২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ প্রকরণপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে পদ প্রকরণ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব।অব্যয় পদবাক্যে ব্যবহারের সময় যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, তাকে অব্যয় বলে। যেমন: ও, এবং, আর, হ্যাঁ, না, তবু, তবে, বিনা, ছাড়া, অপেক্ষা ইত্যাদি। বাক্যের ব্যবহারের সময় অন্য শ্রেণীর পদের যেখানে পরিবর্তন ঘটে, অব্যয় পদের সেখানে কোনো রকম পরিবর্তন নেই। সে জন্যই এসব পদের নাম অব্যয়। অব্যয় কয়েক প্রকার:১. সংযোজক অব্যয়: যেসব অব্যয় পদ একাধিক পদ বা বাক্যকে যুক্ত করে সেগুলোকে সংযোজক অব্যয় বলে। যেমন: ভালো ও মন্দ দেখে চলতে হয়। সে পড়ুয়া কিন্তু পরীক্ষায় ভালো করে না।২. পদান্বয়ী অব্যয়: যেসব অব্যয় পদ নামপদ বা সর্বনামের পরে যুক্ত হয়ে বিভক্তির অর্থ প্রকাশ করে, সেগুলোকে পদান্বয়ী বলে। যেমন: মূর্খের চেয়ে শিক্ষিতের দাম বেশি। দুধ থেকে দই হয়।৩. ভাববাচক অব্যয়: যেসব অব্যয় পদ মনের বিশেষ ভাব প্রকাশ করে, সেগুলোকে ভাববাচক অব্যয় বলে। যেমন: বাহ্-বাহ্, কী চমৎকার! ছি-ছি, এমন কাজ করলে!৪। নিত্যসম্বন্ধী অব্যয়: যেসব অব্যয় পদ একটির সঙ্গে অপরটির সম্বন্ধ রক্ষা করে ব্যবহূত হয়, সেগুলোকে নিত্যসম্বন্ধী অব্যয় বলে। যেমন: সত্য বটে কিন্তু নির্মম কথা। যথায় যেমন তথায় তেমন। ৫. অনুকার বা ধনাত্মক অব্যয়: যেসব অব্যয় পদ শব্দের অনুকরণে ক্রিয়া বিশেষণের ভাব প্রকাশ করে, সেগুলোকে অনুকার বা ধনাত্মক অব্যয় বলে। যেমন: বৃষ্টি ঝরে ঝম ঝম। শন শন বায়ু বয়। ক্রিয়াপদযেসব পদ দ্বার কোনো কিছু করা, হওয়া ইত্যাদি কাজ বোঝায়, সেগুলোকে ক্রিয়াপদ বলে। যেমন—লেখে, পড়ে, যায়, খায় ইত্যাদি। অর্থের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার:১. সমাপিকা ক্রিয়া: যেসব ক্রিয়া পদের প্রয়োগে বাক্যের অর্থ সবটুকু প্রকাশ পায়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন: ক্লাস শুরু হয়েছে। ফল বেরিয়েছে। ২. অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া পদের সাহায্যে বাক্যের অর্থ সবটুকু প্রকাশ হয় না, সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য আরও কিছু ক্রিয়ার প্রয়োজন পড়ে, সেগুলোকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: পরীক্ষার জন্য তৈরি হয়ে এসো। ভালো ফল হলে সবাই খুশি। এসব বাক্যে ‘হয়ে’, ‘হলে’ এসব ক্রিয়াপদ পর্যন্ত বললে অর্থের সম্পূর্ণ প্রকাশ হয় না। তাই এগুলো অসমাপিকা ক্রিয়াপদ। গঠনের দিক থেকেও ক্রিয়াপদকে ভাগ করা যায়:১. মৌলিক ক্রিয়া: যেসব ক্রিয়াপদ মৌলিক ধাতু থেকে গঠিত হয়, তাকে মৌলিক ক্রিয়া বলে। যেমন: সে ভাত খায় (খা+য়)। ২. যৌগিক ক্রিয়া: অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য কোনো ধাতু যোগে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন: সে পাস করে গেল। সে পড়া বলে গেল। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল