Conjunctionপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য ইংরেজি ২য় পত্র থেকে Conjunction নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব।Nevertheless-এর অর্থ হলো ‘তথাপি’। এই Conjunction-টিও দুটি বিরুদ্ধ ভাবকে সংযুক্ত করে। যেমন: Rana did not study hard. এবং He passed the exam. বাক্য দুটিকে এভাবে যুক্ত করা যায়: Rana did not study hard nevertheless, he passed the exam. On the contrary হলো একটি phrase। এর অর্থ হলো—অপর পক্ষে, বিপরীতক্রমে। এই Conjunctionটিও দুটি পরস্পরবিরোধী ভাবকে সংযুক্ত করে। যেমন—He is an active man. His son has become lazy. বাক্য দুটিকে নিম্নরূপে যুক্ত করা যায়—He is an active man on the contrary, (or, on the other hand) his son has become lazy. এভাবেI did not want to do any harm to you. I wanted to help you. বাক্য দুটিকে নিম্নরূপে যুক্ত করা যায়—I did not want to do any harm to you on the contrary, I wanted to help you/While, whereas = যেখানে, অপরপক্ষে। এ দুটি conjunction ও দুটি পরস্পরবিরোধী ভাবের মধ্যে যোগসূত্র স্থাপন করে। যেমন—Mr. Rahman is a very honest man. His son is very dishonest. বাক্য দুটি নিম্নরূপে যুক্ত করা যায়—Mr. Rahan is a very honest man while (whereas) his son is very dishonest. only অর্থ ‘কেবল’: এটিও দুটি বিরোধী ভাবের মধ্যে যোগসূত্র স্থাপন করে। যেমন—Clean the glass. Take care that you do not break it. বাক্য দুটিকে নিম্নরূপে যুক্ত করা যায়—Clean the glass, only take care that you do not break it. (যন্ত্রটি ব্যবহার করো, শুধু খেয়াল রেখো, যেন এটা না ভেঙে ফেলো।) তাহলে দেখা গেল, only দ্বারা একটি শর্ত প্রকাশিত হয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল