Conjunction প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য ইংরেজি ২য় পত্র থেকে Conjunction নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব।(ii) Alternative or Disjunctive Conjunction : এই শ্রেণীর conjunction-গুলো হলো—either...or; neither...nor; or এবং otherwiseএ ধরনের conjunction-গুলো দুটি ভাব বা বক্তব্যের মধ্যে থেকে মাত্র একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে ব্যবহূত হয়। মনে রাখবে, এরাও কিন্তু coordinating conjunction-এর দলে। মাত্র একটি ভাবকে বেছে নিলেও এরা দুটি স্বাধীন ভাবের মধ্য থেকেই একটিকে বেছে নেয়। যেমন—Dina has not done the work. Mina has not done the work. বাক্য দুটির প্রতিটিই negative বা না-বোধক। বোঝা যাচ্ছে, Dina বা Mina কেউই কাজটি করেনি। দুজনের মধ্যে কেউই নয়—এরূপ অর্থ প্রকশ করতে neither...nor ব্যবহূত হয়। তাহলে ওপরের বাক্য দুটিকে একত্রে লেখা যায়—Neither Dina nor Mina has (have নয়) done the work.আবার, Study hard. You will fail in the exam.বাক্য দুটিকে or অথবা otherwise (নইলে) দ্বারা যুক্ত করা যায়। Study hard or (otherwise) you will fail in the exam.(iii) Adversative Conjunctions : এই শ্রেণীর Conjunction-গুলো হলো—but, yet, still, however, only, nevertheless, on the contrary, while, whereas etc.যে Conjunctions দুটি বিপরীতার্থক ভাবের মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Adversative Conjunctions বলে। যেমন—The man is rich. (লোকটি ধনী); The man is unhappy. (লোকটি অসুখী)বাক্য দুটির ভাব একে অপরের বিরোধিতা করে। ধনী হলে সচরাচর মানুষ সুখী হয়। কিন্তু এই বাক্য দুটির কর্তার ক্ষেত্রে ঘটনাটি উল্টো ঘটেছে। সুতরাং, but (কিন্তু), yet (তথাপি), still-এর (তবুও) যেকোনোটি ব্যবহার করে ভাব দুটির মধ্যে তুলনা করা যায়।The man is rich but (he is) unhappy.বা, The man is rich, yet he is unhappy.বা, The man is rich, still he is unhappy.However-এর অর্থ ‘যাহোক’। এটিও দুটি পরস্পরবিরোধী ভাবের মধ্যে যোগসূত্র স্থাপন করে। যেমন: He behaved rudely with me. (সে আমার সঙ্গে নির্দয় ব্যবহার করেছিল।)I love him. (আমি তাকে ভালোবাসি।)বাক্য দুটিকে এভাবে যুক্ত করা যায়: He behaved rudely with me however, I love him.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল