শব্দ পরিচয়প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে বাংলা ভাষায় ব্যবহূত শব্দ পরিচয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। বাংলা ভাষায় ব্যবহূত শব্দের শ্রেণীবিভাগউৎসের দিক থেকে বাংলা ভাষার শব্দগুলোকে পাঁচটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে:১. তৎসম ২. তদ্ভব ৩. অর্ধতৎসম ৪. দেশি ৫. বিদেশি।তৎসম শব্দ: ‘তৎ’ মানে তার। ‘সম’ অর্থ হচ্ছে সমান। সুতরাং তৎসম শব্দটি বোঝায় ‘তার সমান’। তার সমান মানে কার সমান? উত্তর হচ্ছে সংস্কৃত ভাষার সমান। ‘সমান’ কথাটি এখানে একটি বিশেষ অর্থে ব্যবহূত হয়েছে। তা হলো অনুরূপ বা হুবহু। সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় হুবহু ব্যবহূত হচ্ছে। এগুলোকেই বলে তৎসম শব্দ। যেমন: সূর্য, চন্দ্র, বৃষ্টি, হস্ত, অদ্য ইত্যাদি।তদ্ভব শব্দ: কথ্য সংস্কৃতি বেশ কিছু কাল একটু পরিবর্তিত রূপে ব্যবহূত হয়েছে। এই পরিবর্তিত রূপকে বলে প্রাকৃত। এই প্রাকৃত ভাষা কালক্রমে পরিবর্তিত হয়ে পৃথক পৃথক ভাষায় পরিণত হয়েছে। এই প্রাকৃত ভাষাগুলোর দুটি রূপ ছিল। একটির নাম মাগধী এবং অন্যটির নাম গৌড়ী। এই মাগধী ও গৌড়ীর মধ্যে পার্থক্য ছিল। তবে খুব বেশি নয়। সেই গৌড়ী প্রাকৃতের একটি পরিবর্তিত রূপের নাম বাংলা ভাষা। এটাই বাংলা ভাষার শব্দ কাঠামোর প্রধান অংশ। এবং শব্দের এই পরিবর্তিত রূপটার নামই তদ্ভব শব্দ। ‘তদ্ভব’ শব্দটির মানে হচ্ছে তার থেকে হওয়া বা তার থেকে সৃষ্ট। কার থেকে? প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্য এবং লেখ্য রূপ সংস্কৃত থেকে। সুতরাং বাংলা ভাষার যে শব্দগুলো কথ্য সংস্কৃত বা তৎসম শব্দ থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত রূপ পেয়েছে, তাদের তদ্ভব শব্দ বলা হয়েছে। উদাহরণ দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করি: ধরা যাক ‘চন্দ্র’ শব্দটি। এটি পরিবর্তিত হয়ে ‘চন্দ’—এই প্রাকৃত রূপ পেয়েছে। প্রাকৃত ভাষার এই ‘চন্দ’ই কালক্রমে পরিবর্তিত হয়ে ‘চাঁদ’-বাংলা শব্দে পরিণত হয়েছে। ‘চাঁদ’ শব্দটি একটি তদ্ভব শব্দ। আরও উদাহরণ তৎসম প্রাকৃত তদ্ভব হস্ত হত্থ হাত অদ্য অজ্জ আজ কার্য কজ্জ কাজ মস্তক মত্থঅ মাথাঅর্ধতৎসম শব্দ: বেশ কিছু কথ্য সংস্কৃত বা তৎসম শব্দ বাংলা ভাষায় ঈষৎ পরিবর্তিত রূপে ব্যবহূত হয়। এগুলোকে বলা হয় অর্ধতৎসম শব্দ। যেমন:তৎসম>অর্ধতৎসম তৎসম>অর্ধতৎসমসূর্য>সুয্যি কুৎসিৎ>কুচ্ছিতদধি>দই গৃহিণী>গিন্নিবৃষ্টি>বিষ্টি জ্যোৎস্না>জোছনা# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল