষায় ব্যবহূত শব্দের পরিচয় দিতে গেলে প্রথমেই শব্দের পরিচয় কোন কোন দিক লক্ষ রেখে দেব সেটা নির্ধারণ করা দরকার।প্রথমেই আসে ভাষায় শব্দের উৎসের কথা। বাংলাদেশ এক দিনে গড়ে ওঠেনি। কেবল এক ধরনের জনগণ নিয়ে গড়ে ওঠেনি। আর বর্তমান বাংলাদেশের বাইরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। পশ্চিমবঙ্গের জনগণের মাতৃভাষা বাংলা। ভারতের ত্রিপুরা রাজ্যের জনগণের একটা অংশের মাতৃভাষা বাংলা। আসলে আগে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা (অংশ বিশেষ) মিলিয়ে একটি ভৌগোলিক অঞ্চল ছিল। যাকে বলা হয় বৃহৎ বঙ্গ বা বৃহত্তর বাংলা।এই বৃহত্তর বাংলার সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা বাংলা। ‘বাংলাদেশ’-এর রাষ্ট্রভাষাও বাংলা। বৃহত্তর বাংলায় নানা প্রকার জনগোষ্ঠীর সমাবেশ ঘটেছে। বিভিন্ন সময়ে, বিভিন্ন জনগোষ্ঠী বৃহত্তর বাংলায় নিজ নিজ ভাষা নিয়ে এসেছে।বিভিন্ন ভাষার শব্দ ও গঠনের নানা রীতি মিলে বাংলা ভাষা গড়ে উঠেছে। আরও একটি কথা। বৃহত্তর বাংলা সমুদ্র উত্থিত ভূমি। অর্থাৎ সমুদ্র থেকে উঠে এসেছে। যেমন করে দ্বীপ জেগে ওঠে। তারপর সেই বিরান ভূমিতে এসেছে নানা গোষ্ঠীর, নানা জাতের, নানা বর্ণের, নানা ধর্মের মানুষ। সবাই বহিরাগত।প্রথমে যারা এসেছে তাদের বলা হয় অস্ট্রিক। এই অস্ট্রিক ভাষার বহু শব্দ বাংলা ভাষায় রয়েছে। তারপর এসেছে দ্রাবিড় গোষ্ঠী। তাদের ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এরাই বাঙালি জাতির গোড়া পত্তন করেছে। যে গোষ্ঠীটি বাঙালি জাতির গোড়াপত্তন করেছে, তাদের বলা হতো ‘বং’। এই বং থেকেই নাকি বাংলা! সে যাই হোক, অস্ট্রিক ও দ্রাবিড় ভাষার শব্দই নয়, ভাষার নানা রীতি-পদ্ধতিও বাংলা ভাষার কাঠামো গঠনে উপাদান জুগিয়েছে।তারপর এসেছে আর্যরা। একটা সুগঠিত ভাষা নিয়ে। অনেক শব্দ-প্রতিশব্দ নিয়ে। এদের কথ্য ভাষাই কালক্রমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার মূল কাঠামো গড়ে তুলেছে।আর্যদের প্রমিত কথ্য এবং লেখ্য ভাষাটি হচ্ছে বৈদিক। বৈদিক থেকে গড়ে উঠেছে সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষার অনেক হুবহু বাংলা ভাষায় গৃহীত হয়েছে।আর্যরা আসার আগে এ দেশে যারা ছিল (অস্ট্রিক ও দ্রাবিড় গোষ্ঠী) এককথায় তাদের বলা হয় অনার্য। বাংলা ভাষার মূল কাঠামো আর্য ও অনার্য শব্দ ও ভাষারীতি-পদ্ধতির মিশ্রণে গড়ে উঠেছে।আর্যদের পর একের পর এক নানা উপজাতি-গোষ্ঠী-জাতি-ধর্মের জনগোষ্ঠী বৃহত্তর বাংলায় এসেছে। এদের মধ্যে রয়েছে গ্রিক, হুন, পাঠান, মোগল, তুর্কি, পর্তুগিজ, ইংরেজ, ফরাসি প্রভৃতি।পাঠান, মোগল দিয়েছে তাদের আরবি ও ফরাসি ভাষার শব্দ। তুরস্ক দিয়েছে তুর্কি শব্দ। গ্রিক, পর্তুগিজ, ফরাসি, ইংরেজি এবং অন্যদিকে মিয়ানমার (বার্মা), চীন, জাপান প্রভৃতি ভাষার শব্দও বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল