২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১ প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১১ নম্বর অধ্যায় ‘শব্দ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।শীতের ছুটিতে রাজীব চট্টগ্রামে মামার বাড়ি বেড়াতে গেল। বিকেলবেলা মামাতো ভাই তুর্যের সঙ্গে পাহাড় দেখতে বের হলো। একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে তুর্য রাজীবকে বলল, ‘তুমি জোরে চিৎকার করো, তাহলে একটি মজার ব্যাপার লক্ষ করবে।’ তুর্যের কথামতো রাজীব সেখানে দাঁড়িয়ে জোরে চিৎকার করল এবং লক্ষ করল তার শব্দটি আবার ২ সেকেন্ড পর ফিরে এল। সে কৌতূহলবশত পাহাড়টির খুব কাছে গিয়ে আবারও চিৎকার করল। কিন্তু এবার কোনো প্রতিধ্বনি শুনতে পেল না। সেদিনের তাপমাত্রা ছিল ১৫০ সেলসিয়াস। ক. ৩০° সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত?খ. ধাতব পাত্র মাটিতে পড়ে গেলে শব্দ হয় কেন? গ. প্রথমে রাজীব পাহাড় থেকে কত দূরে দাঁড়িয়েছিল?ঘ. উদ্দীপকে উল্লিখিত শেষ ঘটনাটির কারণ বিশ্লেষণ করো। উত্তর: ক. ৩০° সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ প্রায় ৩৫০ মিটার/সেকেন্ড। উত্তর: খ. বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। একটি ধাতব পাত্র মাটিতে পড়ে গেলে তা কাঁপতে থাকে। এই কম্পন থেকেই শব্দ উৎপন্ন হয়। উত্তর: গ. দেওয়া আছে, সময়, t = ২ সেকেন্ড১° সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বাড়ে ০.৬ মিটার/সেকেন্ড১৫° ” ” ” ” ” (০.৬×১৫) মিটার /সেকেন্ড = ৯ মিটার/সেকেন্ড১৫° সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, v = (৩৩২+৯) মিটার/সেকেন্ড = ৩৪১ মিটার/সেকেন্ডমনে করি, পাহাড় থেকে দূরত্ব d মিটারউৎস হতে শব্দ সৃষ্টি হয়ে পুনরায় উৎসে ফিরেআসতে অতিক্রান্ত দূরত্ব, s = (d+d) মিটার = 2d মিটারজানা আছে,শব্দের বেগ = বা, বা, বা, বা, বা, d = ৩৪১রাজীব পাহাড় থেকে ৩৪১ মিটার দূরে দাঁড়িয়ে ছিল। (উত্তর)উত্তর: ঘ. প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম একটি দূরত্ব থাকা প্রয়োজন। উদ্দীপকে উল্লিখিত শেষ ঘটনাটি রাজীবের প্রতিধ্বনি শুনতে না পাওয়া। এর কারণ হচ্ছে সে পাহাড়ের খুব কাছে গিয়ে শব্দ উৎপন্ন করেছিল। অর্থাৎ প্রতিধ্বনি শোনার জন্য যে ন্যূনতম দূরত্ব রাজীব ও পাহাড়ের মধ্যে থাকা প্রয়োজন ছিল, তা তখন ছিল না। এই ন্যূনতম দূরত্ব কত হবে সেটা আবার নির্ভর করে সময়ের ওপর। আমরা জানি, মানুষের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল ০.১ সেকেন্ড। এই সময়ের মধ্যে যদি কোনো শব্দ আবার ফিরে আসে, তবে তা আমরা আলাদা করতে পারি না। তবে যদি ০.১ সেকেন্ডের পরে দ্বিতীয় শব্দটি আসে, তা আমরা শুনতে পাই। এটিই হলো প্রতিধ্বনি। তখন ০.১ সেকেন্ডে রাজীবের শব্দ পাহাড়ের দিকে যেতে এবং ফিরে আসতে যে দূরত্ব অতিক্রম করবে রাজীব তার চেয়ে কম দূরত্বে অবস্থান করছিল। এ কারণে রাজীব প্রতিধ্বনি শুনতে পায়নি।