Conjunctionপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য ইংরেজি ২য় পত্র থেকে Conjunction নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। Illative Conjunctionsযে conjunction কোনো কার্যকারণ সম্পর্কে বা অনুমান বোঝাতে ব্যবহূত হয়, তাকে Illative Conjunctions বলে। অর্থাৎ, একটি ভাব, ‘কার্য’ (ফল) এবং অপর একটি ভাব ‘কারণ’-এর মধ্যে এই conjunction-গুলো সম্পর্ক স্থাপন করে। এ ধরনের conjunction-গুলো হচ্ছে— therefore, consequently, for, as a resultযেমন: He has starved for three days. He has become weak. তোমরা লক্ষ করো, এখানে প্রথম বাক্যটি হলো ‘কারণ’ এবং দ্বিতীয় বাক্যটি ‘ফলাফল’। এদের নিম্নরূপে যুক্ত করা যায়—He has starved for three days as a result (ফলে), he has become weak. বা, He has starved three days consequently (পরিণামে), he has become weak.বা, He has starved for three days therefore (যার ফলে) he has become weak.ওপরের তিনটি বাক্যে আমরা ‘ফলাফল’ প্রকাশক ভাবটির আগে therefore, as a result, consequently—এগুলো ব্যবহার করেছি। বিপরীতক্রমে for (কারণ) ব্যবহার করে যুক্ত বাক্য গঠন করতে পারতাম। তখন ‘কারণ’ প্রকাশের ভাবটির আগে for ব্যবহার করতে হতো। যেমন—He has become weak for, he has starved for three days. Subordinating conjunction or Linking wordএকটি principal clause এবং একটি subordinate clause-কে যে word-যুক্ত করে; তাকে subordinating conjunction বা linking word বলে। বিশেষভাবে লক্ষ করলে দেখা যায়, এই conjunctionটি place, time, cause, effect, purpose, manner, condition, comparison, apposition এবং concession-কে নির্দেশ করে। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো।Place (স্থানবাচক): Where, wherever ইত্যাদি। You may go wherever you like. Time (সময়বাচক): Before, after, since, till, when, while, until ইত্যাদি। Wait until I come back. He had finished the work before I came.Cause (কারণবাচক): As, because, since ইত্যাদি। As I was busy, I could not come. He did not attend the meeting because his wife was ill.Effect (ফলবাচক): He is so weak that he can’t go out.Purpose (উদ্দেশ্যবাচক): That, so that, in order that, lest ইত্যাদি। Word hard you can succeed in life.(that) Manner (পদ্ধতিবাচক): As, so far, as far as though ইত্যাদি। Do the work as I tell you.Condition (শর্তবাচক): If, unless, as if, in case, whether, provided that ইত্যাদি। You will reap as you sow.Comparison (তুলনাবাচক): As, that ইত্যাদি। He is not so lazy as you think. She is wiser than you.Apposition (উদ্দেশ্যবাচক): He gave me the word that he would help me.Concession (ছাড়বাচক): Though (although), as, however, whatever, no matter ইত্যাদি। Though (Although) he is poor, he is honest. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল